১০:৫৯ পি.এম
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাহিত্য-সংস্কৃতির চর্চা মানুষের চিন্তাকে প্রসারিত করে। এটি বহু উচ্চে নিয়ে যায় এবং এমন একটি অবস্থান তৈরি করে, যা মানুষকে আশাবাদী করে তোলে। শিল্প এবং সাহিত্য সৃষ্টিশীলতার চর্চা করার মাধ্যমে, অথবা যারা এ ধরনের কাজের সাথে জড়িত থাকেন, তারা শুধু নিজেদের মনের খোরাক পান না। বরং তারা নতুন সৃষ্টির আনন্দ, আবিষ্কারের আনন্দ এবং নতুন গতিবিধির চর্চার ফলস্বরূপ ভালো ফল লাভ করেন।
তিনি আজ শুক্রবার সিলেট জেলা শিল্পকলা একাডেমির ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক ২০২৫ ও ২০২৪’- প্রদান অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সিলেটের শাহী ঈদগাঁ এলাকায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকী সাহা।
আরও পড়ুন: উত্তরা থেকে গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন মানবসম্পদ ব্যবস্থাপনা) সাঈদা পারভীন। আলোচনায় অংশগ্রহণ করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল রহমান, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু এবং সংস্কৃতি সংগঠক মনজুর আহমদ চৌধুরী।
সম্মাননা পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি তাদের হাতে সম্মাননা পদক, সম্মাননাপত্র এবং সম্মাননা চেক তুলে দেন।
‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক ২০২৫’- প্রাপ্তদের মধ্যে রয়েছেন, আবৃত্তিতে সালেহ আহমদ খসরু, ফটোগ্রাফিতে মো. আবদুল মোনায়েম, সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় সেলিম আউয়াল, কণ্ঠ সংগীতে মো. শামীম আহমদ এবং আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন গীতবিতান-বাংলাদেশ।
‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক ২০২৪’- প্রাপ্তদের মধ্যে রয়েছেন, কণ্ঠ সংগীতে প্রতীক এন্দ, চারুকলায় আবদুল মালিক, নৃত্যকলায় শ্যামল ঘোষ, যন্ত্র সংগীতে মো. স্বপন খান এবং আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন কথাকলি সিলেট।
আরও পড়ুন: চাঁদপুরে ফ্ল্যাট থেকে ৬৫ বছর বয়সী বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন