০৩:৫৬ পি.এম
টেস্ট ক্রিকেটে ছক্কার সেঞ্চুরি করে নতুন একটি রেকর্ড গড়েছেন ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পান্ত। সবচেয়ে কম বলে ১০০ টেস্ট ছক্কার এই মাইলফলক স্পর্শ করেছেন বাঁহাতি এই ব্যাটার।
শ্রীলঙ্কার বিপক্ষে গলে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে লাহিরু কুমারার বলে ফাইন লেগের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে পান্ত ক্যারিয়ারের ১০০তম টেস্ট ছক্কা পূর্ণ করেন। একই শট দিয়ে ৫৩ বলে তিনি ক্যারিয়ারের ২০তম টেস্ট ফিফটিও পূর্ণ করেন।
১০০ ছক্কায় পৌঁছাতে পান্ত মাত্র ৪ হাজার ৯১৮ বল খেলেছেন। এর আগে এই রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টের দখলে। ১০০ ছক্কা পূর্ণ করতে গিলক্রিস্ট ৬ হাজার ৫৭৮ বল খেলেছিলেন। নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ৯ হাজার ৭৫৬ এবং ইংল্যান্ডের বেন স্টোকস ৯ হাজার ৪২ বল খেলেছেন।
আরও পড়ুন: বারহাট্টায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, পুলিশ তদন্ত শুরু
বর্তমানে টেস্টে সর্বোচ্চ ১৩৮টি ছক্কা মেরেছেন স্টোকস। তবে ছক্কা মারার গতিতে পান্তই সবার উপরে রয়েছেন। গড়ে প্রতি ৪৯.২ বলে একটি করে ছক্কা মেরেছেন তিনি। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন গিলক্রিস্ট, প্রতি ৬৭.৯২ বলে একটি ছক্কা তাঁর রয়েছে। ম্যাককালাম ও স্টোকসের ক্ষেত্রে হার যথাক্রমে ৯৩.৩৯ ও ৯০.০৫ বল।
ভারতের হয়ে টেস্টে সর্বোচ্চ ছক্কার মালিক এখন পান্ত। ১০০ ছক্কার এই সাফল্য নিয়ে তিনি পেছনে ফেলেছেন বীরেন্দর শেবাগ (৯০), রোহিত শর্মা (৮৮) ও রবীন্দ্র জাদেজাকে (৮২)ও।
এদিকে রেকর্ড গড়ার পর ইনিংসটি আর বেশি দূর এগিয়ে নিতে পারেননি পান্ত। তিনি ৬৯ বলে ৬৬ রান করে সাজঘরে ফিরেছেন। তবে তাঁর বিদায়ের পরও শ্রীলঙ্কার বিপক্ষে শক্ত অবস্থানে রয়েছে ভারত। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে তাদের লিড সাড়ে তিনশো রান ছাড়িয়ে গেছে।
আরও পড়ুন: শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন