১০:১৬ এম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের নিকটবর্তী ঐতিহাসিক রেসকোর্স মসজিদ খালি করার নির্দেশনা জারি করেছে ভূমি ও উন্নয়ন দপ্তর (এলঅ্যান্ডডিও)। গত ১৯ অক্টোবর প্রকাশিত নোটিসে বলা হয়েছে, মসজিদটি ছয় দিনের মধ্যে খালি করতে হবে। কর্তৃপক্ষের দাবি, মসজিদটি সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত হয়েছে। এর পূর্বে, ৭ অক্টোবর মসজিদটির বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
জমিয়তে উলামায়ে হিন্দ দাবি করেছে, মসজিদটি নয়াদিল্লি পৌর পরিষদের (এনডিএমসি) ঐতিহ্যবাহী স্থাপনার তালিকায় অন্তর্ভুক্ত। সংগঠনটি কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর কাছে মসজিদ ও পাশের কবরস্থান রক্ষার জন্য হস্তক্ষেপের আবেদন জানিয়েছে। তারা আইনি বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মসজিদ ভাঙার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার দাবি জানিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, রিজিজু বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন।
মসজিদের ইমাম মোহাম্মদ হারুন অভিযোগ করেছেন, গত ছয় মাস ধরে দিল্লি ওয়াকফ বোর্ডের কাছে আবেদন জানিয়েও কার্যকর কোনো পদক্ষেপ তিনি পাননি। তার মতে, ২০২১ সালের এক জরিপে মসজিদটিকে অবৈধ স্থাপনা বা দখল হিসেবে চিহ্নিত করা হয়নি।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চান ববি হাজ্জাজ
এদিকে, প্রধানমন্ত্রীর বাসভবনের সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান চলছে। প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি হাইকোর্ট ওই এলাকার বস্তিবাসীদের উচ্ছেদ করার অনুমতি দিয়েছে এবং তাদের পুনর্বাসনের জন্য প্রায় ৪৫ কিলোমিটার দূরের সাভদা ঘেওরা কেন্দ্রে শিক্ষা, পরিবহন ও পয়োনিষ্কাশন সুবিধা নিশ্চিত করার বিষয়ে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।
সূত্র: দ্য ওয়্যার
আরএ
আরও পড়ুন: ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা করল বিএনপি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন