ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জুলাইয়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে যেসব দেশ থেকে


জুলাইয়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে যেসব দেশ থেকে

গত জুলাই মাসের মধ্যে বাংলাদেশে এসেছে ২৮৫ কোটি ৮৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে সৌদি আরব থেকে এসেছে সবচেয়ে বেশি রেমিট্যান্স। এছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও অন্তর্ভুক্ত রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, বলা হয়েছে, গত জুলাইয়ে সৌদি আরব থেকে প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। সৌদি আরব থেকে মোট রেমিট্যান্স এসেছে ৫৮ কোটি ৭২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। এই রিপোর্ট অনুযায়ী, শীর্ষ ১০ দেশের মধ্যে আরও রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, মালয়েশিয়া, কুয়েত, ওমান, সিঙ্গাপুর ও কাতার।

দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে যুক্তরাজ্য থেকে, যার পরিমাণ ৩৯ কোটি ৬৭ লাখ ৪০ হাজার ডলার। যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, মালয়েশিয়া, কুয়েত, ওমান, সিঙ্গাপুর ও কাতার থেকে যথাক্রমে রেমিট্যান্স এসেছে ২৭ কোটি ৩১ লাখ, ২৫ কোটি ৫৫ লাখ ৬০ হাজার, ২০ কোটি ৩১ লাখ ১০ হাজার, ২০ কোটি ১৩ লাখ ৩০ হাজার, ১৪ কোটি ৮৭ লাখ ৪০ হাজার, ১৪ কোটি ১৯ লাখ ৬০ হাজার, ১৩ কোটি ৬৯ লাখ ৮০ হাজার এবং ১২ কোটি ১৫ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।

আরও পড়ুন: কৃষক নেতা রাজু মোল্লা হত্যায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এমপি বাবুল

গত জুলাইয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৩ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৩২ কোটি ৫৫ লাখ ১০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমেও এসেছে ২০৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৩ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৫-২৬ অর্থবছর জুড়ে দেশের প্রবাসীরা পাঠিয়েছেন ৩ হাজার ৫৫৮ কোটি ৯৩ লাখ ৯০ হাজার বা ৩৫.৫৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসের কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উচ্চ শিক্ষা শেষে দেশে ফিরে আসার পরিবেশ তৈরি করবে সরকার: শামা ওবায়েদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০২:১৭ পি.এম


উচ্চ শিক্ষা শেষে দেশে ফিরে আসার পরিবেশ তৈরি করবে সরকার: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য অবশ্যই দেশের বাইরে যাবে। তবে বর্তমান সরকার এমন একটি পরিবেশ তৈরিতে কাজ করছে, যেখানে দেশের ছেলে-মেয়েরা আবার দেশেই ফিরে আসার সুযোগ পাবে।

তিনি শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর সোনারগাঁও হোটেলে ফ্যাড-ক্যাব আয়োজিত ১৪ তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপো ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

শামা ওবায়েদ জানান, বাজেটে শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে। যুব সমাজের জন্য দেশ এবং বিদেশে কর্মসংস্থান তৈরি করতেও সরকার কাজ করছে। এছাড়া শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষ হিসাবেও গড়ে তোলার প্রতি জোর দেয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেছেন, এডুকেশন কনসালটেন্সির নামে অনেক অসাধু চক্র শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে। তারা ঠেকানোর জন্য সরকার কাজ করছে। দালাল চক্রকে রুখতে জনগণের কাছে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলায় আস-সুন্নাহ ফাউন্ডেশন’র বৃক্ষ রোপন চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


নকলায় আস-সুন্নাহ ফাউন্ডেশন’র বৃক্ষ রোপন চারা বিতরণ

শেরপুরের নকলায় আস-সুন্নাহ ফাউন্ডেশন নকলা উপজেলা শাখার উদ্যোগে মসজিদ-মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে বিভিন্ন জাতের গাছের চারা রোপন করার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের ঘোষিত ২ লক্ষ গাছের চারা রোপন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার উপজেলার ৫০০টি গাছের চারা রোপন ও বিতরণ করা হয়।

পৌর শহরের জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম জালালপুর ফোরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গনে বৃক্ষ রোপন করা হয়। এছাড়া জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে ২০০টি ও পশ্চিম জালালপুর ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষার্থীর মাঝে ১০০টি গাছের চারা বিতরণ করা হয়।

চারা রোপন ও বিতরণের সময় জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, আস-সুন্নাহ ফাউন্ডেশন নকলা উপজেলা শাখার সমন্বয়ক হাফেজ মাওলানা রমজান আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও নকলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মু. হাসিবুল হাসান, বিদ্যালয় পরিচালনা পরিষদের জমিদাতা পরিবারের সদস্য ও উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক দেবজিৎ পোদ্দার ঝুমুর, সদস্য পৌরসভার সাবেক কাউন্সিলর হাবিল উদ্দিন, সহকারী শিক্ষক খুররম করিমসহ অন্যান্য শিক্ষক, সংশ্লিষ্ট বিদ্যালয় ও মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্যগন, শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও আস-সুন্নাহ ফাউন্ডেশন নকলা উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আস-সুন্নাহ ফাউন্ডেশন নকলা উপজেলা শাখার সমন্বয়ক হাফেজ মাওলানা রমজান আলীর দেওয়া তথ্যমতে জানা গেছে, আস-সুন্নাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সারাদেশ ব্যাপি ২ লক্ষ গাছের চারা রোপন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জামায়াত আমিরের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’

শুক্রবার সকালে বাগেরহাট সার্কিট হাউস সম্মেলন কক্ষে বাংলাদেশের জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার আয়োজনে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের উন্নয়ন, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের কোনো বিকল্প নেই। সাংবাদিকদের নির্ভয়ে সত্য প্রকাশের পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকল রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও গণমাধ্যমকে একত্রে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের এমপি মঞ্জুরুল হক রাহাদ, ৪ আসনের এমপি অধ্যক্ষ আব্দুল আলিম, ১ আসনের এমপি অধ্যক্ষ মশিউর রহমান।

এ ছাড়া মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

এ সময় তারা স্থানীয় ও জাতীয় বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং জামায়াতের আমির এসব প্রশ্নের উত্তর দেন। সভায় গণমাধ্যমের স্বাধীনতা, সুশাসন, দুর্নীতি প্রতিরোধ, উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।

সভার শেষে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ জানান ডা. শফিকুর রহমান। তিনি সকলকে বৃষ্টি অপেক্ষা করে তার এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএনএ বিশ্লেষণে পাঁচজনের শুক্রাণুর অস্তিত্ব মিলেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


ডিএনএ বিশ্লেষণে পাঁচজনের শুক্রাণুর অস্তিত্ব মিলেছে

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তে অবশেষে উল্লেখযোগ্য অগ্রগতি দৃশ্যমান হয়েছে। এই মামলার দীর্ঘ এক দশকের পর, আলোচিত বিষয়গুলোর জট খুলতে শুরু করছে।

মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ ডিএনএ রিপোর্টের ভিত্তিতেই একের পর এক নতুন তথ্য মিলছে। ডিএনএ বিশ্লেষণে পাওয়া গেছে পাঁচজনের শুক্রাণুর এবং একজনের রক্তের অস্তিত্ব।

তদন্ত সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, তনু হত্যাকাণ্ডে ছয়জনের সম্পৃক্ততার সম্ভাবনা বিশ্লেষণ করে তদন্ত এগিয়ে চলছে। এ পর্যন্ত আদালতের নির্দেশে চার সাবেক সেনাসদস্য এবং বেসামরিক এক ব্যক্তির ডিএনএ নমুনা সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে। গত ১৭ জুলাই নতুন করে আরো দুজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ দেন আদালত। তারা হলেন তনুর বন্ধু কুমিল্লার রাজাপাড়ার ফয়সাল আহমেদ রাব্বি এবং সিরাজগঞ্জের কাজীপুরের বাসিন্দা সাবেক সেনাসদস্য জাহিদুল ইসলাম। ষষ্ঠ সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করা হয়নি তদন্তকারীদের পক্ষ থেকে।

ডিএনএ রিপোর্টের ভিত্তিতে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) হাফিজুর রহমানকে গত এপ্রিলে গ্রেপ্তার করেছে পিবিআই। এরপর থেকেই মামলার দুই সন্দেহভাজন সাবেক সার্জেন্ট জাহিদুজ্জামান জাহিদ এবং সাবেক সেনাসদস্য শাহীন আলম দেশ ছেড়ে পালিয়ে গেছে বলে তদন্তে উঠে এসেছে। জাহিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারির নির্দেশ দিয়েছে আদালত।

তদন্তকারীদের দাবি, শাহীন আলম গত এপ্রিলে গোপনে কুয়েতে পালিয়ে গেছে। তার ব্যবহৃত দুটি মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে এবং সর্বশেষ লোকেশন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত শনাক্ত হয়েছে।

চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল নারীর।

তনুর বাবা ইয়ার হোসেন অভিযোগ করেছেন, শুরু থেকেই ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। তার প্রশ্ন হলো, ভুয়া ফরেনসিক রিপোর্ট দেওয়ার জন্য চিকিৎসকের বিরুদ্ধে কেন এখনো ব্যবস্থা নেওয়া হয়নি? প্রথম ময়না তদন্ত প্রতিবেদন দেওয়ার চিকিৎসক ডা. কামদা প্রসাদ সাহা বর্তমানে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া সার্জেন্ট জাহিদ এবং তার স্ত্রীকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য বেরিয়ে আসবে এবং প্রকৃত অপরাধীদের খুঁজে বের করা সম্ভব হবে। কারণ ঘটনার দিন তনু সার্জেন্ট জাহিদের বাসায় টিউশনি করতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথেই তাকে হত্যা করা হয়। তনুর মা আনোয়ারা বেগম আমার দেশকে বলেন, 'আমি জিন্দা লাশ হয়ে বেঁচে আছি, প্রায় সময়ই অসুস্থ থাকি। এরই মধ্যে কয়েকবার হাসপাতালে গেছি। প্রতি মুহূর্তে মনে হয়, এই বুঝি মরে গেলাম। মৃত্যুর আগে তনুর খুনিদের বিচারটা দেখে যেতে চাই। মরার আগে আমার মেয়ের হত্যাকারীদের ফাঁসি দেখে যেতে চাই।'

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বর্তমান তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. তরিকুল ইসলামের নেতৃত্বে মামলার তদন্ত কার্যক্রম দ্রুত এগিয়ে চলেছে। তিনি ষষ্ঠ তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুরকে গ্রেপ্তার করা হয়েছে। আরো দুই সন্দেহভাজন বিদেশে পালিয়েছে। তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারির প্রক্রিয়া চলছে। তদন্তের স্বার্থে সব তথ্য এখন প্রকাশ করা সম্ভব নয়। আদালতের নির্দেশে নতুন করে আরো দুজনের ডিএনএ সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের একটি বাসায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হয় তনু। পরে সেনানিবাসের পাওয়ারহাউস এলাকার ঝোঁপ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরদিন তনুর বাবা ইয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ২০১৭ সালের মে মাসে সিআইডি তনুর পোশাকের নমুনা পরীক্ষা করে তিনজন পুরুষের শুক্রাণুর অস্তিত্ব পাওয়ার কথা বলে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%