ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ময়মনসিংহে যুবককে গলাকেটে হত্যার ঘটনায় ২ জন আটক


ময়মনসিংহে যুবককে গলাকেটে হত্যার ঘটনায় ২ জন আটক

নগরীর একটি ভাড়া বাসা থেকে রাজিব আহম্মেদ ওরফে রুবেল (৪০) নামে একজনকে গলা কেটে হত্যা করার ঘটনায় দুই যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। যাদের নাম হল, রনি ও সজল।

আজ রোববার দুপুর ২টায় নগরীর ৩৬ বাড়ি কলোনী এলাকার ভাড়া বাসায় নিহতের মৃতদেহ উদ্ধার করার পরে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।

নিহত রাজিব আহম্মেদ রুবেল নগরীর আর কে মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে বলে জানা গেছে। তার মায়ের নাম মৃত খাদিজা বেগম।

আরও পড়ুন: পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে অগ্নিকাণ্ড

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রাজিব আহমেদ রুবেল প্রায় এক মাস আগে আকুয়া ৩৬ বাড়ি কলোনির বাসিন্দা ইসমাইল হোসেনের স্ত্রী পারুল আক্তারের বাসায় নতুন ভাড়াটিয়া হিসেবে উঠে ছিলেন। এখানে তিনি নিজের বন্ধুদের নিয়ে থাকতেন। এর মধ্যে আজ সকাল সাড়ে ১০টার দিকে রুবেলকে নিজ ঘরে গলাকেটে হত্যা করা হয়।

এছাড়া, তার বাসার সামনের সড়কে রুবেলের চাচাতো ভাই মো. শুভর একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয় হামলাকারী একদল। কলোনীর ভেতর পারুল আক্তারের ৫ কক্ষের একটি বাসার একটি কক্ষে রাজিব আহম্মেদ ভাড়া থাকতেন।

পুলিশ যখন ঘটনাস্থলে উপস্থিত হয়, তারা বিছানায় রুবেলের রক্তাক্ত মরদেহ পায়। পাশাপাশি মাথার কাছে একটি মদের বোতলও পাওয়া যায়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।

ঘটনায় পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি উল্লেখ করেন, আমরা একটি গলাকাটা মরদেহ পেয়েছি এবং কিছু তথ্যও আমাদের কাছে রয়েছে। সেই অনুযায়ী আমরা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে কার্যক্রম শুরু করেছি। ইতোমধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে এবং বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

আরও পড়ুন: চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিল–নরওয়ে লড়াই সরাসরি দেখবেন যেভাবে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


ব্রাজিল–নরওয়ে লড়াই সরাসরি দেখবেন যেভাবে

আজ রাতে নরওয়ের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে। এই ম্যাচে সেলেসাওদের হারিয়ে বড় অঘটন ঘটানোর লক্ষ্য রয়েছে নরওয়ে ফুটবলারদের। পাশাপাশি, হেক্সমিশনের পথে এগিয়ে যেতে মরিয়া সেলেসাওরা।

এই হাইভোল্টেজ ম্যাচটি রোববার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হতে যাচ্ছে।

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার জন্য নামা নেইমার এবং ভিনিসিয়ুসদের এই ম্যাচটি বাংলাদেশের দর্শকদের জন্য মাছটি সরাসরি সম্প্রচার করা হবে রাষ্ট্রীয় চ্যানেল বিটিভি দিয়ে। আরও রয়েছে স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস এবং সময় টেলিভিশন, যেখানে খেলাটি উপভোগ করা যাবে।

যে দর্শকরা টিভির সামনে বসে নেই, বরং মোবাইল বা ট্যাব থেকে খেলা দেখতে চান, তাদের জন্য অনলাইন স্ট্রিমিংয়ের সুবিধা রয়েছে। নির্দিষ্ট সাবস্ক্রিপশন নিয়ে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি, গ্রামীণফোনের বায়োস্কোপ এবং আইস্ক্রিন প্ল্যাটফর্মে সরাসরি ম্যাচটি দেখা যাবে।

সরাসরি খেলা দেখতে কিপ মাই আইডি (keepmyid.org) ওয়েবসাইটে ভিজিট করা যেতে পারে। এছাড়া ডিজিটাল স্পোর্টস প্ল্যাটফর্ম স্পোর্টসজিফাই (Sportszyfy) এবং স্পোর্টজেডএক্স (SportzDX) অ্যাপ থেকেও লাইভ ম্যাচ দেখা যাবে। ফুটবলপ্রেমীরা খেলার প্রতিটি মুহূর্তের আপডেট জানতে চাইলে https://www.fotmob.com ওয়েবসাইটে চোখ রাখতে পারেন।

শুধু ডিভাইসের পর্দায় নয়, বিশ্বকাপের আমেজ উপভোগ করতে দেশের বিভিন্ন জেলা ও পাড়া-মহল্লায় প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় ম্যাচটি দেখানোর বিশেষ আয়োজন করা হচ্ছে।

আজ রাতে ২টায় নেইমার-ভিনিসিয়ুসদের ব্লকবাস্টার ম্যাচটি দেখার জন্য প্রস্তুত থাকুন আপনার পছন্দের প্ল্যাটফর্মে। ফুটবল বিশ্বকাপের আসল রোমাঞ্চ উপভোগ করার জন্য পর্দায় চোখ রাখুন!

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মন্দির সভাপতির বিরুদ্ধে নাতনির ওপর যৌন নিপীড়নের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৪ পি.এম


মন্দির সভাপতির বিরুদ্ধে নাতনির ওপর যৌন নিপীড়নের অভিযোগ

কুড়িগ্রামের রাজারহাটে আট বছর বয়সী এক শিশুকে চিপস ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ক্ষেত্রে শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে রাজারহাট থানায় এজাহার দায়ের করেন শিশুটির মা।

রোববার (৫ জুলাই) সকালে অভিযুক্ত নারায়ণ চন্দ্র রায় (৬৫) নামে এক বৃদ্ধকে পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।

অভিযুক্ত নারায়ণ চন্দ্র রায় উপজেলার উমর মজিদ ইউনিয়নের কুমারগঞ্জ গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন কৃষক এবং স্থানীয় একটি মন্দির কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত নারায়ণ চন্দ্র রায় ভুক্তভোগী শিশুটির দূরসম্পর্কের দাদা (দাদু)। এই পারিবারিক ও সামাজিক সম্পর্কের সুযোগ নিয়ে তিনি দীর্ঘদিন ধরে শিশুটির সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। তিনি প্রায়শই শিশুটিকে চকলেট, চিপস ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে কোলে নিতেন বা দোকানে নিয়ে যাওয়ার বাহানা করতেন।

অভিযোগে উল্লেখ করা হয়, অবুঝ শিশুটিকে ফুসলিয়ে অভিযুক্ত নারায়ণ চন্দ্র রায় প্রায়ই নিজের বাড়িতে নিয়ে যেতেন এবং হাত-পা টিপিয়ে নেওয়ার অজুহাতে তার ওপর বিকৃত যৌন নিপীড়ন চালাতেন। লোকলজ্জা ও ভয়ের কারণে শিশুটি বিষয়টি দীর্ঘদিন পরিবারের কাছে গোপন রেখেছিল।

সর্বশেষ গত ১৫ জুন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে অভিযুক্ত নারায়ণ চন্দ্র রায় শিশুটিকে তার বাড়ি থেকে ডেকে নিজের ঘরে নিয়ে যান। সেখানেই হাত-পা টেপানোর একপর্যায়ে শিশুটির ওপর চরম যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা চালানো হয়। এ সময় শিশুটি প্রচণ্ড শারীরিক ব্যথা অনুভব করে চিৎকার ও কান্নাকাটি শুরু করলে অভিযুক্ত বৃদ্ধ ঘটনাটি কাউকে না বলার জন্য কঠোর হুমকি দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেন।

নির্যাতনের শিকার শিশুটি বাড়িতে ফিরে তীব্র শারীরিক যন্ত্রণা ও অসুস্থতায় ভুগতে থাকলে বিষয়টি তার মায়ের নজরে আসে। পরে একপর্যায়ে মায়ের কাছে সে ঘটনাটি বলে।

এই ঘটনার পর থেকে স্থানীয় এলাকাবাসী ও সুশীল সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ধর্মীয় উপাসনালয় কমিটির সভাপতির এমন বিকৃত লালসার ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু নির্যাতনের বিষয়ে একটি সুনির্দিষ্ট এজাহার দায়ের করা হয়েছে। মামলার পর পরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে এবং আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যানের শোক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৫ পি.এম


অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যানের শোক

দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও প্রাবন্ধিক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

আজ রোববার এক শোকবার্তায় ইউজিসি চেয়ারম্যান বলেন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রয়াণে দেশের শিক্ষা, সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্রের বিদায় ঘটেছে। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিনি শিক্ষকতা, গবেষণা, সাহিত্যচর্চা ও মননশীল লেখালেখির মাধ্যমে দেশের উচ্চশিক্ষা ও জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

তিনি বলেন, সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন, মুক্তবুদ্ধির চর্চা এবং জাতীয় সংস্কৃতির বিকাশে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের অবদান বিশেষভাবে স্মরণীয়। তার রচিত গ্রন্থ, গবেষণা ও প্রবন্ধ ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্ঞান ও প্রেরণার গুরুত্বপূর্ণ উৎস হয়ে থাকবে।

ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন অত্যন্ত সৎ, বিনয়ী, আদর্শনিষ্ঠ ও শিক্ষার্থীবান্ধব একজন শিক্ষক। শ্রেণিকক্ষে তার আন্তরিকতা, জ্ঞানের গভীরতা এবং শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা তাকে শিক্ষকসমাজ ও শিক্ষার্থীদের কাছে বিশেষভাবে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে। দেশের উচ্চশিক্ষা ও বাংলা ভাষা-সাহিত্যে তার অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

অধ্যাপক মামুন আহমেদ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, আজ দুপুরে রাজধানীর মিরপুরে একটি হাসপাতালে ৮৫ বছর বয়সে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মৃত্যুবরণ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল।

রবিবার এক শোক বার্তায় জানানো হয় যে, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। তারা তার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছে। একই সঙ্গে, তারা তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ, সহকর্মী, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী, শুভানুধ্যায়ী এবং অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

বাংলা ভাষা, সাহিত্য, শিক্ষা ও জাতীয় জ্ঞানচর্চায় তার অসামান্য অবদান ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সমগ্র জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দীর্ঘদিন স্মরণ করবে বলেও জানানো হয়েছে শোক বার্তায়।

এর আগে, রবিবার দুপুর আড়াইটায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ৮৬ বছর বয়সে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার সহধর্মিণী, একমাত্র কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শুচিতা শরমিন এবং অসংখ্য গুণগ্রাহী ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%