ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিয়ে করলেন পপ তারকা দুয়া লিপা


বিয়ে করলেন পপ তারকা দুয়া লিপা

ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে জনপ্রিয় পপ তারকা দুয়া লিপা বিয়ের পিঁড়িতে বসেছেন।

তিনি ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

লন্ডনে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে এই তারকা জুটি তাদের বিয়ে সম্পন্ন করেন। আন্তর্জাতিক গণমাধ্যমে তাদের বিয়ের প্রথম ছবি প্রকাশ পাওয়া যেতেই, বিশ্বজুড়ে ভক্তদের মাঝে তুমুল আলোড়ন তৈরি হয়েছে।

আরও পড়ুন: বক্ষব্যাধি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

লন্ডনের মেরিলিবোন রেজিস্ট্রি অফিসে মাত্র ৩০ থেকে ৪০ মিনিটের একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ৩০ বছর বয়সী দুয়া এবং ৩৬ বছর বয়সী ক্যালামের বিয়ে সম্পন্ন হয়। রেজিস্ট্রি অফিসের সিঁড়ি দিয়ে নামার সময় তাদের পরিবার ও বন্ধুরা এই নবদম্পতির ওপর কনফেটি (কাগজের টুকরো) ছুঁড়ে আনন্দ প্রকাশ করেন।

এরপর তারা একটি কালো ট্যাক্সিতে করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে।

আগামী সপ্তাহে ইতালির সিসিলিতে তিন দিনব্যাপী এক জমকালো পার্টির পরিকল্পনা করেছেন এই জুটি। সপ্তদশ শতাব্দীর ঐতিহ্যবাহী ভিলা ভালগুয়ারনেরাতে এই রাজকীয় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অতিথিদের থাকার জন্য বিলাসবহুল ভিলা ইগিয়া হোটেলও বুক করা হয়েছে।

এই পার্টির অতিথি তালিকায় স্যার এলটন জন, মার্ক রনসন, চার্লি এক্সসিএক্স ও বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার দোনাতেলা ভার্সাচির মতো মহাতারকারা থাকছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: ধানমন্ডিতে আটক হলেন শেখ হাসিনার উপ-প্রেস সচিব শাখাওয়াত

২০২৪ সাল থেকে দুয়া লিপা ও ক্যালাম টার্নারের প্রেমের সম্পর্কটি মিডিয়ার নজরে আসে। তবে তারা নিজেদের ব্যক্তিগত জীবনকে সবসময় প্রচারের আড়ালে রাখতেই পছন্দ করতেন। ২০২৫ সালের জুন মাসে ব্রিটিশ ভোগ ম্যাগাজিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে দুয়া লিপা আনুষ্ঠানিকভাবে তাদের বাগদানের খবর নিশ্চিত করেন।

বাগদানের এক বছরের মাথায় নিজেদের সম্পর্ককে এক ধাপ এগিয়ে নিয়ে স্থায়ীভাবে জীবনসঙ্গী হিসেবে পথচলা শুরু করলেন এই তারকা যুগল।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন: গুলশানে চলছিল নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠক, ধরিয়ে দিলেন রবিউল ইসলাম নয়ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১১:৩৬ এম


ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করলে জানা যায়, কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন।

সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলমের যোগদানের প্রতিবাদে আন্দোলনকারী একদল ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।

এতে জানা যায়, কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন।

তবে আহতদের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফটিকছড়িতে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১১:৩৮ এম


ফটিকছড়িতে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বাস এবং মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় উত্তেজিত জনতা দুর্ঘটনাকবলিত বিআরটিসি বাসটিতে আগুন দিয়েছিল। এরপর পুলিশ বাসটির চালককে আটক করেছে।

সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, একটি বিআরটিসি বাস বেপরোয়া গতিতে চলছিল। প্রথমে এটি একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় এবং পরে একটি মোটরসাইকেলকে আঘাত করে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা বাবা ও ছেলে ঘটনাস্থলে নিহত হন। এর সাথে আরও কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। আহতদের নিয়ে আসায় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে এবং বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা দুর্ঘটনায় জড়িত বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দেয়। এ কারণে সড়কে যান চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়।

পরে সেনাবাহিনী, পুলিশ এবং আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ফেলে। পুলিশ বাসের চালককে আটক করেছে।

ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মোহাম্মদ ইয়াসিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসচালককে আটক করে। তাদের পরে বিক্ষুব্ধ জনতা বিআরটিসির বাসে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রী, সরকারি অফিসে কর্মচাঞ্চল্য

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১১:৪৩ এম


ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রী, সরকারি অফিসে কর্মচাঞ্চল্য

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে আবারও সরকারি ও বেসরকারি অফিস-আদালতে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।

ফলে রাজধানীসহ সারা দেশের সরকারি অফিসে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।

সোমবার (১ জুন) সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন সরকারি দফতরে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ছুটি শেষে কর্মস্থলে ফিরে নিজ নিজ দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে পড়েন তারা।

ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ছিল। ঈদ উদ্‌যাপন শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টার কিছু পরে সচিবালয়ে প্রবেশ করেন তিনি। সকালেই সচিবালয়ে প্রবেশ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

তবে প্রথম কর্মদিবসে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অনেক কক্ষেই কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি ছিল তুলনামূলক কম।

অন্যদিকে, দীর্ঘ ছুটির পর সহকর্মীদের সঙ্গে দেখা হওয়ায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলিতে ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে অনেককে।

সরকারি অফিস খোলার পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানেও কার্যক্রম শুরু হয়েছে। তবে অনেক সরকারি দফতরে উপস্থিতি কিছুটা কম দেখা গেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দূরপাল্লার যাত্রা ও যানজটের কারণে কিছু কর্মকর্তা-কর্মচারী এখনো কর্মস্থলে ফিরতে পারেননি।

সরকারি অফিস খোলায় সাধারণ মানুষের সেবাগ্রহণ কার্যক্রমও স্বাভাবিক হতে শুরু করেছে। বিভিন্ন দফতরে সেবা নিতে আসা মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। কয়েক দিনের ছুটি শেষে কর্মব্যস্ত পরিবেশে ফিরতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন অনেক সরকারি চাকরিজীবী।

তবে ঈদের ছুটির সময়ও বিদ্যুৎ, গ্যাস, পানি ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগ এবং অন্যান্য জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রমও চালু ছিল। ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন এবং সংশ্লিষ্ট কর্মীরাও নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১১:৪৫ এম


রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালত অভিযোগ (চার্জ) গঠন করেছেন। এর ফলে আনুষ্ঠানিকভাবে দোষী সাব্যস্ত এবং তাদের বিচার শুরু হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

সোমবার (১ জুন) বেলা সাড়ে ১১টার সময় ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই আদেশ প্রদান করেন।

এদিন সকাল সাড়ে সাতটার দিকে মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়। পরে তারা এজলাসে উপস্থিত হলে প্রথমে সোহেল রানাকে অভিযোগ পড়ে শোনাতে থাকে আদালত।

বিচারক বলেন, ‘এই অভিযোগ মোতাবেক শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন।’ তখন সোহেল রানা জোড়াল কণ্ঠে বলেন, ‘আমার কিছু বলার আছে।’ বিচারক তখন তাকে কিছু বলার সুযোগ দেন না।

একইভাবে স্বপ্নাকে অভিযোগ পড়ে শোনানোর পর তিনি কাঠগড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন তিনি হাউমাউ করে কাঁদতে কাঁদতে সোহেল রানাকে বলেন, ‘আপনি কন আমি কিছু করছি?’ সোহেল রানা বিচারককে বলেন, ‘আমার স্ত্রী নির্দোষ।’

ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন পূর্বে ২৪ মে অভিযোগপত্র আমলে নিয়ে শুনানির জন্য এ দিনটি ধার্য করেছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত চার্জশিট গ্রহণ করে মামলা শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন।

ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন পূর্বে ২৪ মে অভিযোগপত্র আমলে নিয়ে শুনানির জন্য ১ জুন নির্ধারণ করেছিলেন।

মামলা সূত্রে জানা যায়, রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে ঘর থেকে বের হলে স্বপ্না তাকে কৌশলে রুমের ভেতরে নিয়ে যায়। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে পাঠানোর জন্য খোঁজাখোঁজি করতে থাকে তার মা।

এক পর্যায়ে আসামির ঘরের সামনে শিশুটির একটি স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়। ডাকাডাকির পর কোন সাড়া শব্দ না পেয়ে রামিসার বাবা-মা এবং অন্যান্য ফ্ল্যাটের লোকজন দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন। তারা দেখতে পান সোহেল রানার শোবার ঘরের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং মাথা বাথরুমের ভেতরে একটি বড় বালতির মধ্যে পড়েছিল।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধারের পর স্বপ্নাকে হেফাজতে নেয়। প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলাটি দায়ের করেন। গ্রেফতার আসামি সোহেল রানা ২০ মে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। ঘটনার পূর্বে সে ইয়াবা সেবন করেছিল বলে জবানবন্দিতে জানায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%