ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

প্রযুক্তি খাতে সিঙ্গাপুরের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ


প্রযুক্তি খাতে সিঙ্গাপুরের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

বাংলাদেশ সরকার সিঙ্গাপুরের সঙ্গে ডিজিটাল পেমেন্ট, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ই-কমার্সসহ বিভিন্ন খাতে প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির প্রতি আগ্রহ প্রকাশ করেছে।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোক। সাক্ষাতের সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী করা এবং প্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

মন্ত্রী সাক্ষাতে বলেন, সরকার ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর প্রয়োগ এবং প্রযুক্তিনির্ভর জনসেবা সম্প্রসারণকে অগ্রাধিকার দিচ্ছে। সিঙ্গাপুরের অভিজ্ঞতা, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী উদ্যোগ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

আরও পড়ুন: নুহা হত্যার ৯ দিনেও গ্রেপ্তার নেই, ২৪ ঘণ্টার আলটিমেটাম

তিনি আরও বলেন, দেশের বিস্তৃত ডাকঘর নেটওয়ার্ক আধুনিকায়নের মাধ্যমে ই-কমার্স, পার্সেল ডেলিভারি ও সমন্বিত লজিস্টিকস সেবার কার্যকর কেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে সিঙ্গাপুরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে।

মন্ত্রী সরকারি সেবায় ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণ, রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এসব ক্ষেত্রে সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় ও যৌথ উদ্যোগ নেওয়ার আগ্রহের কথাও জানান তিনি।

অন্যদিকে, সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোক বাংলাদেশের সঙ্গে বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। তিনি দেশের বিস্তৃত ডাক বিভাগের অবকাঠামো কাজে লাগিয়ে ই-কমার্স, পার্সেল ডেলিভারি ও লজিস্টিকস সেবার উন্নয়নের ওপর গুরুত্ব দেন।

এছাড়া, সরকারি সেবায় ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণের মাধ্যমে রাজস্ব আদায় বৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং জনসেবার দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে সিঙ্গাপুরের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

আরও পড়ুন: বারিধারায় সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেফতার

হাইকমিশনার স্বাস্থ্যসেবা, গবেষণা, বায়োমেডিক্যাল প্রযুক্তি এবং সরকারি সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের সম্ভাবনার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর বিশ্বে তরুণ জনগোষ্ঠীকে ভবিষ্যতের কর্মবাজারের উপযোগী করে গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে প্রযুক্তিগত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ে সিঙ্গাপুর আগ্রহী।

সাক্ষাতে উভয়পক্ষ ডিজিটাল অর্থনীতি, প্রযুক্তি উদ্ভাবন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং জনসেবার আধুনিকায়নে দুই দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে মত প্রকাশ করেন।

এ সময় সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং, ডেস্ক অফিসার ম্রিথিনি টিজিট্রিথারান এবং এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের দক্ষিণ এশিয়াবিষয়ক ডেভেলপমেন্ট পার্টনার বেঞ্জামিন চু উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বারিধারা থেকে সাবেক এমপি দোলন গ্রেপ্তার, হত্যার অভিযোগসহ সাতটি মামলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অন্ধ্র উপকূলের দিকে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কসংকেত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৯ পি.এম


অন্ধ্র উপকূলের দিকে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে উৎপন্ন শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মুরাসু’ বর্তমানে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এটি সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে সাগরের উত্তাল অবস্থার জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত প্রদর্শন করতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার দুপুর ১২টায় প্রবল ঘূর্ণিঝড়টি পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তার সংলগ্ন এলাকায় ১৪ দশমিক ৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল। এই সময় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৭৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৪৪০ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার এবং পায়রা বন্দর থেকে ১ হাজার ৩২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে এটি ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের নিকটবর্তী সাগর বর্তমানে বিক্ষুব্ধ অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, যতক্ষণ না পরবর্তী নির্দেশনা আসে।

এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে দেশের আবহাওয়ায় আপাতত বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস নেই।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধবার তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, কিন্তু দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল আবহাওয়া অধিদপ্তর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল আবহাওয়া অধিদপ্তর

আগামী পাঁচ দিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাত ও দিনের তাপমাত্রায় কিছুটা পরিবর্তনের আভাস রয়েছে।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকবে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ দিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। এ সময়ও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শুক্রবারের পূর্বাভাসে একই ধরনের আবহাওয়ার কথা জানানো হয়েছে। এ দিন রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। পরে এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার (২ নভেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর নাগাদ প্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদাবাজি-মাস্তানির বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স: রুহুল কবির রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


চাঁদাবাজি-মাস্তানির বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স: রুহুল কবির রিজভী

সিলেট, ২ নভেম্বর, ২০২৬ : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ জানিয়েছেন, চাঁদাবাজি, মাস্তানি ও সব ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে বিএনপির অবস্থান হচ্ছে জিরো টলারেন্স।

তিনি উল্লেখ করেন, দলের নাম ব্যবহার করে কেউ যদি অপকর্মে জড়িত হন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার সিলেট নগরীর একটি স্থানীয় হোটেলের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে এক ব্যক্তি নানা ধরনের উস্কানি দিচ্ছেন। তবে তিনি বলেন, পরাজিত শক্তির সব ষড়যন্ত্র মোকাবিলা করেই সরকার এগিয়ে যাচ্ছে। শ্রমিকদের নানাভাবে উস্কানি দেওয়া হচ্ছে, এর পেছনে পরাজিত শক্তির ইন্ধন রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

বিরোধী দলের সমালোচনা করতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যে বিষয়টি সংসদে আলোচনা করে সমাধান করা সম্ভব ছিল, সেটি লংমার্চের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে।

জামায়াতের ভূমিকা নিয়ে তিনি মন্তব্য করেন, সবাই জামায়াতকে গুপ্ত বলে মনে করেন। তারা ছাত্রলীগের মধ্যে মিশে ছিলো। অনেক মানুষের জীবন উৎসর্গের মধ্য দিয়ে বিএনপি বিপ্লবকে চূড়ান্ত করেছে। জামায়াত ঘোলা পানিতে মাছ শিকার করে ক্ষমতায় আসতে চায় বলেও মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা।

রুহুল কবির রিজভী জানান, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না। এ ক্ষেত্রে যেসব প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে, জেলা বিএনপির নেতারা তাদের সমর্থন দেবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক অভিযানের ইঙ্গিত, রাশিয়ার উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক অভিযানের ইঙ্গিত, রাশিয়ার উদ্বেগ

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর পরিকল্পনার লক্ষণ দেখা যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগের বিষয়।

মুখপাত্র মারিয়া জাখারোভা মন্তব্য করেছেন, ‘গত কয়েক মাসের কঠিন অভিজ্ঞতা প্রমাণ করেছে যে, ইরানে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ চালানোর সামরিক অভিযান দেশটির সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় ইরানি জনগণের সংকল্পকে ভাঙতে পারেনি। যারা আজ নতুন করে হামলার হুমকি দিচ্ছে, তাদের উচিত এই বিষয়টি পুনর্বিবেচনা করা।’

রাশিয়া বারবার উল্লেখ করে আসছে যে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমানোর জন্য মধ্যস্থতাকারীরা যখন কূটনৈতিক প্রচেষ্টা বৃদ্ধি করেছে, তখনও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হুমকি ইরানে হামলার বিষয়ে অব্যাহত রয়েছে।

৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিকেও এখন সবার নজর।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%