০৫:৩০ পি.এম
ভোলার মনপুরা উপজেলায় একটি চিত্রা মাদি হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। লোকালয় থেকে উদ্ধার করার পর হরিণটিকে স্থানীয় বনে অবমুক্ত করা হয়।
আনুমানিক ২৫ কেজি ওজনের ঐ হরিণটির বয়স দুই থেকে আড়াই বছর।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চরপাতিলার সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়। এর আগে প্রায় দুপুরের দিকে হরিণটি উত্তর সাকুচিয়া বাতানখালি এলাকার লোকালয়ে পাওয়া যায়।
আরও পড়ুন: ত্রিশালে যুবলীগ নেতা শরীফ আহমেদ গ্রেফতার
মধ্যরাতে মোটরসাইকেলে যাচ্ছিলেন টিকটকার তরুণী, গাড়িচাপায় মৃত্যু
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে মনপুরার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাতানখালি মাদরাসার সামনে স্থানীয় কিছু লোক একটি হরিণ দেখে সেটিকে রশি দিয়ে বেঁধে রেখে বন বিভাগকে খবর দেন।
পরে বন বিভাগের লোকজন গিয়ে সেটি উদ্ধার করে নিয়ে আসেন।
বন বিভাগের মনপুরা রেঞ্জের পঁচাকোড়ালিয়া বিট অফিসার সজিব সরকার জানান, দুপুরের দিকে খবর পেয়ে হরিণটি উদ্ধার করে প্রথমে বিট অফিসে নিয়ে আসা হয়। শারীরিকভাবে সুস্থ থাকায় বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় চরপাতিলার সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: সালথায় গ্রামীণ ব্যাংকে আগুন, কর্মচারীদের তৎপরতায় রক্ষা
মনপুরা বন বিভাগের রেঞ্জ অফিসার মো. রাশেদুল হাসান কালের কণ্ঠকে জানান, সাধারণত জোয়ারের পানি বৃদ্ধি পেলে হরিণ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয়ে চলে আসে।
গত কয়েক দিন ধরে অতিরিক্ত জোয়ারের কারণে মনপুরার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ঐ হরিণটি নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয়ে চলে এসেছে। উদ্ধার করার পর হরিণটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে সেটি সুস্থ থাকায় পুনরায় সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।
বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগ সব সময় সজাগ দৃষ্টি রাখছে বলেও জানান এ কর্মকর্তা।
আরও পড়ুন: জঙ্গল সলিমপুরে ইয়াসিনের নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন