০৬:৪৬ পি.এম
বাংলাদেশে বর্তমানে অবস্থান করছে আইসিসির দুই সদস্যের একটি প্রতিনিধি দল। আজ (২ মে) তারা আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির ৪ জন পরিচালকের সঙ্গে সভা করেছে। আমিনুল ইসলাম বুলবুলের পক্ষে তার আইনজীবী মোকাররামুছ সাকলান এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয় যে, বাংলাদেশে আইসিসির প্রতিনিধি সংক্রান্ত যে প্রেস বিজ্ঞপ্তিটি বিসিবির অ্যাডহক কমিটি প্রদান করেছে সেটা সঠিক নয়। সেখানে কিছু বিভ্রান্তিকর তথ্য দেয়া হয়েছে বলেও আশঙ্কা করা হয়েছে।
গতকাল (১ জুন) বিসিবির পক্ষ থেকে আইসিসির প্রতিনিধি দল সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়েছিল যে, বিসিবি ধারণা করছে খুব শীঘ্রই আইসিসি দলের বাংলাদেশ সফর শুরু হবে। ওই সফরের সময় প্রতিনিধি দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে তথ্য সংগ্রহ করবে।
আরও পড়ুন: ফেনী-৩ আসনের সাবেক এমপির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ
এদিকে, বুলবুলের কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ ধরনের তথ্য সঠিক নয়। তাদের দাবি, আইসিসির ২ সদস্যের দল বাংলাদেশে এসেছে বিসিবির পরিচালনা সংক্রান্ত জটিলতার সত্য উদঘাটন এবং এ সংক্রান্ত একটি বস্তুনিষ্ঠ রিপোর্ট তৈরি করতে। তারা বিসিবি নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে উপস্থিত হয়নি। কোনো ধরনের নির্বাচন পর্যবেক্ষণ, দেখভাল কিংবা অনুমোদন দিতে তারা আসেনি।
তারা জানায়, আজ (২ মে) আইসিসির প্রতিনিধি দল বিসিবির ৪ 'নির্বাচিত' পরিচালকের সঙ্গে দেখা করতে আসেন। ওই ৪ পরিচালক হলেন- এম নাজমুল ইসলাম, আহসান ইকবাল চৌধুরি এবং আসিফ আকবর হাসানুজ্জামান। এসময় তাদের সঙ্গে সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী মোকাররামুছ সাকলান উপস্থিত ছিলেন।
তাদের দাবি, বিসিবির 'নির্বাচিত' বোর্ড প্রতিনিধিদের কাছে আইসিসি স্পষ্টভাবে জানিয়েছে যে, তাদের দেশে আসার কারণ নির্বাচনের পর্যবেক্ষণের সঙ্গে সম্পর্কিত নয়। ফলস্বরূপ, তারা বিসিবি অ্যাডহক কমিটি দ্বারা প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিটি প্রত্যাহারের দাবি তুলেছে।
আরও পড়ুন: চাঁদপুরে ইউপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ, পুলিশ তদন্ত শুরু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন