০৫:২০ পি.এম
বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা ইউনূস সরকারের অংশ ছিলেন এবং তাদের কথাবার্তা লাগামহীন। দেশে মবোক্রেসির সংস্কৃতি তারা প্রতিষ্ঠিত করেছেন।
রোববার (১৯ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত ‘২০২৪ এর জুলাইয়ের গণঅভ্যুথান এবং ভাসানী জনশক্তি পার্টির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বরকত উল্লাহ বুলু এই কথা বলেন।
তিনি আরও বলেন, ভূরাজনৈতিক কারণে দেশের অস্থিতিশীলতার চিন্তা থেকে ফ্যাসিস্টরা ভারতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। নৈরাজ্য সৃষ্টি করে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমিরের একান্ত বৈঠক
বরকত উল্লাহ বুলু বাকশাল কায়েমের মাধ্যমে শেখ মুজিব উনিশ শতকের একনায়কতন্ত্র গঠন করেছিলেন, এই মন্তব্য করে তিনি বলেন, এই কারণেই তার পতন ঘটেছিল।
এ সময় দেশে ভিন্নদিকে ধাবিত হওয়ার অপচেষ্টা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে বরকত উল্লাহ বুলু বলেন, দেশকে সুদৃঢ় ঐক্যের মধ্যে নিয়ে যেতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন