ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঢাকায় চীন-বাংলাদেশ শিক্ষা প্রকল্পের সমঝোতা চুক্তি স্বাক্ষর


ঢাকায় চীন-বাংলাদেশ শিক্ষা প্রকল্পের সমঝোতা চুক্তি স্বাক্ষর

বাংলাদেশে শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যে চীন-বাংলাদেশ শিক্ষা প্রকল্প বাস্তবায়নের জন্য বেইজিং আর্ক গ্যালাক্সি টেকনোলজি এবং ইরান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিটি শনিবার রাতে রাজধানীর ইডিবি ট্রেড সেন্টারে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে চীনের প্রতিনিধিত্ব করেন প্রধান অতিথি মি. ইউয়ে শুয়েশান (ডেভিড) এবং সভাপতিত্ব করেন হুসাইন মোহাম্মদ রাশেদ।

চুক্তির আওতায় বাংলাদেশে আধুনিক শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি, প্রযুক্তি স্থানান্তর, দক্ষ মানবসম্পদ তৈরি এবং আন্তর্জাতিক মানের কারিগরি শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে যৌথভাবে কাজ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দেশের শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম আধুনিক প্রযুক্তি, ব্যবহারিক প্রশিক্ষণ এবং ভবিষ্যৎ কর্মবাজারের উপযোগী দক্ষতা অর্জনের সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: ঢাবি ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সূচিতেই নিতেই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলে যাচ্ছে

এছাড়া, এই উদ্যোগ চীন ও বাংলাদেশের মধ্যে শিক্ষা, প্রযুক্তি ও বাণিজ্যিক সহযোগিতার নতুন সম্ভাবনা উন্মোচিত করবে।

চুক্তির বাস্তবায়ন, প্রাতিষ্ঠানিক সমন্বয়, নীতিমালা অনুসরণ এবং প্রয়োজনীয় কমপ্লায়েন্স কার্যক্রমে মাহমুদ হাসান ও আসিফ আল মামুন কমপ্লায়েন্স পার্টনার হিসেবে দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট পক্ষগুলো আশা প্রকাশ করেছেন যে, এই উদ্যোগ বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘমেয়াদি শিক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং দেশের তরুণ জনগণের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যমুনা ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন মাহমুদুল হক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৪ পি.এম


যমুনা ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন মাহমুদুল হক

যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যাংকটির অন্যতম স্পন্সর পরিচালক মো. মাহমুদুল হক। গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত ব্যাংকের ৪৮৬তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তিনি এই পদে নির্বাচিত হন।

চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পূর্বে মাহমুদুল হক ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে ২০১২ সালে তিনি ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।

মাহমুদুল হকের ব্যবসায়িক অভিজ্ঞতা প্রায় চার দশক জুড়ে বিস্তৃত। বস্ত্র ও তৈরি পোশাকশিল্প, বিদ্যুৎ উৎপাদন, ব্যাংকিং, শিক্ষা ও আবাসনসহ বিভিন্ন খাতে তাঁর ব্যবসায়িক কার্যক্রম বিদ্যমান। ১৯৯৪ সালে তিনি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড প্রতিষ্ঠা করেন, যা দেশের উভয় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। তাঁর নেতৃত্বে আনলিমা গ্রুপের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে।

ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি মাহমুদুল হক বিভিন্ন সামাজিক সংগঠন ও দাতব্য কার্যক্রমের মাধ্যমে সামাজিক উন্নয়নে যুক্ত রয়েছেন।

তিনি চট্টগ্রাম জেলার একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর স্ত্রী হুব্বুন নাহার হক যমুনা ব্যাংকের একজন স্পন্সর শেয়ারহোল্ডার। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ বিমান বাহিনীর উদ্যোগে সাইবার নিরাপত্তা সেমিনার অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


বাংলাদেশ বিমান বাহিনীর উদ্যোগে সাইবার নিরাপত্তা সেমিনার অনুষ্ঠিত

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক আয়োজিত ‘ফ্রম সাইবার অ্যাওয়ারনেস টু সাইবার রেজিলিয়েন্স : সিকিউরিং বাংলাদেশ’স এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার’ শীর্ষক সাইবার নিরাপত্তা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারটি আজ সেনানিবাসে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারে অবস্থিত বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজের (বিসিএএসপিএস) ভবনে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) ও বিসিএএসপিএসের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, "সচেতনতা হলো সাইবার নিরাপত্তার ভিত্তি, আর সহনশীলতা অর্জনই এর মূল লক্ষ্য। সাইবার সক্ষমতা জাতীয় শক্তির একটি অপরিহার্য উপাদান এবং জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় এর গুরুত্ব দেশের আকাশ ও মহাকাশ সক্ষমতার মতোই তাৎপর্যপূর্ণ।" তিনি বিশ্ববিদ্যালয়, শিল্প খাত ও সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান। একই সঙ্গে সেমিনারে গৃহীত সুপারিশসমূহ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি সেমিনারে অংশগ্রহণকারী বক্তা, সঞ্চালক, প্যানেল আলোচক, আয়োজক এবং উপস্থিত সবাইকে তাদের মূল্যবান অবদানের জন্য ধন্যবাদ জানান।

স্বাগত বক্তব্যে বিসিএএসপিএস-এর নির্বাহী পরিচালক উল্লেখ করেন, সশস্ত্র বাহিনী, নীতিনির্ধারক, শিক্ষাবিদ এবং শিল্প খাতের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় প্রতিষ্ঠাই এ কেন্দ্রের অন্যতম লক্ষ্য। স্বাগত বক্তব্যের পর বিমান বাহিনী সদর দপ্তরের সাইবার ওয়ারফেয়ার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি পরিদপ্তরের পরিচালক বাংলাদেশ বিমান বাহিনীতে পালিত সাইবার নিরাপত্তা সচেতনতা মাস-২০২৬-এর কার্যক্রম ও অর্জনসমূহ তুলে ধরেন।

সেমিনারে তিনজন মূল প্রবন্ধ উপস্থাপক তাদের নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও পরিপূরক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। প্রথম মূল প্রবন্ধ উপস্থাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক ড. বি. এম. মাইনুল হোসেন ‘ফ্রম অ্যাওয়ারনেস টু রেজিলিয়েন্স : আন্ডারস্ট্যান্ডিং দ্য সাইবার থ্রেট ল্যান্ডস্কেপ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

দ্বিতীয় মূল প্রবন্ধ উপস্থাপক গ্রামীণফোন লিমিটেডের থার্ড-পার্টি রিস্ক ম্যানেজমেন্ট, ইনফরমেশন সিকিউরিটি স্ট্র্যাটেজি, স্টেকহোল্ডার ম্যানেজমেন্ট, সিকিউরিটি অ্যাওয়ারনেস অ্যান্ড সিকিউরিটি অপারেশন্স গভর্ন্যান্স বিভাগের প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন ‘বিল্ডিং বাংলাদেশ’স সাইবার ডিফেন্স ক্যাপাবিলিটি : টেকনোলজি, ইন্ডাস্ট্রি অ্যান্ড ক্যাপাবিলিটি গ্যাপস’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

তৃতীয় মূল প্রবন্ধ উপস্থাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক (বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে লিয়েনে কর্মরত) এবং বিসিএএসপিএস -এর গভর্নিং বডির সদস্য ড. শাহাব এনাম খান ‘বিয়ন্ড দ্য ফেন্স : সাইবার রেজিলিয়েন্স অ্যাজ অ্যা হোল-অব-নেশন প্রায়োরিটি ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

মূল প্রবন্ধ উপস্থাপন শেষে ‘ফ্রম ডায়ালগ টু অ্যাকশন : অ্যা ন্যাশনাল পাথওয়ে টু সাইবার রেজিলিয়েন্স’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এয়ার ভাইস মার্শাল (অব.) মাহমুদ হোসেন আলোচনাটি সঞ্চালনা করেন। আলোচনায় তিনজন মূল প্রবন্ধ উপস্থাপক এবং বিমান বাহিনী সদর দপ্তরের সাইবার ওয়ারফেয়ার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি পরিদপ্তরের পরিচালক অংশগ্রহণ করেন। আলোচনার মূল উদ্দেশ্য ছিল সেমিনারে উপস্থাপিত ধারণা ও সুপারিশগুলোকে বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবসম্মত কর্মপরিকল্পনায় রূপ দেওয়া।

সেমিনারে সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্তেতা-ইরাওলা: ২৯ বছর আগে সতীর্থ, আজ তারা প্রতিদ্বন্দ্বী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


আর্তেতা-ইরাওলা: ২৯ বছর আগে সতীর্থ, আজ তারা প্রতিদ্বন্দ্বী

শৈশবে একই ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাদের, একসঙ্গে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছিলেন। তখনকার দিনগুলোতে কে জানত, একদিন তারা ইংলিশ ফুটবলের দুই শক্তিশালী ক্লাবের ডাগআউটে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন! মিকেল আর্তেতা এবং আন্দোনি ইরাওলার কাহিনী এমনই।

স্পেনের সান সেবাস্তিয়ানের অপেশাদার ফুটবল ক্লাব আন্তিগুয়োকোতে ১৯৯১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত একসঙ্গে কাটিয়েছেন আর্তেতা ও ইরাওলা। ২৯ বছর আগে যারা সতীর্থ ছিলেন, তারা এখন ফুটবল জগতের পরিচিত দুই কোচ। একজন আর্সেনালের দায়িত্বে, অন্যজন লিভারপুলের।

শৈশবের সেই পথচলা তাদেরকে একই পথে রাখেনি। খেলোয়াড়ি জীবনে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন উভয়েই। পরবর্তীতে কোচিংয়ে এসে গড়েছেন আলাদা পরিচয়। বর্তমানে আর্তেতা আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগ জয়ী কোচ হিসেবে পরিচিত। অন্যদিকে, ইরাওলাও নিজের কোচিং দক্ষতার মাধ্যমে ইংলিশ ফুটবলে একটি স্থান তৈরি করেছেন।

সময় তাদের সম্পর্কের সমীকরণকে কতটা বদলে দিয়েছে! একসময় যারা একই দলের হয়ে মাঠে নামতেন, এখন তাদের লড়াই হচ্ছে ডাগআউটে কৌশলগতভাবে। শৈশবের বন্ধুত্বের স্মৃতিগুলো পেছনে ফেলে, এখন তাদের লক্ষ্য হলো নিজ নিজ দলকে জয়ী করা।

লিভারপুল-আর্সেনাল হাই ভোল্টেজ ম্যাচে প্রথম গোলটি করেছেন কাই হাভার্টজ। ছবি: রয়টার্স

অ্যানফিল্ডে কিছুক্ষণ আগে লিভারপুল ও আর্সেনাল খেলতে নেমেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ মিনিটে কাই হাভার্টজের গোলে এগিয়ে গেছে আর্তেতার আর্সেনাল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ল্যাবএইড হাসপাতালে মোস্তফা জামাল হায়দারকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৭ পি.এম


ল্যাবএইড হাসপাতালে মোস্তফা জামাল হায়দারকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

জাতীয় পার্টি (কাজী জাফর)-এর চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার বর্তমানে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার স্বাস্থ্য পরিস্থিতি দেখতে সেখানে যান।

রাষ্ট্রপতি এ সময় মোস্তফা জামাল হায়দারের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

এছাড়াও, সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ, জাতীয় পার্টি (কাজী জাফর)-এর মহাসচিব কাজী মোহাম্মদ নাহিদ, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার জুবায়ের হায়দার এবং দলের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%