ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সিরাজগঞ্জ কারাগারে বন্দির সংখ্যা ১৬১৭, ধারণক্ষমতার ৫ গুণ বেশি


সিরাজগঞ্জ কারাগারে বন্দির সংখ্যা ১৬১৭, ধারণক্ষমতার ৫ গুণ বেশি

সিরাজগঞ্জ জেলা কারাগারের ধারণক্ষমতা ৩৫২ জন হলেও বর্তমানে সেখানে বন্দির সংখ্যা এক হাজার ৬১৭ জন। অর্থাৎ, কারাগারের ধারণক্ষমতার প্রায় পাঁচ গুণ বন্দি অবস্থান করছে। অতিরিক্ত বন্দির কারণে আবাসন ব্যবস্থায় তীব্র চাপ সৃষ্টি হয়েছে। বিশেষ করে রাতের সময় নির্ধারিত ওয়ার্ডে স্থান সংকুলান করা কঠিন হয়ে পড়ছে। এ পরিস্থিতিতে বন্দিদের মৌলিক সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের হিমশিম খেতে হচ্ছে।

সিরাজগঞ্জ কারা সূত্রে জানা যায়, বর্তমানে কারাগারে পুরুষ বন্দির সংখ্যা এক হাজার ৫৪৯ জন এবং নারী বন্দির সংখ্যা ৬৮ জন। এই বন্দিদের মধ্যে সাজাপ্রাপ্ত কয়েদির পাশাপাশি অধিকাংশই বিচারাধীন মামলার আসামি। গত পাঁচ বছরে কারাগারে অবস্থানকালে ২১ জন পুরুষ বন্দির মৃত্যু হয়েছে, যাঁদের মৃত্যুর ঘটনা সিরাজগঞ্জ সদর হাসপাতালে ঘটেছে।

জেল সুপার আনোয়ার হোসেন জানান, বন্দির সংখ্যা ধারণক্ষমতার কয়েক গুণ হলেও থাকা-খাওয়ার ব্যবস্থা স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। সপ্তাহে দুই দিন ছুটি ছাড়া প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ জন নতুন বন্দি কারাগারে প্রবেশ করেন। একই সময়ে আদালতের নির্দেশে অনেকে মুক্তিও পান। বন্দিদের নিরাপত্তা এবং সংশোধনমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন: সরকার প্রতিবন্ধীদের সমাজের সম্পদ হিসেবে গড়ে তুলতে চায়

এ বিষয়ে কারাগারের ভারপ্রাপ্ত জেলার সাইদুল ইসলাম বলেন, "কারাগারের ধারণক্ষমতা অনুযায়ী বন্দি বেশি থাকলেও এখন পর্যন্ত বড় ধরনের সমস্যা দেখা দেয়নি।"

তবে কারা সদস্যদের মতে, দিনের বেলায় ওয়ার্ডের বাইরে চলাচলের সুযোগ থাকলেও সন্ধ্যার পর সবাইকে নির্ধারিত কক্ষে ফিরতে হয়। তখন জায়গার সংকট প্রকট হয়ে ওঠে। গরমের সময় এই ভোগান্তি আরও বাড়িয়ে তোলে।

১৯১৮ সালে যমুনা নদীর তীরে সিরাজগঞ্জ জেলার উপকারাগারের কার্যক্রম শুরু হয়। ১৯৯৪ সালে কান্দাপাড়া এলাকায় ৬ দশমিক ৫০ একর জমিতে জেলা কারাগারের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ধারণক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে ২০০০ সালে আরও চার একর জমি কেনা হয়। কিন্তু জমি বাড়ানোর পরও অবকাঠামো সম্প্রসারণে দৃশ্যমান অগ্রগতি হয়নি।

আরও পড়ুন: পুলিশ কনস্টেবল আনোয়ারকে কুপিয়ে হত্যা, পালিয়ে বাঁচলেন এএসআই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএসসিসি প্রশাসক: গণতন্ত্র নস্যাতের চেষ্টা চলছে, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


ডিএসসিসি প্রশাসক: গণতন্ত্র নস্যাতের চেষ্টা চলছে, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম মন্তব্য করেছেন যে, পরাজিত ফ্যাসিবাদ আবারও দেশের গণতন্ত্রকে নস্যাৎ করার চেষ্টা করছে এবং আধিপত্যবাদী শক্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।

তিনি সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর যাত্রাবাড়ীতে দক্ষিণ কুতুবখালি রোডে কুতুবখালি খাল পরিদর্শন করার পর এই কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক উল্লেখ করেন, ফ্যাসিবাদ পুনরায় দেশের গণতন্ত্রকে নস্যাৎ করতে চাচ্ছে। তবে তিনি দৃঢ়ভাবে বলেন, দেশের জনগণ আর ফ্যাসিস্টদের ফিরে আসার সুযোগ দেবে না।

এ সময় আব্দুস সালাম জানান, প্রায় ১ হাজার ৯৭৫ কিলোমিটার দীর্ঘ এই খালটি পরিষ্কার ও পুনঃখননের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে তিনি সতর্ক করেন যে, যদি এলাকাবাসী সহযোগিতা না করে, তাহলে খাল পরিষ্কার করে উপকার পাওয়া সম্ভব হবে না।

তিনি আরও বলেন, যারা খালকে অপরিষ্কার রাখছেন, তাদেরকে প্রথমে সচেতন করা হচ্ছে। এরপরও যদি কেউ খাল অপরিষ্কার রাখে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় পরিদর্শকদের ঢুকতে দেবে না

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


ইরান ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় পরিদর্শকদের ঢুকতে দেবে না

যুদ্ধের অবসানের পর উত্থাপিত সাত দফা শর্ত পূরণ না হওয়া পর্যন্ত তেহরান আন্তর্জাতিক পরিদর্শকদের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশের অনুমতি দেবে না। এ তথ্য জানিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র হাসান কাশকাভি।

বার্তা সংস্থা মিজানকে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের জন্য ‘এমন কোনো প্রটোকল নেই’ বলে উল্লেখ করেন।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘সামরিক হামলার মাধ্যমে তারা যা অর্জন করতে পারেনি, সম্ভবত কূটনৈতিক চাপ প্রয়োগ করে তা অর্জনের চেষ্টা করছে। তবে এটা স্পষ্ট, তারা কোনো ফল পাবে না।’

এদিকে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএ ইরানকে তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে পুনরায় পরিদর্শনের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে আসছে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, ইরানের পারমাণবিক স্থাপনা ও পারমাণবিক উপাদান সম্পর্কে পর্যাপ্ত তথ্যের অভাব ‘পারমাণবিক বিস্তার রোধের ক্ষেত্রে উদ্বেগের বিষয়’। বিষয়টি ‘সর্বোচ্চ জরুরি ভিত্তিতে’ সমাধান করা প্রয়োজন।

তবে তেহরান আইএইএর এ দাবি প্রত্যাখ্যান করেছে এবং একই সঙ্গে সংস্থাটির বিরুদ্ধে ওয়াশিংটনের প্রভাবের কাছে নতি স্বীকারের অভিযোগ তুলেছে ইরান।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহালক্ষ্মী ব্যাংকের ৩৪.৫০ শতাংশ জমি ৬ ক্রেতার নামে নিবন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


মহালক্ষ্মী ব্যাংকের ৩৪.৫০ শতাংশ জমি ৬ ক্রেতার নামে নিবন্ধন

অবলুপ্ত মহালক্ষ্মী ব্যাংক লিমিটেডের চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর মৌজায় নিলামে বিক্রি হওয়া জমির ৩৪ দশমিক ৫০ শতাংশ ছয় ক্রেতার নামে নিবন্ধন সম্পন্ন হয়েছে। হাইকোর্টের নির্দেশনার ভিত্তিতে সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে কমিশনের মাধ্যমে জমির হস্তান্তর ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়।

বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক (গ্রেড-১) আমজাদ হোসেন খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়াঁ। জমির নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন সাতকানিয়া উপজেলার সাব-রেজিস্ট্রার।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, অবলুপ্ত মহালক্ষ্মী ব্যাংক লিমিটেডের চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর মৌজায় ৪১ শতাংশ জমি নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছিল। গত ৬ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে উন্মুক্ত নিলামের মাধ্যমে জমিটি সর্বোচ্চ দরদাতাদের কাছে বিক্রি করা হয়। নিলাম কার্যক্রম পরিচালনা করেন সুপ্রিম কোর্টের নিয়োগ করা একজন যুগ্ম জেলা ও দায়রা জজ।

নিলামের পর জমির ৬ দশমিক ৫০ শতাংশ নিয়ে এক ব্যক্তি মামলা করেন, যিনি ওই জমির অবৈধ দখলদার হিসেবে উল্লেখিত হয়েছেন। নিলামে বিক্রি করা জমির ক্রেতাদের নামে নিবন্ধন সম্পন্ন করতে হাইকোর্টের অনুমোদন চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের গত ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের আদেশে জমির নিবন্ধন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয় এবং ওই আদেশের সার্টিফায়েড কপি ২২ সেপ্টেম্বর ইস্যু করা হয়।

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সোমবার কমিশনের মাধ্যমে ছয় ক্রেতার কাছে ৩৪ দশমিক ৫০ শতাংশ জমি হস্তান্তর ও নিবন্ধন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি অবলুপ্ত মহালক্ষ্মী ব্যাংকের সম্পদ বিক্রির মাধ্যমে অবসায়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, ১৯৭৭ সালের ২৬ জুলাই হাইকোর্ট বিভাগের আদেশে বাংলাদেশ ব্যাংককে ১৭টি অবলুপ্ত ব্যাংকের অফিসিয়াল লিকুইডেটর নিয়োগ দেওয়া হয়। পরবর্তী সময়ে ১৯৭৮ সালের ৪ আগস্ট হাইকোর্টের নির্দেশনার ৭ নম্বর ধারায় এসব ব্যাংকের জমি বিক্রি ও তহবিল ব্যবস্থাপনাসহ যাবতীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব অফিসিয়াল লিকুইডেটরকে দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জগন্নাথপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে ৩০ হাফেজকে পাগড়ি প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


জগন্নাথপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে ৩০ হাফেজকে পাগড়ি প্রদান

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, পাগড়ি প্রদান ও নাশিদ সন্ধ্যা অত্যন্ত আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত দুই পর্বে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

প্রথম পর্বে, অত্র মাদ্রাসা থেকে হিফজুল কুরআন সমাপনীকারী ৩০ জন হাফেজের মাথায় সম্মাননার পাগড়ি পরিয়ে দেওয়া হয়। হাফিজ মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে, প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উপ-পরিচালক শায়খুল হাদীস ড. মাওলানা মোহাম্মদ মুশতাক আহমদ উপস্থিত থেকে নসিহত পেশ, পাগড়ি বিতরণ ও দোয়া পরিচালনা করেন।

বাদ মাগরিব, অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও নাশিদ সন্ধ্যা নিয়ে। সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমেদের সভাপতিত্বে এবং কবি মীম সুফিয়ানের সঞ্চালনায়, এই পর্বে সুনামগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল ও জগন্নাথপুর উপজেলার হলিয়ারপাড়া মাদ্রাসার অধ্যক্ষ ড. মঈনুল ইসলাম পারভেজ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

সম্মেলনে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন শাইখ ইদী সাবান (তানজানিয়া), শাইখ সনদ আবদুল হামিদ (মিশর), শাইখ আবদুল আজিজ (ইন্দোনেশিয়া), শাইখ রামাদান জুমা (আফ্রিকা) এবং বাংলাদেশের শাইখ আব্বাস উদ্দিন।

এছাড়াও, নাশিদ পরিবেশন করেন মুজাহিদুল ইসলাম বুলবুল, আহমদ আবদুল্লাহ, ফয়েজ আহমদ শাহরুখ, শেখ এনাম ও শিশুশিল্পী পারভেজ আহমদ।

উপস্থিত ছিলেন সৈয়দপুর দারুল হাদিস মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা আব্দুল রাজ্জাক, মুহতামিম ও বিশিষ্ট লেখক সৈয়দ মুমিন আহমদ মবনু, মাওলানা সৈয়দ মসরুর আহমদ কাসেমী, হাফিজ মাওলানা সৈয়দ ময়নুল ইসলাম, হাফিজ মাওলানা আলী আহমদ, মাওলানা তৈয়বুর রহমান, চিলাউড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ, জয়দা আরাবিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মখছুছিল কারী চৌধুরী, সৈয়দপুর ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক মাওলানা নিজাম উদ্দিন এবং শাহারপাড়া শাহকামাল মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মুনিম।

মাদ্রাসা মাঠে আয়োজিত এই অনুষ্ঠান উপভোগ করতে বিকেল থেকেই স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষের উপস্থিতি বৃদ্ধি পেতে থাকে। প্রবাসী ও সাবেক শিক্ষার্থীবৃন্দের সার্বিক সহযোগিতায় এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%