০১:০২ এম
সিলেট নগরীতে ৯০০ পিস ইয়াবাসহ এক আর্জেন্টিনা সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তার গায়ে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি ছিল।
শনিবার (৪ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
এর আগে, শুক্রবার রাত ৮টা ৫৫ মিনিটের দিকে বন্দরবাজার এলাকার মাশরাফিয়া রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার যুবকের নাম রোমন লাল হরিজন (১৮)।
তিনি সিলেট নগরীর কাষ্টঘর সুইপার কলোনির বাসিন্দা।
তার বাবা হচ্ছেন দিলু লাল হরিজন এবং মা কাজলী লাল হরিজন।
আরও পড়ুন: নেত্রকোনার অতিথপুর রেলস্টেশনে পেট্রল ঢেলে আগুন লাগাল দুর্বৃত্তরা
পুলিশ জানায়, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নি.) শহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে রোমন লাল হরিজনের দেহ তল্লাশি করে ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার ইয়াবাগুলি জব্দ করা হয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট আইনে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানিয়েছেন, নগরীতে মাদক কারবার, পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: শ্রীমঙ্গলে শীতের আগমনী বার্তা, তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস
মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন