০৫:৫৮ এম
স্পেনে আবাসন সংকটের কারণে রাজপথে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বাড়ির ভাড়া বৃদ্ধি, উচ্ছেদের ঝুঁকি এবং সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়া আবাসন ব্যয়ের বিরুদ্ধে রাজধানী মাদ্রিদসহ দেশের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘ সময় ধরে স্পেনে আবাসন ব্যয় ও ভাড়া বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে মাদ্রিদ ও অন্যান্য বড় শহরে সাধারণ আয়ের মানুষের জন্য বাসা খুঁজে পাওয়া এবং ভাড়া বহন করা কঠিন হয়ে পড়েছে, এমন অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।
তাদের দাবি হলো– ভাড়া নিয়ন্ত্রণ, ভাড়াটিয়াদের উচ্ছেদ থেকে সুরক্ষা, দীর্ঘমেয়াদি ভাড়ার চুক্তি এবং স্বল্পমেয়াদি ও পর্যটনভিত্তিক ভাড়ার ওপর নিয়ন্ত্রণ।
আরও পড়ুন: ত্রিপক্ষীয় বৈঠক শেষে চীন ত্যাগ করলেন ট্রাম্প
শুক্রবার (২ অক্টোবর) স্পেনের পার্লামেন্টে সরকারের দুটি আবাসন সংক্রান্ত ডিক্রি প্রত্যাখ্যাত হওয়ার পর আন্দোলনের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। প্রথম ডিক্রিতে অসচ্ছল ভাড়াটিয়াদের উচ্ছেদ থেকে সুরক্ষা, ভাড়া বৃদ্ধিতে সীমা, স্বল্পমেয়াদি ও কক্ষভাড়া নিয়ন্ত্রণ এবং নির্দিষ্ট ধরনের আবাসন বিনিয়োগের ওপর বিধিনিষেধ ছিল। দ্বিতীয় ডিক্রিতে নির্দিষ্ট পরিস্থিতিতে ভাড়ার চুক্তি বাড়ানোর ব্যবস্থা ছিল।
কিন্তু কংগ্রেসে উভয় ডিক্রি প্রয়োজনীয় সমর্থন পায়নি। সংসদে প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর আন্দোলনকারীরা এখন আরও বড় কর্মসূচির পরিকল্পনা করছেন।
মাদ্রিদের ভাড়াটিয়া সংগঠনের মুখপাত্র ভালেরিয়া রাকু জানিয়েছেন, আবাসন নিয়ে সাধারণ ধর্মঘটের প্রস্তুতি নেওয়া হবে। এ বিষয়ে বড় শ্রমিক সংগঠনগুলোর সঙ্গেও আলোচনা চলছে। তবে সাধারণ ধর্মঘটের নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন: সিরিয়ায় আইএসে যোগ দেওয়ার অভিযোগে ফ্রান্সে তিন নারীর কারাদণ্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন