০৫:২৫ পি.এম
‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর নতুন পর্বে এবারে অতিথি হিসেবে ছোট ও বড়পর্দার দর্শকপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল হাজির হচ্ছেন।
অনুষ্ঠানটির পূর্ববর্তী বিভিন্ন পর্বে দুই বাংলার শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন তারকা অংশগ্রহণ করেছেন। সেই ধারাবাহিকতায় এবারে অতিথি হিসেবে সজল যোগ দিলেন। জায়েদ খান বলেন, "প্রথমবার একসাথে আমরা মুখোমুখি হয়েছি। সজলের সঙ্গে অনেক খুনসুটি হয়েছে। তার ‘কন্যা’ গানের সঙ্গে আমরা একত্রে পারফর্ম করেছি। আশা করছি, বরাবরের মতো এবারও দর্শক পছন্দ করবেন।"
জানা গেছে, অনুষ্ঠানে অংশ নিয়ে সজল তার অভিনয় জীবনের বিভিন্ন অভিজ্ঞতা, স্মৃতি এবং ব্যক্তিগত কিছু অজানা গল্প শেয়ার করেছেন। নতুন এই পর্বটি আগামী শুক্রবার (৫ জুন) বাংলাদেশ সময় রাত ৮টায় প্রচারিত হবে।
আরও পড়ুন: ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন