০৫:৫০ পি.এম
ইসরায়েলে পুনরায় ক্ষমতায় ফিরলে আরব দেশ কাতারকে আনুষ্ঠানিকভাবে ‘শত্রু রাষ্ট্র’ ঘোষণা করার শপথ নিয়েছেন দখলদার ইহুদিবাদী ভূখণ্ডের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।
বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে কাতারকে তিনি ইসরায়েলের জন্য ‘ইরানের চেয়েও বেশি বিপজ্জনক’ প্রমাণ করেছেন বলে মন্তব্য করেন। তিনি এসব কথা উল্লেখ করেছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম ‘টেলিভিশন চ্যানেল ১২’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে।
সাক্ষাৎকারে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, কাতারকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শত্রু রাষ্ট্র হিসেবে তালিকাভুক্ত না করা তেল আবিবের জন্য একটি ‘অমার্জনীয় ভুল’ হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
নিজের দাবির পক্ষে যুক্তি দিয়ে বেনেট বলেছেন, “ইরান প্রকাশ্যেই ইসরায়েলকে বিশ্বমানচিত্র থেকে মুছে ফেলার পরিকল্পনা করছে, তা আমরা সকলেই জানি। কিন্তু কাতার সেই কাজটি পর্দার আড়ালে থেকে করে থাকে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে পরিচালিত হামলার মূল অর্থায়ন করেছে কাতার। প্রসঙ্গত, কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’ বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বিষাক্ত ও আক্রমণাত্মক প্রচারণা চালাচ্ছে।”
কাতারকে সরাসরি হুমকি হিসেবে আখ্যা দিয়ে বেনেট আরও অভিযোগ করেছেন, দোহা যুক্তরাষ্ট্রের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে বড় অঙ্কের অর্থ ঢেলে তাদের মধ্যে নিজেদের প্রভাব বিস্তার করছে।
তিনি এমনকি দাবি করেছেন যে, কাতারের এই প্রভাব ইসরায়েলের সর্বোচ্চ ক্ষমতার প্রাণকেন্দ্র তথা প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত পৌঁছেছে। বেনেটের মতে, সরাসরি যুদ্ধের ময়দানে না নেমেও কাতার ইসরায়েলকে ভেতর থেকে প্রতিনিয়ত দুর্বল এবং নিঃশেষ করে দেওয়ার কৌশল অবলম্বন করেছে।
আরও পড়ুন: এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, স্বেচ্ছাসেবক দলের উদ্বেগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন