০৭:৩৭ পি.এম
ঝালকাঠি, ২৮ অক্টোবর ২০২৬ : মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির আওতায় আজ রাজাপুর উপজেলায় বিষখালী নদীতে অভিযান পরিচালনা করে ৭৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ।
এই অভিযানের সময় পাঁচজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আটককৃতদের মধ্যে চারজনকে ১৫ দিন করে এবং একজনকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
আজ বুধবার বিকেল তিনটার দিকে জেলা মৎস্য বিভাগের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
আরও পড়ুন: মহেশখালীতে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু
জেলা মৎস্য কর্মকর্তা এনামুল হক জানান, বুধবার বিকেল তিনটার দিকে রাজাপুর উপজেলায় বিষখালী নদীর পালট এলাকায় অভিযান চালিয়ে পাঁচ ব্যক্তিকে আটক করা হয়। পরে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অযিুক্তদের কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- জেলার রাজাপুর উপজেলার পালট এলাকার মো. মোশারফের ছেলে মো. জাহাঙ্গীর (৩৮), মো. নাছির মাঝির ছেলে মো. মেহেদী হাসান (২২), দক্ষিণ বড়ইয়া এলাকার মো. বেলালের ছেলে মো. বাপ্পি (১৯), মিরাজ হাওলাদারের ছেলে মো. রাজিব (৩৫) এবং মো. শাহজাহান হাওলাদারের ছেলে মো. হেলাল হাওলাদার (৩৫)।
অভিযানকালে জব্দকৃত পাঁচকেজি ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জামালগঞ্জে যুবদল নেতার ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ড, দুর্বৃত্তের অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন