০৯:৫৮ পি.এম
নেত্রকোনার পূর্বধলার বিলে ডিঙ্গি নৌকা চড়তে গিয়ে পানিতে ডুবে দুই নারীর মৃত্যু ঘটেছে। সোমবার (১ জুন) সন্ধ্যায় উপজেলার চিকিনি বিলে এটি ঘটে।
নিহতদের মধ্যে আছেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কলোহরি গ্রামের মনসুর আলীর স্ত্রী জামিলা আক্তার (৩০) এবং গৌরিপুর থানার হাসনপুর গ্রামের আবু তাহেরের মেয়ে নুসরাত (৮)। তারা সম্পর্কে আত্মীয়।
ঈদ উপলক্ষে জামিলা ও নুসরাত পূর্বধলার বিষম্ভরপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
আরও পড়ুন: ব্রাহ্মণপাড়ায় শালুক তুলতে গিয়ে প্রাণ গেল ৫ বছরের শিশুর
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ময়মনসিংহের তারাকান্দা ও গৌরীপুর এলাকার জামিলা ও নুসরাত পূর্বধলার বিষম্ভরপুর গ্রামের একিন মিয়ার বাড়িতে বেড়াতে এসে বিকেলের দিকে আত্মীয়রা ৫ থেকে ৬ জন মিলে বাড়ির কাছের চিকনি বিলে ডিঙ্গি নৌকায় চড়ে ঘুরতে যায়।
কিন্তু ছোট নৌকাটি অতিরিক্ত বোঝাই হওয়ায় মাঝপথে গিয়ে উল্টে যায় এবং নৌকার সবাই পানিতে তলিয়ে যায়। অন্যান্যরা সাঁতরে তীরে ওঠার চেষ্টা করেন কিন্তু তিনজনের মধ্যে কেউই উঠতে পারেনি। পরে এলাকাবাসী গিয়ে তিনজনকে উদ্ধার করলেও দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুমূর্ষু অবস্থায় উদ্ধার হওয়া মীম (১২) নামের একজন কিশোরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নৌকাডুবির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ এবং একজন অসুস্থকে উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর লাশ হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: ‘আমি সাত মাসের অন্তঃসত্ত্বা, এখন আমার কী হবে?’ নাহিদার আহ্বান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন