০৯:৪০ এম
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। কাম্পালার বায়ুমান সূচকে স্কোর ১৯৫।
ঢাকা তালিকায় ২৭তম অবস্থানে রয়েছে। আজ বায়ুর মান সূচকে ঢাকার স্কোর ৬৮, যা ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত।
রবিবার (১৬ আগস্ট) সকাল ৯টায় ২৫ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।
আরও পড়ুন: শ্রীমঙ্গলে শীতের আগমনী বার্তা, তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস
বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আরব আমিরাতের শহর দুবাই, যার স্কোর ১৮৪।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার স্কোর ১৬৪। চতুর্থ স্থানে ১৬০ স্কোর নিয়ে অবস্থান করছে বাহরাইনের রাজধানী মানামা। ১৫৪ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে মালেশিয়ার শহর কুচিং।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার।
আরও পড়ুন: বরগুনা হাসপাতালে বিএনপি নেতার হামলার অভিযোগ, এক্স-রে বিভাগের কার্যক্রম বন্ধ
প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।
এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
আরও পড়ুন: নাটোরের নর্থবেঙ্গল চিনিকলে ৯৩ বছরের পুরোনো যন্ত্রে উৎপাদন অব্যাহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন