ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ১২ শিক্ষার্থী পেলেন সৈয়দ ইমতিয়াজ আহমেদ স্মারক বৃত্তি


ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ১২ শিক্ষার্থী পেলেন সৈয়দ ইমতিয়াজ আহমেদ স্মারক বৃত্তি

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৬ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ১২ জন শিক্ষার্থী সৈয়দ ইমতিয়াজ আহমেদ স্মারক বৃত্তি লাভ করেছেন।

২০১৯-২০২০ থেকে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএসএস (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ সিজিপিএ অর্জনের স্বীকৃতিস্বরূপ এই শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে এককালীন ১২ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস সংলগ্ন সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সনদ তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

আরও পড়ুন: লকডাউনেও সচল পদ্মা সেতু, ১৫ ঘণ্টায় পারাপার ৬ হাজার ২০৬ যানবাহন

অনুষ্ঠানে উপাচার্য মন্তব্য করেন, "মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহ প্রদানে এ ধরনের বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।" তিনি সৈয়দ ইমতিয়াজ আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, প্রতিষ্ঠিত এ বৃত্তি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন। এ সময় তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাঁদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনের সাফল্য কামনা করেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—তানজিম তাসনিম, মো. মাশরুর হক নাফিস, ফারিয়া ইসলাম, তাবাসসুম এলাহী, খন্দকার তাহমিদ রেজওয়ান, কাওসার উদ্দিন মাহমুদ, মো. হিমেল রহমান, কাজী ফারিহা ইকবাল, ঐশ্বরিয়া সঞ্জুক্তা রায় প্রমা, মুহাম্মদ এস্তিয়াক হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ শিবলী ও নিশাত তাসনিম।

অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম আলী আশরাফ, অধ্যাপক ড. লাইলুফার ইয়াসমিন, অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৯ সালের ৩ অক্টোবর সৈয়দ ইমতিয়াজ আহমেদ স্মারক বৃত্তি তহবিল প্রতিষ্ঠিত হয়। ডা. নেপিশা বেগম এ তহবিলের দাতা। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিএসএস (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের মাস্টার্স পর্যায়ে অধ্যয়নকালে এককালীন ১২ হাজার টাকা করে বৃত্তি প্রদান এ তহবিলের উদ্দেশ্য।

আরও পড়ুন: কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ এনসিপিতে যোগ দিচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ এনসিপিতে যোগ দিচ্ছেন

রাজনৈতিক বিশ্লেষক এবং প্রাক্তন সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করতে চলেছেন।

এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) এই তথ্য নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান বিরোধীদলীয় নেতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


৭ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান বিরোধীদলীয় নেতার

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার তিনি গণমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়ে এই আহ্বান জানান।

বিবৃতিতে জামায়াতের আমির উল্লেখ করেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার লক্ষ্যে দেশপ্রেমিক সৈনিক এবং সাধারণ জনগণ একত্রিত হয়ে রাজপথে নেমেছিল। তাদের সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে তৎকালীন ষড়যন্ত্র ও সংকট মোকাবিলার একটি ঐতিহাসিক অধ্যায় শুরু হয়েছিল। ১৯৭৫ সালের ৩ নভেম্বর সংঘটিত পাল্টা সামরিক অভ্যুত্থানের পর দেশে যে অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল, ৭ নভেম্বর দেশপ্রেমিক সৈনিক ও জনতার ঐক্যবদ্ধ ভূমিকা সেই পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করে। ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগানে মুখরিত জনতার অংশগ্রহণে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় আরও দৃঢ় হয়।

তিনি আরও বলেন, বর্তমানে দেশ ও জাতি বিভিন্ন রাজনৈতিক ও জাতীয় সংকটের সম্মুখীন। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা প্রতিহত করতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশকে পুনরায় ফ্যাসিবাদী শাসন ও স্বৈরাচারী প্রবণতার দিকে ঠেলে দেওয়ার যেকোনো চেষ্টা প্রতিহত করা প্রয়োজন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা সুসংহত করতে দেশপ্রেমিক ছাত্র-জনতা, রাজনৈতিক দল, সরকার এবং সামরিক বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

তিনি ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখার আহ্বান জানান। একইসাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা ও দেশপ্রেমিক ছাত্র-জনতাকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য উদাত্ত আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোশাকশিল্পে অস্থিরতায় অর্থায়নের অভিযোগ, ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


পোশাকশিল্পে অস্থিরতায় অর্থায়নের অভিযোগ, ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৬: তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতার কারণে অর্থায়নের অভিযোগের তদন্তের অংশ হিসেবে ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনা প্রদান করা হয়।

এনবিআরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বাসসকে নিশ্চিত করেছেন যে, সরকারি সংস্থাগুলোর প্রদত্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব শনাক্ত করে জব্দ করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একইসাথে, বিপুল সংখ্যক প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেনের বিবরণও চাওয়া হয়েছে।

ওই কর্মকর্তা আরও জানান, ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবও এই নির্দেশনার আওতাধীন হতে পারে। ফলে, জব্দ হতে যাওয়া ব্যাংক হিসাবের সংখ্যা ২০৪টির চেয়ে বেশি হতে পারে।

এনবিআর সূত্র জানায়, সংস্থাটির দুটি গোয়েন্দা ইউনিট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চিঠি পাঠিয়ে তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব শনাক্ত এবং জব্দ করার জন্য অনুরোধ করেছে।

তালিকায় থাকা অধিকাংশ ব্যক্তিরা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে যুক্ত। তাদের মধ্যে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং প্রভাবশালী ব্যবসায়ীরা অন্তর্ভুক্ত রয়েছেন। উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন সালমান এফ রহমান, আবদুস সালাম মুর্শেদী, টিপু মুনশি, শাহরিয়ার আলম, নসরুল হামিদ এবং তাজুল ইসলাম।

ব্যবসায়ীদের মধ্যে টুসুকা গ্রুপের ফয়জুর রহমান, ওয়েল গ্রুপের আবদুস সালাম, নিপা গ্রুপের খসরু চৌধুরী, স্ট্যান্ডার্ড গ্রুপের মোশাররফ হোসেন এবং তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি এস এম মান্নান কচির নামও তালিকায় রয়েছে। তালিকায় তাদের পরিবারের সদস্যদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গত আট মাসে জ্বালানি আমদানিতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি : বিদ্যুৎমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


গত আট মাসে জ্বালানি আমদানিতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি : বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, গত আট মাসে জ্বালানি আমদানিতে সরকারকে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। এই ভর্তুকি জনগণের করের টাকা থেকেই এসেছে। সোলার ব্যবহারের বৃদ্ধি হলে বৈদেশিক মুদ্রা এবং সরকারের রাজস্ব সাশ্রয় হবে, এবং সেই অর্থ দেশের অন্যান্য সামাজিক উন্নয়নে ব্যয় করা সম্ভব হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নমূলক কার্যক্রম বিষয়ে তদারকি ও সমন্বয়ের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, মিডিল ইস্ট হলো বিশ্বের জ্বালানির সবচেয়ে বড় উৎস। সেখানে চলমান যুদ্ধ এবং বিভিন্ন বড় রিফাইনারিতে ড্রোন হামলার কারণে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা সারা বিশ্বে একটি কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। এই পরিস্থিতি মোকাবিলায় এশিয়া প্যাসিফিক, আসিয়ান এবং সেন্ট্রাল এশিয়ান দেশগুলোর সঙ্গে বিভিন্ন মিটিংয়ে জ্বালানি ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা হয়েছে।

জ্বালানি সংকট মোকাবিলার একমাত্র বিকল্প হিসেবে সোলার বা সৌরবিদ্যুৎ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ব্যাটারি ও প্যানেল স্থাপন করে খুব সহজেই ঘরে ঘরে সোলার সিস্টেম চালু করা সম্ভব। এর ফলে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল আমদানির ওপর নির্ভরতা কমবে।

‘বেশি বেশি সোলার লাগান, কম কম বিদেশের ওপর নির্ভর করুন’—এই স্লোগানকে সামনে রেখে প্রকৃতি থেকে আলো নিয়ে সোলার আন্দোলন গড়ে তোলার মাধ্যমে দেশকে অর্থনৈতিক ক্ষতি থেকে রক্ষা করার জন্য সবার সহযোগিতা কামনা করেন মন্ত্রী।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইকবাল হাসান মাহমুদ মন্তব্য করেন, মাদক যদি যুবসমাজকে গ্রাস করে, তবে জাতির ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। তাই মাদকের প্রভাব নিয়ন্ত্রণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের এমপি মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের এমপি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা পুলিশ সুপার মামুন অর রশিদ।

এছাড়াও রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারগণ, আরএমপির বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য সরকারি অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%