ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায় : অ্যাটর্নি জেনারেল


সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায় : অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, বর্তমান সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায়।

তিনি আজ রাজধানীর ঢাকা ক্লাবে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এই বিষয়টি উল্লেখ করেন।

এ সময় তিনি বলেন, অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে। তিনি যোগ করেন, অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি প্রায় তিন মাস দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের তল্লাশি অভিযান

কোন মামলায় অথবা কোন ব্যক্তির পক্ষে কিংবা রাষ্ট্রের বিচার ব্যবস্থার বিন্দুমাত্র ব্যত্যয় ঘটুক এমন ধরনের রাজনৈতিক চাপ কিংবা রাজনৈতিক প্রত্যাশার কথা কেউ তাকে এখনও বলেনি।

এতে প্রমাণিত হয় যে বর্তমান সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে ইচ্ছুক।

তিনি আরও বলেন, এক সময় সাংবাদিক ছিলেন তিনি। রিপোর্টিংয়ের ক্ষেত্রে রিপোর্টারের মূল কাজ হচ্ছে প্রকৃত সত্যটা জনগণের সামনে তুলে ধরা। আর দেশে বিচার হয় আদালতের মাধ্যমে। মিডিয়ার মাধ্যমে যেন কোন কারণে বিচার না হয় (মিডিয়া ট্রায়াল) সে বিষয়টি সবাইকে সতর্ক থাকতে হবে।

সোশ্যাল মিডিয়া ও অনলাইনের অপতথ্যের বিরুদ্ধে প্রকৃত সত্য তথ্য উপস্থাপনের মাধ্যমে মেইনস্ট্রিম মিডিয়াকে ভূমিকা রাখার জন্য আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল।

আরও পড়ুন: বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সুপ্রিমকোর্ট রিপোর্টার্স ফোরামের কার্যনির্বাহী কমিটির বিদায়ী সভাপতি মাসউদুর রহমান রহমান রানা। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

আমতলী(বরগুনা) প্রতিনিধি

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ

বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও এন,এস,এস উদ্যোগে  আমতলীতে ,চার হাজার শিশুর মাঝে আট হাজার  ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে । শনিবার বেলা ১১ টায়  আমতলী সোনালী কমিউনিটি সেন্টারে  চারা বিতরণ র্কাযক্রমের উদ্ভোধন করা হয় । বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপসহকারী কৃষি অফিসার মো: হুমায়ুন কবীর । ওয়ার্ল্ড ভিশন  আমতলী এপি এর  এরিয়া ম্যানেজার বিভুদান বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনে, এন,এস,এস,এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না,  আমতলী প্রেসক্লাবের সভাপতি মো: রেজাউল করিম, ওয়ার্ল্ড ভিশনের  প্রজেক্ট ম্যানেজার মৃদুল সরকার (প্রমুখ) । 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ীতে ছিনতাই করে পালানোর সময় হাতেনাতে আটক পেশাদার ছিনতাইকারী

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ জুবায়ের হোসেন ভ্রাম্মমান প্রতিনিধি

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


যাত্রাবাড়ীতে ছিনতাই করে পালানোর সময় হাতেনাতে আটক পেশাদার ছিনতাইকারী

রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সরণি এলাকায় এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালানোর সময় মো. ইব্রাহিম হোসেন নামের এক পেশাদার ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে ব্যস্ততম এই সড়কে, যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই এক ব্যক্তি ওই নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। এতে মুহূর্তের মধ্যেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং উপস্থিত লোকজন চিৎকার শুরু করেন।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী ট্রাফিক জোনে দায়িত্ব পালনরত সার্জেন্ট মোহাম্মাদ বিলাল হুসাইন ঘটনাটি নজরে পেয়ে তাৎক্ষণিকভাবে ধাওয়া করেন। তার দ্রুত পদক্ষেপ ও তৎপরতায় কিছু দূর যাওয়ার পরই অভিযুক্তকে আটক করা সম্ভব হয়।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। এ সময় তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, আটক মো. ইব্রাহিম হোসেন একজন পেশাদার ছিনতাইকারী এবং তার বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন স্থানীয়রা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেলোনি ইস্যুতে ইতালির পররাষ্ট্রমন্ত্রীর ওয়াশিংটন সফর বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


মেলোনি ইস্যুতে ইতালির পররাষ্ট্রমন্ত্রীর ওয়াশিংটন সফর বাতিল

ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কারণে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে নতুন করে কূটনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। এই বিতর্কের প্রেক্ষিতে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি যুক্তরাষ্ট্রে নির্ধারিত সফর বাতিল করেছেন। তাজানি ট্রাম্পের মন্তব্যগুলোকে ‘আপত্তিকর’ বলে অভিহিত করেছেন। অপরদিকে প্রধানমন্ত্রী মেলোনি অভিযোগ করেছেন, ট্রাম্পের কথাগুলো সম্পূর্ণ বানোয়াট।

সংবাদমাধ্য দ্বারা প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, জি-৭ সম্মেলনে মেলোনি তাঁর কাছে একটি ছবির জন্য ‘অনুরোধ’ করেছিলেন এবং তাঁর দুঃখ বোধ করায় তিনি সেই জন্য রাজি হন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সে আমার সঙ্গে একটি ছবি তোলার জন্য অনুরোধ করেছিল। সে আমার সঙ্গে একটি ছবি তোলার জন্য এতটাই মরিয়া ছিল। আমি হয়তো ছবিটা তুলতাম না, কিন্তু তার জন্য আমার খারাপ লেগেছিল’। ট্রাম্প এরপর এক্সে দেওয়া পোস্টে মেলোনির বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তার বক্তব্য সম্পূর্ণ বানোয়াট।

আগামী সপ্তাহে তাজানি মায়ামিতে ইতালি-যুক্তরাষ্ট্র ব্যবসা, বিনিয়োগ, বিজ্ঞান ও উদ্ভাবন ফোরামে যোগ দেওয়ার কথা ছিল। স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, রুবিওর সঙ্গে বৈঠকে ‘অর্থনৈতিক নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ খনিজ বিষয়ে উভয় পক্ষের আলোচনা’ হওয়ার কথা ছিল।

ট্রাম্প ও মেলোনির মধ্যে এই প্রথম বিবাদ নয়। চলতি বছরের শুরুতে ডানপন্থী ইতালীয় নেতা মেলোনি ইরানের বিরুদ্ধে যুদ্ধের বিরোধিতার জন্য পোপ চতুর্দশ লিও-র প্রতি ট্রাম্পের সমালোচনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছিলেন। এরপর ট্রাম্প মেলোনি এবং ইতালিকে আরও ব্যাপকভাবে সমালোচনা করেন।

মেলোনিকে ট্রাম্প সবচেয়ে একনিষ্ঠ পশ্চিম ইউরোপীয় মিত্র হিসেবে গণ্য করেন, তবে ইরানের সঙ্গে যুদ্ধে অংশ নিতে তাঁর অস্বীকৃতির কারণে এই সম্পর্ক কিছুটা অস্থির হয়েছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর মেলোনি তাঁর এবং তাঁর উপদেষ্টাদের মনোযোগ আকর্ষণ করেন এবং তিনিই একমাত্র ইউরোপীয় নেতা ছিলেন যিনি ট্রাম্পের দ্বিতীয় অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। কঠোর অভিবাসন নীতি এবং জাতীয় সার্বভৌমত্বের মতো বিষয়ে দুজনের মাঝে মতের অমিল রয়েছে। অতীতে ট্রাম্প অন্যান্য ইউরোপীয় নেতাদের প্রতি তাঁর বৈরী মনোভাবের বিপরীতে মেলোনিকে ব্যক্তিগতভাবে প্রচুর প্রশংসা করেছেন।

সূত্র: সিএনএন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেক্সটাইল খাতের উন্নয়নে এআইয়ের ব্যবহার বৃদ্ধি করা প্রয়োজন: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


টেক্সটাইল খাতের উন্নয়নে এআইয়ের ব্যবহার বৃদ্ধি করা প্রয়োজন: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘টেক্সটাইল খাতের উন্নয়নে কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বৃদ্ধি করা প্রয়োজন।’ এই বক্তৃতাটি তিনি আজ শনিবার (২০ জুন) বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস-এ ‘চতুর্থ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’-এ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠিত সভায় ব্যক্ত করেছেন।

মন্ত্রী উল্লেখ করেন, ‘টেক্সটাইল খাত বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ খাত। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়। কিন্তু এই খাতে বর্তমানে বিভিন্ন চ্যালেঞ্জ বিদ্যমান। সুতরাং, টেক্সটাইল খাতের উন্নয়নে কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘আমরা টেক্সটাইল খাতে বিশ্বে নেতৃত্ব দিতে চাই। এর জন্য এ ক্ষেত্রে গবেষণার পরিমাণ বৃদ্ধি করতে হবে এবং একইসঙ্গে গতানুগতিকতার বাইরে আসতে হবে যা উদ্ভাবনী ধারণার সংযোজনের মাধ্যমে সম্ভব।’

তিনি আরও জানান, ‘বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও টেক্সটাইল বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক ল্যাবের সুবিধা থাকতে হবে যাতে তারা আধুনিক বিশ্বের সঙ্গে কিভাবে প্রতিযোগিতা করতে হবে সেটি শিখতে পারে।’

এ সময় মন্ত্রী ‘গ্রিন টেক্সটাইল’ এবং রিসাইক্লিং ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। কনফারেন্সটিতে জার্মানির হোখশুলে নিডাররাইন ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের অধ্যাপক বাস্টিয়ান কুয়াটেলবাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জুলহাস উদ্দিন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর উদ্বোধন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%