০৯:৪৮ এম
ঢাকা ও নারায়ণগঞ্জের কিছু এলাকায় আজ বুধবার ৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, এমনটি জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কর্তৃপক্ষ। ডেমরা ডিআরএসের আউটলেট ভালভ প্রতিস্থাপন কাজের কারণে দুপুরের পর ৩ ঘণ্টা ধরে সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তিতাস কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়েছে, ডেমরা ডিআরএসের আউটলেট ভালভ প্রতিস্থাপন কাজের জন্য বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বেঙ্গল গ্লাস, শুকরশী, শিমরাইল এবং শীতলক্ষ্যা নদীর পশ্চিমাংশের সান্দিরা বালুঘাট থেকে কাঁচপুর সেতুর পশ্চিম পাশের এলাকায় প্রায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ১৫৭ বছরেও কুমারখালীতে ডাম্পিং স্টেশন গড়ে ওঠেনি, বর্জ্যের স্তূপে ভোগান্তি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন