১২:৪০ পি.এম
বাংলাদেশের সেনা সদস্যরা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষার জন্য প্রস্তুত রয়েছেন, এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এনএসইউ ও বিজ-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত "শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ–সৌদি আরব সম্পর্কের নতুন দিগন্ত" শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক কেবল শ্রম বাজারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি বহুমুখীকরণের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে। দুই দেশের সম্পর্ককে অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বের দিকে নিয়ে যাওয়া সম্ভব।
আরও পড়ুন: আইসিজের রায়ে বিচারিক স্বীকৃতি, রোহিঙ্গাদের অধিকার ফিরবে কবে?
তিনি সতর্ক করে বলেন, "মক্কা-মদিনা আক্রান্ত হলে কোনো আপস হবে না।" সৌদি আরবের প্রয়োজন হলে সৈন্য পাঠাতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় কাজ করার জন্য বাংলাদেশের সেনাবাহিনী প্রস্তুত, এমন কথাও জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর সম্পর্কে তিনি বলেন, প্রধানমন্ত্রী খুব শিগগিরই সৌদি আরব সফর করবেন।
দুই দেশের সম্পর্কের বিষয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আরও বলেন, জ্বালানি, গ্রিন এনার্জি, নিরাপত্তা, ওষুধশিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক বৃদ্ধি পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন