১০:২৮ পি.এম
মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে মাদারীপুরের ডাসার ইউনিয়নে ‘মানব সেবা ফাউন্ডেশন’-এর ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত ২৭ সদস্যবিশিষ্ট কমিটিতে মোঃ মুন্না মাতুব্বরকে সভাপতি এবং এলেম শেখকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রধান হিসেবে রয়েছেন মোঃ মামুন সরদার। প্রধান উপদেষ্টা করা হয়েছে মোঃ মেজবাউদ্দীনকে এবং বিশেষ উপদেষ্টা হিসেবে রয়েছেন রুহুল আমিন শেখ।
ঘোষিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি মোঃ সোহেল শেখ রনি, সহ-সাধারণ সম্পাদক কৃষ্ণ রুদ্র, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সজিব চক্রবর্তী, অর্থ সম্পাদক আছাদুল ইসলাম, দপ্তর সম্পাদক রোশান আফ্রিদি রহমান, গণমাধ্যম ও জনসংযোগ সম্পাদক আল আহসান, স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক সম্পাদক আয়নাল বেপারী, প্রচার সম্পাদক জিয়াউল আকন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অনিক বকশি, সমাজকল্যাণ সম্পাদক মোঃ সাব্বির আহমেদ, ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা জাহিদ কাজী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আহসান মোল্লা কায়েস, রক্তদানবিষয়ক সম্পাদক জিসান আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেবব্রত দে, শিক্ষাবিষয়ক সম্পাদক নিবিড় সোম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক তরিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ, পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক বাদশা শেখ এবং যুব উন্নয়ন ও প্রশিক্ষণ সম্পাদক লিয়ন শেখ।
আরও পড়ুন: কালিকাপুর প্রি-ক্যাডেট স্কুলের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সরকারি নিবন্ধনপ্রাপ্তিতে আনন্দ র্যালি
এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন হৃদয় শেখ, মাইনুল শেখ ও রাজন ইসলাম।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ‘অসহায় মানুষের স্বপ্ন পূরণে, মানবতার কল্যাণে’—এই স্লোগানকে সামনে রেখে নবগঠিত কমিটির সদস্যরা ঐক্য, সততা, নিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ডাসার ইউনিয়নে মানবিক ও আদর্শ সমাজ গঠনে কাজ করবেন। পাশাপাশি অসহায় মানুষের সহায়তা, স্বেচ্ছায় রক্তদান, স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা, ত্রাণ বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
নবগঠিত কমিটির দায়িত্বশীলরা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় মানব সেবা ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন: কিশোরগঞ্জ উপজেলা সমিতির সংবর্ধনা ও শিক্ষার্থী সমাবেশ কেআইবিতে অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন