ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

স্ট্যাডি করে প্রতিশ্রুতি দেবেন: স্পিকার জ্বালানিমন্ত্রীকে


স্ট্যাডি করে প্রতিশ্রুতি দেবেন: স্পিকার জ্বালানিমন্ত্রীকে

জাতীয় সংসদে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে না পারার কারণে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহামুদকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি সংসদে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে আনুষঙ্গিক বিষয়গুলো ভালোভাবে স্টাডি বা পর্যালোচনা করে নেওয়ার জন্য মন্ত্রীকে পরামর্শ দিয়েছেন।

রবিবার সংসদ অধিবেশনের সময় আশুগঞ্জ সার কারখানায় (ফার্টিলাইজার) গ্যাস সরবরাহ নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানার একটি সম্পূরক প্রশ্নের জের ধরেই স্পিকার এই মন্তব্য করেন।

অধিবেশনে ফ্লোর নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানা মন্ত্রীর কাছে তার পূর্বে দেওয়া একটি প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন। তিনি উল্লেখ করেন, ‘মন্ত্রী এই মহান সংসদে দাঁড়িয়ে আমাকে কথা দিয়েছিলেন যে, পহেলা মে’র মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সংযোগ দেওয়া হবে। এর পরে আরও এক মাস তিন-চার দিন পার হয়ে গেছে। কিন্তু এখনো আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সাপ্লাই আমরা পাইনি।’

আরও পড়ুন: রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ আন্তর্জাতিক বিচার আদালতে

এই সংসদ সদস্য আশুগঞ্জ সার কারখানায় কখন গ্যাস পাওয়া যাবে, তার সুনির্দিষ্ট প্রশ্ন রাখেন। রুমিন ফারহানার প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দেশে গ্যাসের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে সার কারখানার চেয়ে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘উনি বিদ্যুৎ চাচ্ছেন আবার উনার ফার্টিলাইজার ফ্যাক্টরিতেও গ্যাস চাচ্ছেন। গ্যাসের তো একটা সীমাবদ্ধতা আছে। এজন্য আমাদের বিদ্যুৎ প্ল্যান্টগুলো চালিয়ে রাখতে হচ্ছে এবং সেই কারণে তার ওইখানে আমরা সংযোগ দিতে পারছি না।’

মন্ত্রী আরও উল্লেখ করেন, ‘গত ১৭ বছরে কোনোদিন ড্রিলিং (খনন) করা হয়নি। আমরা এই প্রথম এসে ড্রিলিং শুরু করেছি এবং আশা করি ইনশাআল্লাহ আমরা গ্যাস পাব। গ্যাস পাওয়ার পরে আশুগঞ্জ ফার্টিলাইজারের মতো কারখানায় আমরা সংযোগ দিতে পারব।’

মন্ত্রীর এই বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্ত্রীকে তার দেওয়া আগের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ‘মাননীয় মন্ত্রী, আপনি কিন্তু সংসদে বলেছিলেন এক তারিখ থেকে গ্যাস যাবে। সেটি বোধহয় পাওয়া যায়নি।’

ভবিষ্যতে সংসদে প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে মন্ত্রীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে স্পিকার আরও বলেন, ‘সংসদে যে প্রতিশ্রুতি দেবেন, সেটা ড্রিলিং বা অন্যান্য যাবতীয় আনুষঙ্গিক বিষয় স্টাডি করে তারপরে সংসদে দেবেন।’

আরও পড়ুন: বর পছন্দ না হওয়ায় কনে পাঠালেন বিষ মেশানো মিষ্টি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রিসে ফিলিস্তিনি নাগরিক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


গ্রিসে ফিলিস্তিনি নাগরিক গ্রেফতার

গ্রিস কর্তৃপক্ষ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে, যিনি ফিলিস্তিনি নাগরিক। গ্রেফতারকৃতের বিরুদ্ধে ইসলামপন্থী আন্দোলন হামাসের সঙ্গে যোগাযোগ করার এবং ‘সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনার’ অভিযোগ রয়েছে। শনিবার গভীর রাতে পুলিশ এই তথ্য প্রকাশ করেছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে, ৩৭ বছরের ওই ব্যক্তিকে শনিবার ক্রিট দ্বীপ থেকে গ্রেফতার করা হয়। ওই দ্বীপে তিনি একটি হোটেলে কাজ করতেন।

এথেন্স থেকে বার্তা সংস্থা এএফপি এ বিষয়ে খবর জানিয়েছে।

পুলিশ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, এখন পর্যন্ত সংগ্রহীত তথ্য অনুযায়ী, সম্প্রতি সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অপরাধের মামলায় সাইপ্রাসে গ্রেফতার হওয়া কয়েকজন ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ ছিল।

এছাড়া অভিযোগ উঠেছে যে, তিনি হামাসের কাছ থেকে প্রশিক্ষণও গ্রহণ করেছেন।

গ্রিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ক্রিটে পৌঁছানোর পরিকল্পনা থাকা একটি ইসরাইলি প্রমোদতরীকে লক্ষ্যবস্তু করতে চেয়েছিলেন ওই ব্যক্তি, এ বিষয়ে ধারণা প্রকাশ করা হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন ইআরটি জানাচ্ছে, এথেন্সের কেন্দ্রীয় এলাকায় তিনি একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। পুলিশ তার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বোমা তৈরির জন্য প্রয়োজনীয় রাসায়নিক বস্তু পেয়েছে।

এখন পুলিশ জানাচ্ছে, এ ঘটনায় তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থী নন্দিনীকে ছুরিকাঘাত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থী নন্দিনীকে ছুরিকাঘাত

রাজশাহীতে এক এসএসসি পরীক্ষার্থীকে দুর্বৃত্তদের দ্বারা ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এটি রোববার (৭ জুন) বেলা পৌনে ১টার দিকে নগরীর মতিহার থানাধীন কাজলা এলাকায় ঘটে। আহত ওই শিক্ষার্থীর নাম নন্দিনী ঘোষ। তিনি স্থানীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। জানা গেছে, রোববার দুপুরের সময় নন্দিনী স্কুলে ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) খাতা প্রস্তুতের কাজে এসেছিল। কাজ শেষ হওয়ার পর স্কুল থেকে ফিরে যাওয়ার সময় এক অজ্ঞাত ব্যক্তি তাকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় নন্দিনীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকগুলো আহত নন্দিনী ঘোষকে হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। এ বিষয়ে নগরীর মতিহার থানার (ওসি) গোলাম কবীর জানান, ঘটনাটি রোববার দুপুরের সময়ে ঘটেছে। আহত শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনার সাথে জড়িত আসামির দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে নিষিদ্ধ আ.লীগ নেতার চিঠি ভাইরাল!

আন্তর্জাতিক ডেস্ক

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে নিষিদ্ধ আ.লীগ নেতার চিঠি ভাইরাল!

"ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি" পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামের লেখা একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠনের এই নেতা চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন, যা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া চিঠিতে দেখা যায়, মিরাজুল ইসলাম গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। চিঠিতে তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের প্রশংসা করে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করেছেন। পাশাপাশি, গত ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রীর নেতৃত্ব দেশের জনগণের মাঝে আশার সঞ্চার করেছে বলেও তিনি উল্লেখ করেন।
জানা গেছে, চিঠিটি গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। তবে এটি কোনো রাজনৈতিক প্যাডে না লিখে পাঠানো হয়েছে ‘ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড’ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিসিয়াল প্যাডে। মো. মিরাজুল ইসলাম ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। মূলত, চিঠিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় পিরোজপুর জেলায় চলমান তাদের ঠিকাদারি প্রকল্পগুলোর বাস্তবায়নের সময়সীমা আরও এক বছর বর্ধিত করার দাবি জানানো হয়েছে। বর্তমানে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এ ধরনের চিঠি নিয়ে স্থানীয়ভাবে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চিঠির যা লেখা ছিল; গত ১২ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে জনগণের প্রত্যক্ষ ভোটে দুই তৃতীয়াংশের বেশি জনসমর্থন নিয়ে বিজয়ী হয়ে আপনার নেতৃত্বে গণতান্ত্রিক সরকার গঠিত হওয়ায় প্রানঢালা অভিনন্দন জানাই। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, যুগোপযোগী নির্বাচনী ইশতেহার ও সর্বোপরি "সবার আগে বাংলাদেশ" শ্লোগানে দেশের মানুষের একান্ত মনের কথা ফুটে ওঠার কারণেই দলের এই অসামান্য বিজয়। বাংলার জনগণ আপনাকে ও আপনার দলকে দুহাত উজাড় করে ভালোবাসা দিয়েছে। মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির প্রধান হিসেবে আপনার এবার জনগণকে দেবার পালা। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর হিসেবে শপথ গ্রহণের পর আপনার রাষ্ট্র নায়োকচিত নেতৃত্ব ইতোমধ্যে দেশের জনগণের কাছে সীমাহীন আশার সঞ্চার করেছে। আশা করছি আপনার বলিষ্ঠ নেতৃত্বাধীন সরকারের কাছ থেকে বাংলার জনগণ নিরাশ হবে না।
এ বিষয়ে ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক ডিবি প্রধান হারুনের আরও সম্পদ জব্দের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


সাবেক ডিবি প্রধান হারুনের আরও সম্পদ জব্দের নির্দেশ

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদের সম্পর্কে দুর্নীতি দমন কমিশন (দুদক) নতুন তথ্য পেয়েছে। এই নতুন তথ্য অনুযায়ী, তার কক্সবাজারে জমি ও অভিজাত ক্লাবে সদস্যপদ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে, দুদকের আবেদনের ভিত্তিতে আদালত এই সম্পদগুলো জব্দ করার নির্দেশ দিয়েছেন।

রোববার (৭ জুন) দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, হারুন অর রশীদের বিরুদ্ধে সাড়ে ১৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে এবং তদন্ত চলমান। এই তদন্তের সময়, সংস্থাটি কক্সবাজার ও রাজধানীর বাড্ডা এলাকায় তার আরও সম্পদের সন্ধান পেয়েছে। পাশাপাশি, বনানী, উত্তরা ও নারায়ণগঞ্জের মতো অভিজাত ক্লাবে সদস্যপদসহ তার বিভিন্ন স্থাবর ও অস্থাবর সম্পদ সম্পর্কেও তথ্য পাওয়া গেছে।

গণমাধ্যমে জানানো হচ্ছে যে, ব্যয়বহুল এসব ক্লাবে তার সদস্যপদ নেওয়ার জন্য ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ হয়েছে বলে জানা গেছে। এই বিষয়ে আদালত তার নতুন সন্ধান পাওয়া সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে।

এদিকে, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মোরশেদ আলমের বিরুদ্ধে ৪৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই ঘটনার পর, এন এ এইচ স্পিনিং মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল হোসেনকে আগামী শুক্রবার (১৪ জুন) জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

এছাড়া, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদের সম্পদের পরিমাণ নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। গণপূর্ত অধিদফতরের সমন্বয়ে এই কমিটি কাজ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%