০৪:২৯ পি.এম
মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রভাব মূল্যায়নের উদ্দেশ্যে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি ই. কারি।
তিনি বুধবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকায় পৌঁছান।
মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সফরের মূল লক্ষ্য হচ্ছে বিশেষ করে রাখাইন রাজ্যের পরিস্থিতি, মিয়ানমারের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত, রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা এবং ভবিষ্যতে সেখানে সহযোগিতার সুযোগগুলো নিয়ে আলোচনা করা।
আরও পড়ুন: নুহা হত্যার ৯ দিনেও গ্রেপ্তার নেই, ২৪ ঘণ্টার আলটিমেটাম
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কারি আনুষ্ঠানিকভাবে মিয়ানমার সফরের অনুমতি চেয়েছিলেন। কিন্তু দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার তাকে জানিয়েছে যে, তারা এ সফর আয়োজনের জন্য প্রস্তুত নয়। বাংলাদেশ সফরের সময় জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি সরকারি কর্মকর্তাদের, নাগরিক সমাজের প্রতিনিধিদের, ভুক্তভোগী এবং বেঁচে থাকা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন।
তার সফরসূচির মধ্যে ঢাকায় একাধিক বৈঠক এবং কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। সফর শেষে, তিনি আগামী ১৮ নভেম্বর এক সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন। বিশেষ র্যাপোর্টিয়ার ২০২৭ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদে তার পরবর্তী প্রতিবেদন উপস্থাপন করবেন।
৮ দিনের সফরের মধ্যে রোহিঙ্গা সংকট, রাখাইন রাজ্যের পরিস্থিতি এবং মিয়ানমারের সশস্ত্র সংঘাতের প্রভাব পর্যালোচনা করার কাজও করবেন তিনি।
এদিকে, আগামী ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়ার দায়ের করা গণহত্যা মামলার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। এই রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।
আরও পড়ুন: বারিধারায় সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন