০৭:০০ পি.এম
ঢাকা, ১২ আগস্ট, ২০২৬ : বাংলাদেশ থেকে জাপানে দক্ষ জনশক্তি পাঠানোর বিষয় নিয়ে, তরুণদের দক্ষতা উন্নয়ন, জাপানি ভাষা শিক্ষা ও আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ নিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (বিসিজিটিটিআই) এ ‘টুডেস ট্রেনিং, টুমোরোস জার্নি টু জাপান’ শীর্ষক সেমিনার এবং সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এই আয়োজনে তিনটি ব্যাচের প্রশিক্ষণার্থীদের সামনে সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালক (লজিস্টিকস) ক্যাপ্টেন মোহাম্মদ হাফিজুল বিল্লাহ (এস), পিএসসি, পিসিজিএমএস, বিএন।
আরও পড়ুন: ভাতার টাকা ফেরত দিতে ১৯ নভেম্বর পর্যন্ত সময় দিল সমাজসেবা অধিদপ্তর
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাপানের ফুকুজাওয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জুন ফুকুজাওয়া এবং তার কর্মীবৃন্দ।
হাই টেক কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইউশিদা তোমোহিরোর সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ প্রতিনিধি হিসেবে জাপানের চারজন অতিথি এবং জাপানি বিশেষজ্ঞ প্রশিক্ষকদের নিয়ে গঠিত পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।
সেমিনারে বাংলাদেশী তরুণ কর্মীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে সরকারি প্রতিষ্ঠান, প্রশিক্ষণকেন্দ্র এবং বেসরকারি খাতের মধ্যে কার্যকর সহযোগিতার গুরুত্ব এবং সম্ভাবনা তুলে ধরা হয়।
হার্টফুল লিমিটেডের মতে, বাংলাদেশ কোস্ট গার্ডের প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও পেশাদারিত্ব এবং বিসিজিটিটিআইয়ের প্রশিক্ষণমুখী অবকাঠামো ও যৌথ উদ্যোগ একটি দক্ষ, দায়িত্বশীল ও কর্মসংস্থানমুখী তরুণ কর্মীবাহিনী গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
আরও পড়ুন: মোহাম্মদপুরে মাদকসহ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেফতার
বক্তারা বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে সফলতার জন্য শুধুমাত্র কারিগরি প্রশিক্ষণ যথেষ্ট নয়। পাশাপাশি ভাষাগত দক্ষতা, পেশাদারিত্ব, সময়ানুবর্তিতা, দায়িত্ববোধ এবং জাপানি কর্মসংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে হার্টফুল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুরাদ হাসান জেনিথ বাংলাদেশ থেকে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি অভিবাসনের বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, আজকের প্রশিক্ষিত তরুণরা ভবিষ্যতে দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ এবং জাপানের মধ্যকার সম্পর্কের সেতুবন্ধনকে আরো শক্তিশালী করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ড এবং বিসিজিটিটিআইয়ের প্রতিনিধি, হার্টফুল লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন