০৭:১০ পি.এম
ঢাকার আশুলিয়া থেকে খোকন নামে এক চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এটি ঘটেছে সোমবার (৮ জুন) দিবাগত রাতে আশুলিয়ার বাইপাইল এলাকায় এক বিশেষ অভিযান চালানোর সময়।
গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেফতার হওয়া খোকন দীর্ঘদিন ধরে আশুলিয়া ও এর আশেপাশের এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে আসছিল। তার কাজ ছিল এলাকায় অবৈধ অস্ত্রের প্রদর্শন করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করা এবং নিজস্ব আধিপত্য বিস্তার করা।
আরও পড়ুন: আত্মসাৎ ও প্রতারণার মামলায় আলী আকতার নামের এক প্রতারক গ্রেফতার!
ডিবি পুলিশ আরও জানায়, খোকন অস্ত্রসহ বাইপাইল এলাকায় অবস্থান করছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। সেই অভিযানে খোকনকে গ্রেফতার করা হয়। পরে তার শরীরে তল্লাশি করার সময় একটি অবৈধ বিদেশি পিস্তল এবং এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন