০৭:১৭ পি.এম
১৭ আগস্ট ২০২৬, ১৮:৫৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান সোমাবার দুপুরে কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আলহাজ আমান উল্লাহ আমান বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ বাংলাদেশ হবে মাদকমুক্ত ও শান্তিময় এক আবাসস্থল। বিএনপির মূলনীতিই হলো, তারা যে প্রতিশ্রুতি দেয়, তা মাঠপর্যায়ে বাস্তবায়ন করে।
আরও পড়ুন: ফেনীতে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা ও ৭ সদস্যের জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা
আজ সোমাবার দুপুরে কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের বড় মনোহরিয়া গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাজকে মাদকমুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে তিনি বলেন, আপনাদের এলাকায় যাতে কেউ মাদকে আসক্ত না হয়, কোনো ব্যক্তি মাদক সেবন বা বিক্রি না করে সেদিকে কড়া নজর রাখতে হবে।
মাদকের সাথে জড়িতদের চিহ্নিত করে সরাসরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করার জন্য তিনি সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।
এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও বলেন, ঢাকা-২ নির্বাচনী এলাকায় কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ কিংবা ভূমি দখলকারীর অস্তিত্ব থাকবে না। ঢাকা-২ আসনসহ পুরো বাংলাদেশকে একটি 'শান্তির নীড়'-এ পরিণত করাই সরকারের লক্ষ্য।
আরও পড়ুন: ব্রাহ্মণপাড়ায় শালুক তুলতে গিয়ে প্রাণ গেল ৫ বছরের শিশুর
আমান উল্লাহ আমান উল্লেখ করেন, বিএনপি মূলত জনগণের সরকার, জনসেবা ও জনগণের পাশে থাকার সরকার।
যেকোনো উস্কানির মুখেও ধৈর্য ধারণ করে দেশের উন্নয়ন, স্বনির্ভরতা ও শান্তি নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীনভিউ সোস্যাল ডেভেলপমেন্টের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষক, ব্যবসায়ী ও স্থানীয় নেতাকর্মীরা। পরে প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে বৃক্ষরোপন করেন অতিথিগণ।
আরও পড়ুন: ‘আমি সাত মাসের অন্তঃসত্ত্বা, এখন আমার কী হবে?’ নাহিদার আহ্বান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন