ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সুযোগ-সুবিধা নিশ্চিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সুযোগ-সুবিধা নিশ্চিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সদ্য পদত্যাগকৃত সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব ধরনের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা পাবেন, এমন তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সাম্প্রতিক অন্তর্বর্তী সরকারের পুরো সময় তিনি সাংবিধানিকভাবে তার দায়িত্ব পালন করেছেন এবং সরকার তার পূর্ণ সহযোগিতা প্রদান করেছে।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে পুলিশের প্রশংসনীয় কাজের স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য উল্লেখ করেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মো. সাহাবুদ্দিনের কথিত টেলিফোন আলাপের বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি আমলে নেয়ার মতো কোনো বিষয় নয়। তাছাড়া, রাষ্ট্রপতির বিদেশে যাওয়ার জন্য এ ধরনের কথাবার্তা বলার প্রয়োজন নেই।

আরও পড়ুন: আবাসিক হোটেলে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা

মতিঝিল এলাকায় বোমা উদ্ধারের ঘটনার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, উল্টো রথযাত্রার দিন বোমাটি উদ্ধার হলেও সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠানে নাশকতা চালানোর কোনো ইচ্ছা নিয়ে এটি রাখা হয়েছিল এমন কোনো তথ্য পাওয়া যায়নি। রথযাত্রা উদ্‌যাপনে আইন প্রয়োগকারী সব সংস্থাগুলো যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। তবে বোমা পাওয়ার বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এ বছর পুলিশ সপ্তাহে ‘পুলিশ পদক’ প্রদান না করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাড়াহুড়ো করে তালিকা প্রস্তুত করার ফলে এতে কিছু ত্রুটি-বিচ্যুতি ছিল। এই কারণে পদক প্রদান স্থগিত করা হয়েছিল। বর্তমানে এই ফাইলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে এবং যাচাই-বাছাই শেষে শিগগিরই পদক দেওয়ার ব্যবস্থা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে সড়কে প্রাণ গেল বৃদ্ধের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০১:২৯ পি.এম


গোপালগঞ্জে সড়কে প্রাণ গেল বৃদ্ধের

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৬০) একটি ব্যক্তি নিহত হয়েছেন। এই দুর্ঘটনা রবিবার (২৬ জুলাই) ভোররাতের কোনো একসময় ঘটে, যা ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় ঘটেছে।

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পোনা এলাকায় একটি দ্রুতগামী অজ্ঞাত গাড়ি পথচারী ওই ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানতে পেরেছি। পরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।’

তিনি আরো জানান, এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তার পরিচয় নিশ্চিত করতে কাজ করছে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০১:৩১ পি.এম


২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম

২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম।

এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। ই-হজ সিস্টেমের মাধ্যমে যে কেউ নিবন্ধন করতে পারবেন। অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী এই সময়সূচি ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজে গমনেচ্ছু ব্যক্তিদের অবশ্যই মেয়াদ সম্বলিত পাসপোর্ট থাকতে হবে। জটিল রোগে আক্রান্ত বা শারীরিকভাবে ঝুঁকিপূর্ণ ব্যক্তিরা হজে যেতে পারবেন না।

নিবন্ধনের জন্য প্রয়োজনীয় অর্থ:

সাড়ে তিন লক্ষ টাকা জমা দিয়ে সরকারি ও বেসরকারি যেকোনো মাধ্যমে হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে। প্রাথমিক নিবন্ধিত ব্যক্তিদেরকে চলতি বছরের ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজ মূল্যের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। প্রাথমিক নিবন্ধনের পূর্বে হজযাত্রীদের আবশ্যিকভাবে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন করতে হবে।

যে সকল স্থানে নিবন্ধন করা যাবে:

সরকারি মাধ্যমে ই-হজ সিস্টেমে (hajj.gov.bd) ইউজার তৈরি করে যে কেউ নিজেই নিবন্ধন করতে পারবে। এছাড়া, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম অফিস ও ঢাকা হজ অফিসে হজের নিবন্ধন করা যাবে।

সরকারি মাধ্যমে হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে হবে।

তবে, বেসরকারি মাধ্যমের হজযাত্রীদেরকে হজ কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংকে এজেন্সির নির্ধারিত হিসাবে টাকা জমা দিতে হবে। এজেন্সির ব্যাংক হিসাবের তথ্য হজ পোর্টালে সংশ্লিষ্ট এজেন্সির প্রোফাইলে পাওয়া যাবে।

যে সকল ব্যক্তি হজে যেতে পারবে না:

১৫ বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবে না। এছাড়া, দুরারোগ্য ব্যাধি যেমন: হৃদযন্ত্র, ফুসফুস, লিভার বা কিডনি রোগ, স্নায়ুবিক বা মানসিক ব্যাধিতে আক্রান্ত ও ডিমনেশিয়া রোগী, কেমোথেরাপি বা বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি নিচ্ছেনÑ এমন ক্যান্সার আক্রান্ত রোগী হজে যেতে পারবে না।

এছাড়া, জনস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে এমন সক্রিয় সংক্রামক রোগ যেমন- যক্ষা ও হেমোরেজিক ফিভারে আক্রান্ত ব্যক্তি হজে যেতে পারবে না। গর্ভাবস্থার শেষ দুই মাস ও ঝুঁকिपূর্ণ গর্ভাবস্থায় কোনো মহিলা হজযাত্রী ফিটনেস সনদ পাবে না।

উল্লেখ্য, প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদেরকে আবশ্যিকভাবে প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরণ ও হজ প্যাকেজ নির্বাচন করতে হবে।

এছাড়া, ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ সম্বলিত পাসপোর্ট প্রয়োজন হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাগড়াছড়িতে যান্ত্রিক পদ্ধতিতে আমন ধানের চারা রোপণ কার্যক্রম শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০১:৩২ পি.এম


খাগড়াছড়িতে যান্ত্রিক পদ্ধতিতে আমন ধানের চারা রোপণ কার্যক্রম শুরু

 

কৃষির আধুনিকায়ন ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি পুষিয়ে নিতে খাগড়াছড়ি সদরে রাইস ট্রান্সপ্ল্যান্টারের সাহায্যে আমন ধানের চারা রোপণের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)।

রবিবার কমলছড়ি এলাকায় পাঁচ একর জমিতে এ চারা রোপণের কার্যক্রমের উদ্বোধন করেন জেলা ব্রি আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম।

সংশ্লিষ্টদের জানান, এলএসটিডি প্রকল্পের অধীনে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। কৃষি যন্ত্রপাতির প্রায়োগিক পরীক্ষণের মূল্যায়নের জন্য জমিতে বীজতলা তৈরির পরিবর্তে প্লাস্টিক ট্রে-তে ধানের বীজ থেকে চারা উৎপাদন করা হচ্ছে। পরে রাইস ট্রান্সপ্ল্যান্টারের সাহায্যে যান্ত্রিকভাবে কৃষকের জমিতে চারা রোপণ করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় ২০০ জন কিষান-কিষানিকে বীজ ও সার দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ ওঙ্কার বিশ্বাস উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ব্রি আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা মীর ওবায়দুর রহমান শাওন।

উপকারভোগী কৃষক বাবলু চাকমা বলেন, 'খরচ বাঁচিয়ে যান্ত্রিক প্রয়োগের মাধ্যমে চাষ করে আমরা লাভবান হতে পারব।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিমানবন্দরের থার্ড টার্মিনাল বিষয়ে গুজব এড়ানোর অনুরোধ বেবিচকের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০১:৩৫ পি.এম


বিমানবন্দরের থার্ড টার্মিনাল বিষয়ে গুজব এড়ানোর অনুরোধ বেবিচকের

বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্প নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনে অসম্পূর্ণ ও প্রেক্ষাপটবিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সংস্থাটির মতে, বস্তুনিষ্ঠতাহীন এসব তথ্য জনমনে বিভ্রান্তি তৈরি করছে।

এদিকে, আগামী বছরের পরিবর্তে চলতি ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই থার্ড টার্মিনালটির বাণিজ্যিক কার্যক্রম শুরু করার লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করা হয়েছে।

আজ রবিবার (২৬ জুলাই) বেবিচকের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে থার্ড টার্মিনাল প্রকল্পের মোট ব্যয়, ভেরিয়েশন কার্যক্রম, চুক্তি বাস্তবায়ন এবং আর্থিক ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়। তবে বেশ কয়েকটি প্রতিবেদনে প্রকল্পের প্রকৃত বাস্তব অবস্থা, অনুমোদিত নথি, চুক্তির শর্তাবলী এবং বাস্তবায়নের পদ্ধতি না বুঝে আংশিক ও অসম্পূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে।

বেবিচক জানায়, থার্ড টার্মিনালের মূল অবকাঠামোগত নির্মাণকাজ প্রায় দুই বছর আগেই শেষ হয়েছে। তবে আন্তর্জাতিক মান অনুযায়ী অপারেশনাল রেডিনেস, জটিল কারিগরি ও পরিচালনাগত কাজ সম্পন্ন করা এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয়ের জন্য বাড়তি সময় লেগেছে।

বেবিচক আরো জানায়, বর্তমানে চূড়ান্ত ধাপের কাজগুলো দ্রুতগতিতে এগোচ্ছে এবং নির্ধারিত ডিসেম্বরের মধ্যেই এটি যাত্রী চলাচলের জন্য উন্মুক্ত করার লক্ষ্য স্থির রয়েছে।

সংস্থাটির মতে, দেশের অন্যতম বৃহৎ এই মেগা প্রকল্পের বিষয়ে তথ্য যাচাই ছাড়া বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশ করা হলে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হতে পারে।

এমনকি এটি বৈশ্বিক অংশীদারদের আস্থা ক্ষুণ্ন করা ছাড়াও নির্ধারিত সময়ে টার্মিনাল চালু করার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। এর চূড়ান্ত নেতিবাচক প্রভাব পড়বে রাষ্ট্রীয় রাজস্ব আহরণ এবং সামগ্রিক এভিয়েশন খাতের ওপর।

বিজ্ঞপ্তিতে বেবিচক স্পষ্ট করে যে, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতা জনস্বার্থ রক্ষার অন্যতম প্রধান শর্ত। তাই এ সংক্রান্ত যেকোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সঠিক তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ প্রতিবেদন পরিবেশনের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি দেশের প্রধান এভিয়েশন হাব কেন্দ্রিক যেকোনো গুজব ও অপপ্রচার রুখতে সংশ্লিষ্ট সকলের সচেতন সহযোগিতা কামনা করেছে বেবিচক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%