১০:৪২ পি.এম
ফিনিক্স সামিট ২০২৬-এ বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ব্রোটেকস টেকনোলজিস লিমিটেড কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক সাইবার নিরাপত্তা ও ইন্টেলিজেন্ট অপারেশনস ইকোসিস্টেম প্রদর্শন করেছে।
এটি শুক্রবার (২৬ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সামিট। সামিটের এই পর্বে প্রতিষ্ঠানটির প্রদর্শনী স্টল পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
এ সময় ব্রোটেকসের এআইচালিত সাইবার ডিফেন্স ইকোসিস্টেম সম্পর্কে তাকে অবহিত করা হয়। এছাড়াও, বাংলাদেশে সাইবার সার্বভৌমত্ব ও ডেটা সার্বভৌমত্ব শক্তিশালী করতে সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা হয়।
আরও পড়ুন: টুঙ্গিপাড়া সীমান্তে ছাত্রদলের শোডাউন, গোপালগঞ্জে যাওয়ার ঘোষণা
ব্রোটেকস জানিয়েছে, তারা মহাকাশ, বিমান চলাচল, টেলিযোগাযোগ, এন্টারপ্রাইজ এবং প্রতিরক্ষা প্রযুক্তি খাতে প্রায় দুই দশকের অভিজ্ঞতার ভিত্তিতে বাংলাদেশের জন্য একটি পূর্ণাঙ্গ সাইবার নিরাপত্তা ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে। এই উদ্যোগের মাধ্যমে সরকার, প্রতিরক্ষা, আর্থিক প্রতিষ্ঠান, টেলিকম, এন্টারপ্রাইজ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতকে নিরাপদ, সহনশীল ও স্বনির্ভর করে তোলার জন্য দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে।
দুই দিনব্যাপী এই সামিটে ব্রোটেকস তিনটি ফ্ল্যাগশিপ প্রোডাক্ট উপস্থাপন করে। এগুলোর মধ্যে রয়েছে: বুদ্ধিমান নেটওয়ার্ক ও অবকাঠামো পরিচালনার জন্য বিশ্বের প্রথম কথোপকথনভিত্তিক এজেন্টিক এআইঅপস; উন্নত নেটওয়ার্ক সুরক্ষার জন্য আইডিপিএস, ডিপিআই, এসপিআই ও ডব্লিউএএফ সমন্বিত নেক্সট-জেনারেশন ফায়ারওয়াল এবং সক্রিয় সাইবার প্রতিরক্ষার জন্য এজেন্টিক এআই-চালিত এসআইইএম, এসওএআর, এক্সডিআর ও কমপ্লায়েন্স ফ্রেমওয়ার্ক।
এই সমাধানগুলো একত্রে গঠন করে ব্রোটেকসের ওয়ান ইনটিগ্রিটেড সাইবার ডিফেন্স ইকোসিস্টেম, যা একটি একক বুদ্ধিমান প্ল্যাটফর্ম হিসেবে দৃশ্যমানতা, সুরক্ষা, অটোমেশন এবং কমপ্লায়েন্স নিশ্চিত করার জন্য ডিজাইন করা হয়েছে।
ব্রোটেকস টেকনোলজিস লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) নাহিদ হোসেন জানান, প্রায় দুই দশক ধরে তারা বৈশ্বিক মহাকাশ, বিমান চলাচল, এন্টারপ্রাইজ ও প্রতিরক্ষা খাতে মিশন-ক্রিটিক্যাল প্রযুক্তি তৈরি করে আসছে। এ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের সাইবার ও ডেটা সার্বভৌমিত্ব শক্তিশালী করতে একটি সমন্বিত সাইবার নিরাপত্তা ইকোসিস্টেম গড়ে তোলাই তাদের লক্ষ্য।
আরও পড়ুন: নলডাঙ্গায় ‘জয় বাংলা’ স্লোগানে আগুন, পিস্তলসদৃশ বস্তু উদ্ধার
তিনি আরও বলেন, যদিও আমাদের সমাধানগুলো যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত ও প্রকৌশলগতভাবে উন্নয়ন করা হয়েছে, তবে এগুলো বিশ্বমানের বাংলাদেশি মেধার মাধ্যমে পরিচালিত এবং বাংলাদেশের পাশাপাশি বৈশ্বিক বাজারের নিরাপত্তা চাহিদা পূরণের জন্য ডিজাইন করা হয়েছে।
অন্যদিকে, প্রতিষ্ঠানটি জানায় যে, সরকারের সঙ্গে যৌথভাবে জাতীয় সাইবার ডিফেন্স ইকোসিস্টেম গড়ে তুলতে তারা প্রস্তুত রয়েছে। এ উদ্দেশ্যে বিভিন্ন অগ্রাধিকার খাতে প্রুফ-অব-কনসেপ্ট বাস্তবায়ন, স্থানীয় দক্ষতা উন্নয়ন, মানদণ্ড ও কমপ্লায়েন্স উন্নয়ন এবং দেশীয়ভাবে পরিচালিত নিরাপত্তা অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন