ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হঠাৎ বুকে ব্যথা নিয়ে কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী


হঠাৎ বুকে ব্যথা নিয়ে কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছেন, কারণ তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন।

শনিবার (১৪ নভেম্বর) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম সম্পন্ন করে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ ও সিনিয়র তথ্য কর্মকর্তা পবন চৌধুরী হাসপাতালের ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকালে হঠাৎ হৃদ্‌যন্ত্রে সমস্যা নিয়ে কন্টিনেন্টাল হাসপাতালে গেলে ডাক্তাররা তাকে এনজিওগ্রামসহ কিছু পরীক্ষা-নিরীক্ষা করেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং ডাক্তারদের পর্যবেক্ষণে আছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী পরশু থেকে তিনি অফিস করবেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন

হাসপাতালটির চিকিৎসক ডা. ফজলে রাব্বি জানান, শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রী বুকে ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা ভালো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন
রাজশাহীর মোহনপুরে কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন, নগদ অর্থ এবং রবি মৌসুমের কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ বিতরণ করেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

২০২৫-২৬ অর্থবছরের আওতায় উপজেলার ৫০ জন কৃষককে একটি করে পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এবং মেশিন স্থাপনের ঘর নির্মাণে প্রত্যেককে সাত হাজার টাকা করে দেওয়া হয়। এছাড়া ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষা, মসুর, খেসারি ও অড়হর ডালের উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষির উন্নয়ন ও কৃষকের ভাগ্যোন্নয়নে সরকার বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছে। এয়ার ফ্লো মেশিন ব্যবহারে পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব হবে। এতে কৃষক ন্যায্যমূল্য পাবেন এবং আমদানিনির্ভরতাও কমবে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ ভৌমিক।

এদিকে রবি মৌসুমে সার সরবরাহ স্বাভাবিক রাখতে সার ডিলার ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন এমপি মিলন। তিনি বলেন, সার নিয়ে কোনো কারসাজি বরদাস্ত করা হবে না। সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব-অর-রশিদ, কৃষক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলুসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন জমা দিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহমেদ

আন্তর্জাতিক ডেস্ক

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪১ পি.এম


কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন জমা দিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহমেদ
 

 

 

 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোস্তাক আহমেদ। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়ায় ব্যবসায়ী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
 
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বড়ছড়া কয়লা আমদানিকারক গ্রুপের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি।
 
মোস্তাক আহমেদ সুনামগঞ্জ জেলার  চারবারের শ্রেষ্ঠ করদাতা হিসেবে সম্মাননাপ্রাপ্ত পাশাপাশি তিনি নবগঠিত সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
 
মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার মো.জুনাব আলী,সহকারী নির্বাচন কমিশনার মেহেদী হাসান উজ্জ্বল,তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়াসহ অন্যান্য নির্বাচন কমিশনার,বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের ব্যবসায়ী ও সদস্যবৃন্দ এবং বিএনপির নেতৃবৃন্দ।
 
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১২ ডিসেম্বর (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ৩৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
 
সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোস্তাক আহমেদ বলেন,আমি দীর্ঘদিন ধরে বড়ছড়া-চারাগাঁও ও বাগলী শুল্ক স্টেশনকেন্দ্রিক ব্যবসার সঙ্গে জড়িত। এসব শুল্ক স্টেশন দিয়ে কয়লা ও পাথর আমদানি-রপ্তানি করতে গিয়ে ব্যবসায়ীদের নানা ধরনের ভোগান্তির মুখোমুখি হতে হয়।
 
তিনি আরও বলেন,আমি আপনাদের দোয়া ও মূল্যবান ভোট প্রত্যাশা করছি। নির্বাচিত হতে পারলে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নদী ও খাল খননের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমের প্রতিবন্ধকতা ও নানা ভোগান্তি নিরসনে কাজ করার চেষ্টা করব। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।
 
দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের ব্যবসায়ী ও ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজ বিরাজ করছে। প্রার্থীদের অংশগ্রহণে এবারের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহেদল ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী জাকির হোসেনের সমর্থনে মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

মো:খায়রুল ইসলাম, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধ

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


শাহেদল ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী জাকির হোসেনের সমর্থনে মতবিনিময় সভা
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৫নং শাহেদল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জাকির হোসেনের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের বাসুরচর পূর্বপাড়া নূরে এলাহী জামে মসজিদ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
নুরু উদ্দীন মাষ্টারের সভাপতিত্বে এবং মোঃ সুমন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা জাকির হোসেনকে আসন্ন নির্বাচনে পুনরায় বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, জাকির হোসেন ইতিপূর্বে ২০১১ এবং ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও এই ওয়ার্ড থেকে মেম্বার নির্বাচিত হয়েছিলেন। স্থানীয় এলাকাবাসী জানান, নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি এলাকায় একাধারে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। বিশেষ করে এলাকার রাস্তাঘাট সংস্কার, বিভিন্ন উপাসনালয়ের উন্নয়ন এবং অসহায় ও দরিদ্র মানুষদের নিয়মিত সহায়তা করে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
মতবিনিময় সভায় মেম্বার পদপ্রার্থী জাকির হোসেন এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "আমি কেবল সরকারি অনুদানের দিকে তাকিয়ে না থেকে সবসময় নিজ উদ্যোগে এলাকার উন্নয়ন ও মানুষের সেবা করার চেষ্টা করেছি। আপনারা আবারো সুযোগ দিলে অতীতের মতোই সুখে-দুঃখে আপনাদের পাশে থাকব।"
সভায় বক্তব্য দেন — হযরত আলী, মাহাবুবুর রহমান, রবি হোসেন, আবু বাক্কার, স্বাধীন, রইছউদ্দীন, কাদির, পল্টু মিয়া, ফারুখ মিয়া, দুলাল মিয়া, খায়রুল, লিয়াজ উদ্দীন, হানিফ ও রহিম ও সাধারণ নারী ভোটারসহ এলাকার আরও অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষাবান্ধব সরকারের প্রশংসা করলেন আমান উল্লাহ আমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৭ পি.এম


শিক্ষাবান্ধব সরকারের প্রশংসা করলেন আমান উল্লাহ আমান

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ডাকসুর সাবেক ভিপি ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান মন্তব্য করেছেন যে, বর্তমান সরকার শিক্ষাবান্ধব, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি সদয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার শিক্ষাক্ষেত্রে দেশের ইতিহাসে সর্বোচ্চ এক লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ প্রদান করেছে।

তিনি উল্লেখ করেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষা নিশ্চিত করতে উন্নত দেশের আদলে ব্যাগ, জুতা, বই, পোশাক ও দুপুরের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। বর্তমান সরকার শিক্ষকদের শতভাগ বেতন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

আজ কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজে আয়োজিত নবীনবরণ এবং ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থী ও কেরানীগঞ্জের কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান আরও বলেন, বর্তমান সরকারের কার্যক্রম দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটাচ্ছে। শিক্ষাক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিব এবং পুরোহিতদের জন্য সম্মানী ভাতা চালু করা হয়েছে।

তিনি বলেন, শিক্ষকদের শতভাগ বেতন নিশ্চিত করার যে ভিত্তি, তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রচনা করেছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়াও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

কেরানীগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার ইতিহাস তুলে ধরে ঢাকা-২ আসনের সংসদ সদস্য বলেন, এলাকার মানুষের শিক্ষার প্রসারে নয়াবাজার, কলাতিয়া, বাঘাপুর ও আব্দুল মান্নান কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে। সর্বশেষ প্রতিষ্ঠিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজ।

তিনি স্মরণ করেন, ২০০২ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ার মাত্র তিন দিন পর তারেক রহমান অন্যান্য জেলার আগে কেরানীগঞ্জে এসে এ কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি অবিচল থাকার কথাও তিনি তার বক্তব্যে তুলে ধরেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমান উল্লাহ আমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের দেওয়ালে লেখা বাণীগুলো পড়ে নিজেদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই আগামী দিনে সচিব, চিকিৎসক, প্রকৌশলী, রাজনীতিবিদ ও সাংবাদিক তৈরি হবে, যারা দেশ ও দশের মুখ উজ্জ্বল করবে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজ গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন্নাহার এবং সহকারী শিক্ষা কর্মকর্তা শামীমা আক্তার।

অনুষ্ঠানে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনকারী কেরানীগঞ্জের কৃতী সন্তান খেলোয়াড় নাহিদসহ অন্যান্য কৃতী খেলোয়াড় এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।

দিনব্যাপী এ আয়োজনে হযরতপুর ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে স্থানীয় পরিবেশনা এবং জাতীয় পর্যায়ের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে দেশ গড়ার শপথ নেন উপস্থিত সবাই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%