০১:০৭ পি.এম
গাজা উপত্যকাজুড়ে ভারী বৃষ্টির ফলে বাস্তুচ্যুত মানুষের শত শত তাঁবু প্লাবিত হয়েছে। ঝোড়ো বাতাসের কারণে বহু তাঁবু ধ্বংস হয়ে গেছে।
এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাবে অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। এখানে আশ্রয় নিয়েছিলেন সেই পরিবারগুলো, যারা ইসরাইলি হামলার কারণে তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।
প্রতি বছর শীতকালে গাজায় বৃষ্টি ও বন্যার ঘটনা ঘটে। এর ফলে তাঁবুতে বসবাসকারী ফিলিস্তিনিরা অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়েন।
আরও পড়ুন: শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্ট-এনআইডির জন্য ম্যাট্রিক্সের চিঠি
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে দখলদার ইসরাইল। এই হামলার পর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ইসরাইলি গণহত্যায় ৭৪ হাজার ৬১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে অন্তত ১ লাখ ৭৫ হাজার ৯২৫ জন আহত হয়েছেন।
গাজায় ইসরাইলের সামরিক অভিযানে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে। ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরেও গাজায় ১ হাজার ৬০২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৫ হাজার ৭৯৯ জন।
সূত্র: আলজাজিরা
আরএ
আরও পড়ুন: ইরানে যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের ব্যয় ৫ লাখ ৮৯ হাজার কোটি টাকা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন