০৬:০৭ পি.এম
বাংলাদেশে সংখ্যালঘু শব্দটি ব্যবহার করা হয় না। সকলেই বাংলাদেশি, বিএনপি সরকার সব সময় পূজার আয়োজনের প্রতি নজর রাখছে এবং সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে দাঁড়িয়ে আছে।
সোমবার দুপুর ২টায় কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক অনুদান ও উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর আরও উল্লেখ করেন, স্বাধীনতার পর এবারের দুর্গাপূজায় সবচেয়ে বেশি আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন এবং আছেন, আমরাও আপনাদের পাশে রয়েছি। শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন দিচ্ছে।
আরও পড়ুন: গোপালগঞ্জ কারাগারে খাবার নিয়ে বিভ্রান্তিকর তথ্যের ব্যাখ্যা দিল আনসার বাহিনী
অনুষ্ঠানে উপজেলার ২৫টি পূজা মণ্ডপের প্রতিটিতে ৪ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এছাড়াও স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ, কাউখালী থানার ওসি আনোয়ার হোসেন, এবং পূজামণ্ডপের প্রতিনিধি পল্লব সিকদার, অ্যাডভোকেট সুধীর, জ্যোতির্ময় চক্রবর্তী রতন ও পলাশ কর্মকার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক। পরে প্রতিমন্ত্রী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
এমএইচ
আরও পড়ুন: পোশাক কারখানার মুনাফায় শ্রমিকদের অংশীদারিত্ব চান এমপি নিলু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন