ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নিজ দেশের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের


নিজ দেশের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

ইরানকে ঘিরে ফের উত্তেজনা বাড়ছে। একদিকে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় নতুন করে হামলা ও পালটা হামলা চলছে। এমন পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস।

সোমবার (২১ সেপ্টেম্বর) ইরানে ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস। একই সঙ্গে কোনো কারণেই ইরান ভ্রমণ না করার জন্য তাদের সতর্ক করা হয়েছে। দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় এ পরামর্শ দেওয়া হয়।

এতে বলা হয়েছে, ইরান সমর্থিত হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে হামলা ও সংঘাতে জড়িয়েছে। এসব হামলায় বেসামরিক বিমানবন্দরও নিশানা করা হয়েছে। চলমান সামরিক সংঘাত দ্রুত আরও বড় আকার নিতে পারে বলেও সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস।

আরও পড়ুন: আইসিজের রায়ে বিচারিক স্বীকৃতি, রোহিঙ্গাদের অধিকার ফিরবে কবে?

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই এমন সতর্কবার্তা এসেছে। এর আগে ইরানকে ‘পুরোপুরি উড়িয়ে দেওয়ার’ হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুমকি দেন তিনি।

এছাড়া, গত শনিবার নির্ধারিত সময়ের আগেই ক্যাম্প ডেভিড থেকে হোয়াইট হাউজে ফিরে আসেন ট্রাম্প। পরে, তিনি বলেন, ইরান নিয়ে এখনো সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে রয়েছেন। এসময় সামনে ‘খুব বড় কিছু’ ঘটতে পারে বলেও সতর্ক করেন তিনি।

 

ট্রাম্পের এমন বক্তব্যের মধ্যেই সম্ভাব্য মার্কিন বিমান হামলার প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে ইরান। দেশটির সামরিক কমান্ড বলেছে, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের যৌথ সামরিক পদক্ষেপের বিষয়ে তারা গোয়েন্দা তথ্য পেয়েছে।

আরও পড়ুন: গণহত্যার রায়ের পর মিয়ানমারের সামরিক কর্মকর্তাকে বহিষ্কার করল যুক্তরাজ্য

হামলা হলে যুক্তরাষ্ট্রের ঘাঁটি, স্বার্থ ও মিত্রদের নিশানা করে পালটা হামলা চালানোর হুমকিও দিয়েছে ইরান।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বাড়ছে। এরই মধ্যে ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়েও দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে। প্রণালিটির নিয়ন্ত্রণ নিয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে ইরান।

সূত্র: আলজাজিরা

আরও পড়ুন: ইরানে যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের ব্যয় ৫ লাখ ৮৯ হাজার কোটি টাকা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালেমার দাওয়াত ও ঈমানের শক্তি: হযরত শাহজালাল (রহ.) ও গৌর গোবিন্দের সিলেট বিজয়ের ইতিহাস

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২৮ পি.এম


কালেমার দাওয়াত ও ঈমানের শক্তি: হযরত শাহজালাল (রহ.) ও গৌর গোবিন্দের সিলেট বিজয়ের ইতিহাস

বাংলার ইতিহাসে সিলেট বিজয় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৩০৩ খ্রিস্টাব্দে সিলেট অঞ্চলে মুসলিম শাসনের সূচনার সঙ্গে হযরত শাহজালাল মুজাররদে ইয়ামেনী (রহ.)-এর নাম গভীরভাবে জড়িত। তাঁর আগমন, আধ্যাত্মিক প্রভাব এবং তাঁর সঙ্গীদের ভূমিকা নিয়ে শত শত বছর ধরে নানা ঐতিহ্য ও কাহিনি প্রচলিত হয়ে আসছে। ঐতিহাসিক সূত্রগুলোও ১৩০৩ সালের সিলেট বিজয় এবং শাহজালাল (রহ.)-এর সংশ্লিষ্টতার কথা সমর্থন করে।
গৌর গোবিন্দের রাজত্ব
তৎকালীন সিলেট অঞ্চল ছিল গৌড় রাজ্যের অন্তর্ভুক্ত। রাজা গৌর গোবিন্দ ছিলেন এই অঞ্চলের শাসক। প্রচলিত ঐতিহাসিক বর্ণনায় তাঁর রাজত্বকালে মুসলমানদের সঙ্গে সংঘাতের একটি ঘটনা সিলেট অভিযানের তাৎক্ষণিক কারণ হয়ে ওঠে।
টুলটিকর এলাকার মুসলমান শেখ বুরহানউদ্দীন তাঁর নবজাতক সন্তানের আকিকা উপলক্ষে গরু জবাই করেছিলেন—এমন বর্ণনা বাংলাপিডিয়ায়ও উল্লেখ আছে। ঘটনাটি রাজা গৌর গোবিন্দের কাছে পৌঁছালে তিনি কঠোর ব্যবস্থা নেন। বুরহানউদ্দীন বাংলার সুলতান শামসুদ্দীন ফিরুজ শাহের কাছে বিচার প্রার্থনা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের বড় সাফল্য: ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩১ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের বড় সাফল্য: ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় এবং নাচোল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ০৮:৪০ ঘটিকায় নাচোল থানাধীন মুরাদপুর গ্রামস্থ জনৈক রফিকুল ইসলামের (৪০) বসতবাড়ির সামনে এসআই (নিরস্ত্র) মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালায়।

অভিযানকালে পুলিশ মোঃ নজরুল ইসলাম (৫৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার হেফাজত থেকে ১৩ কেজি ৯০০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার তারাপুর গ্রামের আইনাল হকের ছেলে।

অভিযান শেষে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং আসামী মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে নাচোল থানায় আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশের আহ্বান:
মাদকমুক্ত ও সুন্দর সমাজ গঠনে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। আসুন, মাদককে ‘না’ বলি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি, ২১ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৩ পি.এম


আজকের নামাজের সময়সূচি, ২১ সেপ্টেম্বর ২০২৬

আজ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩, ৭ রবিউস সানি ১৪৪৮।

ঢাকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের নামাজের সময়সূচি নিম্নে উল্লেখ করা হলো—

জোহরের নামাজ শুরু হবে দুপুর ১১টা ৫৫ মিনিটে।

আসরের নামাজ শুরু হবে ৪টা ১৪ মিনিটে।

মাগরিবের নামাজ শুরু হবে ৬টা ৫৯ মিনিটে।

এশার নামাজ শুরু হবে ৭টা ১৩ মিনিটে।

আগামীকাল ফজর শুরু ৪টা ৩৬ মিনিটে

আজ ঢাকায় সূর্যাস্তের সময় ৫টা ৫৬ মিনিট এবং আগামীকাল সূর্যোদয়ের সময় ৫টা ৪৭ মিনিটে হবে।

সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৬ পি.এম


জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চার দিনের সরকারি সফর সম্পন্ন করে জাপান থেকে দেশে ফিরে এসেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকায় পৌঁছান।

সফরের সময় সেনাপ্রধান জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সফরসূচির অংশ হিসেবে তিনি অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠকে ক্রীড়া খাত এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এছাড়া, সেনাপ্রধান বিশ্বের বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেন।

সংশ্লিষ্টদের মতে, সেনাপ্রধানের এই উচ্চ পর্যায়ের সফর এবং মতবিনিময় বাংলাদেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনের উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বৈশ্বিক ক্রীড়া অঙ্গনে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%