ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জেলেনস্কির প্রস্তাবে তিন দিনের যুদ্ধবিরতিতে সম্মত পুতিন


জেলেনস্কির প্রস্তাবে তিন দিনের যুদ্ধবিরতিতে সম্মত পুতিন

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে তিন দিনের জন্য রুশ হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন, যা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির যুদ্ধবিরতির প্রস্তাবের পর এসেছে।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনারের সফরের পূর্বে এই নির্দেশনা দেওয়া হয়েছে। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার মধ্যরাত থেকে কিয়েভে রাশিয়া হামলা চালাবে না।

আরও পড়ুন: ভারতের চাপের কারণে দিল্লি সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

ভারতীয় সংবাদ মাধ্যম

এনডিটিভি

উল্লেখ করেছে, ট্রাম্পের বিশেষ দূতদের এই সফর ইউক্রেন যুদ্ধের অবসানের লক্ষ্যে একটি শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা করার জন্য পরিকল্পিত। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক... শনিবার মধ্যরাত থেকে তিন দিনের জন্য কিয়েভে হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন।’

 

আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে বাসে অগ্নিসংযোগ, আ.লীগের ১৭ নেতাকর্মীসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা

শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দেন।

 

তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে কোনো বিমান হামলা হবে না এবং রাশিয়াকেও এর প্রতিফলন ঘটাতে হবে। আলোচনার জন্য প্রয়োজনীয় সময় এবং এই মার্কিন সফরকে ঘিরে সংশ্লিষ্ট লজিস্টিক সমস্যাগুলো সমাধানের সময়টুকু রাশিয়াকে বিমান হামলা বন্ধ রাখতে হবে।’

এদিকে, সাম্প্রতিক সময়ে কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার বিমান হামলা বৃদ্ধি পেয়েছে, যার ফলে বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: মার্কিন সিনেট ইরান যুদ্ধ বন্ধের বিপক্ষে সমর্থন দিল

 

শুক্রবার একটি রুশ ড্রোন ইউক্রেনের নিরাপত্তা সংস্থার সদর দপ্তরে আঘাত হানে।

অন্যদিকে, ইউক্রেনও রাশিয়ার সামরিক স্থাপনা, তেল শোধনাগার ও ই-কমার্স কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করে দূরপাল্লার হামলা চালাচ্ছে। এসব হামলার উদ্দেশ্য রাশিয়ার যুদ্ধ পরিচালনার সক্ষমতা ও অর্থনীতিকে দুর্বল করা এবং যুদ্ধের প্রভাব সাধারণ রুশ নাগরিকদের কাছে পৌঁছে দেওয়া।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ চার বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধের ইতি টানতে চান। এই লক্ষ্যে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার দুই দেশের কাছে একটি শান্তি প্রস্তাব পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন: ইয়েমেনে যুদ্ধ চালাবে সৌদি আরব

 

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানাচ্ছে, শনিবার মস্কো সফরের পর রবিবার তাদের কিয়েভে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

এর আগে কিয়েভ সফরের বিষয়ে ট্রাম্প বলেন, তারা যুদ্ধ শেষ করার একটি প্রস্তাব নিয়ে যাচ্ছে। স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার দুজনই দক্ষ আলোচক, এবং তারা খুব ভালো কাজ করেছেন।

 

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় ২৬ মার্কিন স্থাপনা ক্ষতিগ্রস্ত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তালাশ বিডির ফেনী জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন সাংবাদিক আমির হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

ফেনী প্রতিনিধি

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৫ পি.এম


তালাশ বিডির ফেনী জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন সাংবাদিক আমির হোসেন
৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল তালাশ বিডি-এর ফেনী জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক আমির হোসেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) তালাশ বিডির নির্বাহী বিভাগ তাকে ফেনী জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করে।
নতুন দায়িত্বে সাংবাদিক আমির হোসেন ফেনী জেলার বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ সংবাদ, জনদুর্ভোগ, উন্নয়ন কর্মকাণ্ড, সামাজিক ও সমসাময়িক নানা বিষয় তুলে ধরবেন। পাশাপাশি বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে ফেনীর সংবাদ পাঠকদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
নিয়োগের পর সাংবাদিক আমির হোসেন বলেন, “তালাশ বিডির মতো একটি জনপ্রিয় গণমাধ্যমে ফেনী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য আনন্দের ও গর্বের। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকতার নীতিমালা মেনে কাজ করতে চাই। এ জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
তালাশ বিডির নির্বাহী বিভাগ আশা প্রকাশ করেছে, সাংবাদিক আমির হোসেন তার পেশাগত দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে ফেনী জেলার গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকদের সামনে তুলে ধরবেন।
এদিকে আমির হোসেনের তালাশ বিডির ফেনী জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবিনা ইয়াসমিনকে নিয়ে কনকচাঁপার আবেগঘন বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৮ পি.এম


সাবিনা ইয়াসমিনকে নিয়ে কনকচাঁপার আবেগঘন বার্তা

সংগীতজগতের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের জন্মদিন ছিল ৪ সেপ্টেম্বর, শুক্রবার। তার এই বিশেষ দিনে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সংগীতাঙ্গনের সহকর্মীরা ভালোবাসা ও শ্রদ্ধায় ভাসিয়ে তুলেছেন। কালজয়ী এ সংগীতশিল্পীর জন্মদিনে সামাজিক মাধ্যমে আবেগঘন একটি বার্তা দেন আরেক জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা।  

গতকাল ৭২ বছর পূর্ণ করে ৭৩ বছরে পা রাখা কিংবদন্তিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন কনকচাঁপা। সাবিনা ইয়াসমিনের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন তিনি। কনকচাঁপা লিখেছেন— ‘সাবিনা ইয়াসমিন- একটি নাম, একটি ইনস্টিটিউট।’

লেখক ও শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সাঈদের একটি স্মৃতিচারণ তুলে ধরে কনকচাঁপা লিখেন, ‘‘বহু বছর আগে এক ম্যাগাজিন অনুষ্ঠানে আবদুল্লাহ আবু সাঈদ দর্শকদের প্রশ্ন করেছিলেন— কোকিল কখন গায়? দর্শকরা উত্তর দিয়েছিলেন— ‘বসন্তে’। এরপর তিনি জানতে চান, সারা বছর সুর ছড়িয়ে মাতিয়ে রাখে কোন পাখি? দর্শকদের উত্তরের অপেক্ষায় না থেকে তিনি নিজেই বলেছিলেন— সারা বছর গানে মাতিয়ে রাখা সেই পাখিটি আমাদের সাবিনা ইয়াসমিন।’’

আবদুল্লাহ আবু সাঈদের সেই কথার সূত্র ধরে তিনি আরও লিখেছেন, ‘সাবিনা ইয়াসমিন শুধু সারা বছর নয়, বাংলাদেশের মানুষকে সারাজীবন গানে ডুবিয়ে, ভাসিয়ে ও উজ্জীবিত করে রেখেছেন। একই সঙ্গে পরিণত বয়সেও কীভাবে তিনি নিজের কণ্ঠের জাদু একই রকম ধরে রেখেছেন, তা গবেষণার বিষয়।’ 

‘জন্ম আমার ধন্য হলো মাগো’, ‘সব কটা জানালা খুলে দাও না’ এবং ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’— এই তিনটি কালজয়ী গান ছাড়া তিনি যদি আর কোনো গান নাও গাইতেন, তবু তিনি আজ যেমন ‘মধুকণ্ঠী কোকিল’ নামে অভিহিত হয়ে গেছেন, ঠিক তেমনই থাকতেন’,- লিখেন কনকচাঁপা।

১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর জন্ম নেওয়া সাবিনা ইয়াসমিন দীর্ঘ সাড়ে পাঁচ দশকের বেশি সময় ধরে বাংলা সংগীতজগৎকে সমৃদ্ধ করে আসছেন। ১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ সিনেমার ‘মধুর জোছনা দীপালি’ গানের মাধ্যমে চলচ্চিত্রে তার প্লেব্যাক দেওয়া শুরু হয়। দীর্ঘ এই বর্ণাঢ্য ক্যারিয়ারে ১০ হাজারের বেশি গান গেয়েছেন তিনি। তার এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পীকে ১৯৮৪ সালে একুশে পদক এবং ১৯৯৬ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়। এ ছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারে রেকর্ডসংখ্যকবার শ্রেষ্ঠ নারী সংগীতশিল্পীর সম্মাননা পেয়েছেন সাবিনা ইয়াসমিন

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওয়াপাড়ায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


নওয়াপাড়ায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন

 

নিজে করি, অন্যকে উদ্বুদ্ধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়া পৌর এলাকায় ডেঙ্গু রোগের বিস্তার রোধের উদ্দেশ্যে পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ৬ নম্বর ওয়ার্ডের গুয়াখোলা গ্রামে অভয়নগর উপজেলা পরিষদের নিকটবর্তী এলাকা থেকে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু।

এই সময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা (পিএনও) সাইফুল ইসলাম, সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, শহর পরিকল্পনাবিদ সোহেল সরদার, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, পৌরসভার কর্মচারী শেখ শাহ জামাল, রাজু আহম্মেদ, আলী আকরাম, সেলিম মল্লিকসহ রেড ক্রিসেন্ট ও স্কাউটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নওয়াপাড়া পৌর কর্তৃপক্ষ জানায়, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গুয়াখোলা গ্রামের গুরুত্বপূর্ণ এলাকায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ এবং মশক নিধনের ব্যবস্থা করা হয়। পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ জন্য পৌরবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় মতবিনিময়

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব অ্যাডভোকেট আবুল কালাম, মাননীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৫। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অধ্যাপক মোঃ মামুন মাহমুদ, প্রশাসক, জেলা পরিষদ, নারায়ণগঞ্জ। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব আলীনূর খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), নারায়ণগঞ্জ, মাদ্রাসা ব্যবস্থাপনা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় নৈতিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবিক জ্ঞান ও কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। একইসঙ্গে মাদ্রাসার শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নতকরণ, অবকাঠামোগত উন্নয়ন এবং নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে একটি আদর্শ ও মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।

নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা, নারায়ণগঞ্জ || ৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি.

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%