০৫:০৪ পি.এম
গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ মন্তব্য করেছেন যে, বাংলাদেশের গার্মেন্টস শিল্পে অস্থিরতা সৃষ্টির পেছনে পাশের দেশ জড়িত।
তিনি মঙ্গলবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে এই মন্তব্য করেন।
আবু হানিফ তার পোস্টে উল্লেখ করেন, শ্রমিকরা তৈরি পোশাক খাতে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি নিয়ে গত কয়েক দিন ধরে মিরপুর, আশুলিয়া ও গাজীপুরে আন্দোলন করছেন। এই আন্দোলনের মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে বিভিন্ন স্থানে নাশকতা করছে। তিনি দাবি করেন, পতিত আওয়ামী লীগের লোকজন সরাসরি এই নাশকতার সঙ্গে যুক্ত। আবু হানিফের মতে, বাংলাদেশের গার্মেন্টস শিল্পে অস্থিরতা তৈরির পেছনে ভারত জড়িত।
আরও পড়ুন: ‘এই ডিসেম্বরেই ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে জনগণ’
গণঅধিকার পরিষদের মুখপাত্র আরও বলেন, ভারত বহু আগে থেকেই বাংলাদেশের পোশাক খাত ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশের পোশাক রপ্তানিতে অবস্থান তৃতীয় এবং ভারতের ষষ্ঠ। ফলে, ভারত বাংলাদেশের পোশাক খাতে অরাজকতা সৃষ্টি করে এই বাজার দখল করার চেষ্টা করছে।
তিনি আরো জানান, শ্রমিকদের দাবির বিষয়ে সরকার যথেষ্ট আন্তরিক। ইতোমধ্যে সরকার একটি মজুরি বোর্ড গঠন করেছে, যার সদস্য সংখ্যা ছয়। তবে আন্দোলনের নামে বিভিন্ন স্থানে অরাজকতা প্রমাণ করে যে, এতে তৃতীয় পক্ষের হাত রয়েছে। আবু হানিফ সরকারের প্রতি আহ্বান জানান, ভারতের ষড়যন্ত্রের হাত থেকে পোশাক খাতকে রক্ষা করতে কঠোর পদক্ষেপ নিতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন