০৭:৫৭ পি.এম
সাতক্ষীরা জেলা সংক্রান্ত কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার একটি পুরনো বক্তব্যের ভিডিও সম্প্রতি আবার ভাইরাল হয়েছে।
সাতক্ষীরার-৪ আসনের সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামী নেতা গাজী নজরুল ইসলামের নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও যখন ‘টক অব দ্য কান্ট্রি’-র পরিণতি ধারণ করেছে, তখন আমির হামজার সেই পুরনো বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হচ্ছে।
ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে।’ ভাইরাল হওয়া ভিডিওতে তিনি আরও বলেন, ‘গরিব মানুষকে আল্লাহ ও তার রাসূল (সা.) বেশি ভালোবাসতেন। বাংলাদেশের রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা আবেগের জায়গা। সারা বাংলাদেশে আমার যতটুকু বাস্তবতা ও ধারণা, আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমে সাতক্ষীরা দিয়ে শুরু করবে। এরপরে চাপাইনবাবগঞ্জ ও রাজশাহী। আর আমার কুষ্টিয়া থাকবে ৬৪ নাম্বারে কারণ সব গাজার (মাদক) আড্ডা।’
আরও পড়ুন: মধুপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ইউএনও ও ওসির নেতৃত্বে রাতভর পুলিশি টহল
এই ভাইরাল ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পেজ থেকে ছড়ানো হচ্ছে এবং এর ওপর চলছে আলোচনা ও সমালোচনা। ভিডিওটি শেয়ার করে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে উদ্দেশ্য করে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা ট্রল করছেন। তাদের বক্তব্য হল, জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছেন।
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে প্রদর্শিত নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ঘটনাটি বিকৃতভাবে ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি দাবি করেছেন, ‘ভিডিওর ওই নারী তার নিজের দ্বিতীয় স্ত্রী।’
এক ফেসবুক পোস্টে গাজী নজরুল ইসলাম জানান, গত ১৩ জুলাই তিনি তার প্রথম স্ত্রী মাকছুদা বেগম ও দ্বিতীয় স্ত্রী মরিয়াম বেগমকে নিয়ে রাজধানীর মগবাজারে যান। সেখানে তার দ্বিতীয় স্ত্রীর বাবা মো. মাসুম বিল্লাহর ব্যবসায়িক অফিসে তারা এক ঘণ্টার মতো অবস্থান করেন। মাসুম বিল্লাহর অফিসে অবস্থানকালে তার গাড়িচালক ও দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ গাড়ি দেখার কথা বলে বাইরে যান এবং পরে তিনি ৫–৭ জন অপরিচিত ব্যক্তিকে নিয়ে তাদের কক্ষে ঢুকে পড়েন।
আরও পড়ুন: বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনালে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন