০৯:৩৮ পি.এম
ইসলামী ঐক্যজোট আগামী ১৯ ডিসেম্বর ঢাকায় জাতীয় কনভেনশন আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। দলের রাজনৈতিক মিশন আকাবির-আসলাফের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এই কনভেনশন অনুষ্ঠিত হবে।
সোমবার বাদ জোহর রাজধানীর লালবাগে কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী ঐক্যজোটের মজলিসে শূরার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে জাতীয় কনভেনশনকে সফল করার জন্য বিস্তারিত আলোচনা করা হয়। কনভেনশনের আগে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য জেলা ও মহানগর কমিটিগুলোকে নবায়ন ও পুনর্গঠনের কাজ সম্পন্ন করার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন: আইসিজের রায়কে ইতিবাচক বললেন জামায়াত আমির, রোহিঙ্গাদের দুই বছরের মধ্যে প্রত্যাবর্তনের দাবি
এছাড়া আসন্ন স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আলোচনা করে সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা যাচাই-বাছাই এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের সিদ্ধান্তও গৃহীত হয়।
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মজলিসে শূরার অন্যতম সদস্য ও জোটের ভাইস চেয়ারম্যান মাওলানা জুবায়ের আহমদ, মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা আবুল কাশেম, মাওলানা শামসুল আলম, মাওলানা ফারুক আহমদ, মাওলানা রিয়াজউল্লাহ, মাওলানা করী নাসির উদ্দিন, মাওলানা আব্দুল হান্নান প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন