০৭:০৮ পি.এম
ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা থিয়েরি অঁরি, যিনি ক্লাব ক্যারিয়ারের বেশিরভাগ সময় কাটিয়েছেন আর্সেনালের জার্সিতে, নিউইয়র্ক সিটির সঙ্গেও একটি সম্পর্ক রয়েছে। এই শহরের ক্লাব নিউইয়র্ক রেড বুলসের হয়ে তিনি চার বছর খেলেছেন।
বিশ্বকাপ উপলক্ষে অঁরির সম্মানার্থে নিউইয়র্কের একটি রাস্তার নাম তার নামে পরিবর্তন করা হয়েছে। ম্যানহাটনের ৫০তম স্ট্রিট ও সিক্সথ অ্যাভিনিউয়ের সংযোগস্থলের নাম পরিবর্তন করে ‘থিয়েরি অঁরি ওয়ে’ রাখা হয়েছে।
অঁরি ২০১০ সালে নিউইয়র্ক রেড বুলসে যোগ দিয়ে ১৩৫ ম্যাচে ৫২ গোল করেছেন। নামফলক উন্মোচনের সময় তিনি উপস্থিত জনতার জন্য প্রদর্শিত এক ভিডিও বার্তায় বলেছেন, ‘৫০তম স্ট্রিট এবং সিক্সথ অ্যাভিনিউয়ের নাম ‘থিয়েরি অঁরি ওয়ে’ রাখা হয়েছে। এটা আমার জন্য অবিশ্বাস্য সম্মানের বিষয়।’
আরও পড়ুন: ফেনী-৩ আসনের সাবেক এমপির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ
সড়কটি ম্যানহাটনের কেন্দ্রস্থলে, বিখ্যাত রকফেলার সেন্টারের কাছাকাছি অবস্থিত। এর আনুষ্ঠানিক উদ্বোধন হয় ১০ জুন।
অঁরির পাশাপাশি পেলের নামেও একটি রাস্তার নামকরণ করা হয়েছে। কুইন্সে অবস্থিত ‘পেলে ওয়ে’ নামের এই জায়গাটি বিশ্বকাপ উপলক্ষে উদ্যাপনের অংশ হিসেবে ব্যবহৃত হবে।
ইএসপিএনের তথ্যানুসারে, নামগুলো অস্থায়ী। এগুলো নভেম্বর পর্যন্ত স্থায়ী থাকবে।
আরও পড়ুন: চাঁদপুরে ইউপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ, পুলিশ তদন্ত শুরু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন