১০:২১ এম
‘লাল হিট জনতা পার্টি’ ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের বিরুদ্ধে পাল্টা কর্মসূচি নিয়ে দিল্লিতে মাঠে নেমেছে। রোববার দিল্লির মালব্য স্মৃতি ভবনে সংগঠনটির প্রথম সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে নেতৃত্ব দেন সংগঠনটির প্রধান অয়ন ভাটনগর।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কনট প্লেসসহ দিল্লির বিভিন্ন স্থানে সিজেপির বিক্ষোভের সমালোচনা করেন বক্তারা। বক্তাদের অভিযোগ, এই ধরনের কর্মসূচিগুলি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ন করছে এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষতি করছে।
ভাটনগর মন্তব্য করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সীমাবদ্ধ না থেকে জনগণকে রাজপথে নামতে হবে। তিনি দাবি করেন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহ্বান জানালে আরো বিপুলসংখ্যক মানুষ সমবেত হবেন। তিনি অভিযোগ করেন, কংগ্রেস ও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সমর্থনে সিজেপি সরকারবিরোধী আন্দোলন চালাচ্ছে।
আরও পড়ুন: ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে অগ্নিসংযোগ, জামায়াত আমিরের উদ্বেগজনক খোঁজ
সিইসির পদত্যাগের দাবির সমালোচনা করে ভাটনগর বলেন, এ ধরনের দাবি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি জনআস্থা দুর্বল করতে পারে। তিনি পুলিশ ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন। তার ভাষায়, দশেরা থেকেই ‘ককরোচ জনতা পার্টির’ পতনের সূচনা হবে।
লাল হিট জনতা পার্টির নেতারা জানিয়েছেন, তাদের লক্ষ্য গণতন্ত্র রক্ষা করা এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ করা। সংগঠনটির দাবি, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত থেকেও তারা সমর্থন পাচ্ছেন।
সূত্র: এনডিটিভি
আরএ
আরও পড়ুন: ঢাকা-পাবনা ট্রেন চলাচল শুরু, ৮০ বছরের অপেক্ষার অবসান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন