০৪:৪১ পি.এম
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে নবগঠিত জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি।
শনিবার (১৩ জুন) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।
শ্রদ্ধা নিবেদনের পর, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এর ফলে যুবদলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা মহানগর এবং বিভিন্ন জেলার বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।
আরও পড়ুন: রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ আন্তর্জাতিক বিচার আদালতে
কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর এটিই যুবদলের প্রথম বড় কর্মসূচি। এই উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে ব্যাপক নেতাকর্মীর সমাগম ঘটে।
এ সময়, বিভিন্ন জেলা, মহানগর এবং ইউনিটের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন