১১:২৪ পি.এম
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্ধিত এলাকাভুক্ত সিলেট-৩ সংসদীয় আসনের ছয়টি ওয়ার্ডের নাগরিক সেবা এবং ভৌত অবকাঠামো বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। বড় প্রকল্পের পরিকল্পনাও রয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে সিসিক প্রশাসকের কনফারেন্স রুমে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালেকের মধ্যে একটি বিশেষ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
Ad
আরও পড়ুন: মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজার বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ
সভায় দক্ষিণ সুরমা এলাকার ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডের চলমান এবং সমাপ্ত প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপস্থাপিত তথ্য অনুযায়ী, এই ছয়টি ওয়ার্ডে ৭৩ কোটি টাকার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে ৬৩ কোটি টাকার প্রকল্প চলমান রয়েছে। এছাড়া ১৩৬ কোটি টাকার প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। আগামী দিনে নতুন করে ২০৬ কোটি টাকার প্রকল্প গ্রহণের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।
সভায় সিসিক প্রশাসক এবং সংসদ সদস্য জানান, প্রকল্পগুলো দ্রুত এবং মানসম্মতভাবে বাস্তবায়নের মাধ্যমে ওই অঞ্চলের দীর্ঘদিনের অবহেলিত অবকাঠামোগত সমস্যা সমাধান করা হবে। উন্নয়ন কর্মকাণ্ডে স্থানীয় জনগণের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে ফ্ল্যাট থেকে ৬৫ বছর বয়সী বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন