ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ


দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ

পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকার মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে খাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও বিনামূল্যে ফার্স্ট এইড কিট বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।


সোমবার(১০ আগস্ট) সকাল ৯ ঘটিকা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত বাবুছড়া মুখ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে বাবুছড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে তিনজন করে মোট ২৭ জন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির সভাপতিত্ব করেন দীঘিনালা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও)।

প্রশিক্ষণে দুর্ঘটনা, আঘাত, রক্তপাত, অজ্ঞান হওয়াসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার কৌশল হাতে-কলমে শেখানো হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় ফার্স্ট এইড কিট দেওয়া হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে ড. ইউনূসের বাড়ির গ্যারেজে আগুন, তদন্ত শুরু

সংশ্লিষ্টরা জানান, দুর্গম এলাকায় জরুরি মুহূর্তে দ্রুত চিকিৎসাকেন্দ্রে পৌঁছানো অনেক সময় সম্ভব হয় না। এ কারণে স্থানীয়দের প্রাথমিক চিকিৎসায় দক্ষ করে তুললে দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা দেওয়া সম্ভব হবে। এতে গুরুতর জটিলতার ঝুঁকিও কমবে।

প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি এলাকার দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হয়। তাদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়েছে।

স্থানীয়দের মতে, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের পাশাপাশি ফার্স্ট এইড কিট ও বিনামূল্যে ওষুধ বিতরণের উদ্যোগ দুর্গম এলাকার মানুষের জন্য তাৎক্ষণিকভাবে উপকারী। একই সঙ্গে স্থানীয় জনগণকে স্বাস্থ্যসেবায় আরও সচেতন ও সক্ষম করে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের এ উদ্যোগে স্থানীয় পর্যায়ে জরুরি স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বাড়ার পাশাপাশি জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও মানবিক দায়িত্ববোধ আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরও পড়ুন: ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালাই চপ ও ছানার জিলাপি জন্মের মজা : মার্কিন রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


মালাই চপ ও ছানার জিলাপি জন্মের মজা : মার্কিন রাষ্ট্রদূত

বরিশালের ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদ গ্রহণ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেন, ‘ঐতিহ্যবাহী সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভাণ্ডারের রসগোল্লা, মালাই চপ আর ছানার জিলাপি জন্মের মজা!' এই তথ্য জানা যায় সোমবার (১০ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট থেকে।

এরপর রাষ্ট্রদূত বাংলাদেশিদের কাছে জানতে চান, পছন্দের মিষ্টি কোনটি- রসগোল্লা, মালাই চপ নাকি ছানার জিলাপি? এর আগে রবিবার তিনি ঝালকাঠির ভীমরুলি গ্রামের ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করেন। এসময় তিনি পেয়ারা চাষি বাগান মালিকের সঙ্গে কথাবার্তা বলেন। তখন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে বরিশাল ও ঝালকাঠি ভ্রমণের বিভিন্ন ছবি পোস্ট করে লিখেছেন, ‘নৌকা দিয়ে মনোরম জলপথের দেশ পরিদর্শন। বরিশালে এসে দারুণ লাগছে!’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মীরসরাই ইকোনমিক জোনে ডাকাতি: ৩২ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৭, লুণ্ঠিত তার উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

​সাকিব চৌধুরী চট্টগ্রাম

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


মীরসরাই ইকোনমিক জোনে ডাকাতি: ৩২ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৭, লুণ্ঠিত তার উদ্ধার

চট্টগ্রাম মীরসরাই ইকোনমিক জোনে নির্মাণাধীন একটি ফ্যাক্টরিতে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জোরারগঞ্জ থানা পুলিশের টানা ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট রাতে জোরারগঞ্জ থানাধীন মীরসরাই ইকোনমিক জোনের ‘বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এর নির্মাণাধীন ফ্যাক্টরিতে ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে। ডাকাতেরা নিরাপত্তাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন ও জিম্মি করে ৩টি মোবাইল ফোন এবং আনুমানিক ২৫০ মিটার মূল্যবান বৈদ্যুতিক তার লুটে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হলে তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই আব্দুল্লাহ আল মাসুদকে।
ঘটনার পর চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-এর নির্দেশনায় এবং মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে অভিযানে নামে পুলিশ।
টানা ৩২ ঘণ্টার নিরবচ্ছিন্ন অভিযান পরিচালনা করে ইকোনমিক জোন ও আশপাশের এলাকা থেকে ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়। পরে ১০ আগস্ট ভোরে গ্রেফতারকৃত আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে লুণ্ঠিত ২৫০ মিটার বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১. মেহেদী হাসান (২৩)
২. মোঃ রাকিব (২১)
৩. সুজাউল হক প্রকাশ সুজা উল্লাহ (২৪)
৪. এমদাদুল হক প্রকাশ এমরান (২৮)
৫. মিজান উদ্দিন (৩২)
৬. মোঃ সাখাওয়াত হোসেন প্রকাশ নাহিদ (২৪)
৭. ইউসুফ (২৬)। গ্রেফতারকৃতরা সকলেই জোরারগঞ্জ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
জোরারগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, সংঘবদ্ধ এই ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশের অভিযান এখনো অব্যাহত রয়েছে। শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার সোনা ফেলে পালালেন চালক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার সোনা ফেলে পালালেন চালক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) একটি গাড়ি থেকে প্রায় পৌনে ৪ কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার করেছে।

এই ঘটনাটি ঘটে সোমবার (১০ আগস্ট) বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায়। অভিযানের সময় ওই গাড়ির চালক পালিয়ে যান, সেখানেই গাড়িটি ফেলে।

মূলত কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদে বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় একটি সন্দেহভাজন গাড়ি থামানো হয়। কিন্তু এই পরিস্থিতি বুঝতে পেরে চালক শামীম মিয়া গাড়িটি রেখে পালিয়ে যান। পরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহায়তায়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারফ্রেইট সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা গাড়িটি তল্লাশি করেন।

এ সময় গাড়িটি থেকে ১৪টি সোনার বার এবং ১২টি সোনার পাত উদ্ধার করা হয়। কাস্টমস গোয়েন্দারা জানান, উদ্ধার করা সোনার মোট ওজন ১ হাজার ৮১২ গ্রাম, যা প্রায় ১৫৫ দশমিক ৩৫ ভরি। তারা আরও জানান, কাস্টমস হাউসের সোনা পরীক্ষার যন্ত্রে পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে এই সোনা ২৪ ক্যারেটের। এর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা।

জব্দকৃত গাড়িটি আরও ভালোভাবে তল্লাশি করে তিনটি মোবাইল ফোন, নগদ ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা, একটি ব্যবহৃত ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের আটটি ডেবিট ও ক্রেডিট কার্ড, দুটি ড্রাইভিং লাইসেন্স এবং একটি জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা সূত্র তথ্য দিয়েছে যে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের এবং উদ্ধৃত সোনা কোথা থেকে আনা হয়েছিল ও কোথায় নেওয়া হচ্ছিল, সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’: জামায়াত আমির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


‘ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির সমালোচনা করে বলেছেন, নিয়োগ বাণিজ্যের জায়গাটাকে অনেকেই মধুর চাক মনে করেন। তিনি বলেন, "ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে।" জামায়াতের আমীর এই সংস্কৃতি বন্ধ করার কথাও বলেন। তিনি সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত একটি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জামায়াতের আমীর আরও বলেন, বর্তমানে সব জায়গায় চুরি-চামারি ও লুটপাট শুরু হয়েছে। তিনি বলেছেন, চাঁদাবাজদের হাত বন্ধ করতে হবে, দুর্নীতিবাজদের হাতও বন্ধ করতে হবে। দেশের জন্য একবার নয়, শতবার রাজপথে নামবেন বলেও মন্তব্য করেন। শফিকুর রহমান বলেন, "দেশের মানুষের বিরুদ্ধে যারাই যাবে, তাদের এই দেশে থাকা হবে না। এই পথ পালানোর পথ। দেশের মানুষ আর দিল্লির খবরদারি মেনে নেবে না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%