০৯:১৯ পি.এম
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) একটি গুরুত্বপূর্ণ ম্যাচে ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে মাঠে নেমেছিল জাফনা কিংস।
এই ম্যাচে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার তাওহীদ হৃদয় এবং সাকিব আল হাসানের অসাধারণ নৈপুণ্যে দাপুটে জয় লাভ করেছে জাফনা কিংস।
রোববার (২৬ জুলাই) টুর্নামেন্টে ব্যাট হাতে হৃদয়ের ঝড়ো ইনিংসের পর বল হাতে সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ে ক্যান্ডি রয়্যালসকে ৯৩ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে দলটি।
আরও পড়ুন: উত্তরা থেকে গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ৪ উইকেটে ১৯৯ রান তোলে জাফনা। উদ্বোধনী জুটিতে কামিল মিশারা ও আভিষ্কা ফার্নান্দো মিলে ১২৯ রান যোগ করে দলের বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন। মিশারা ৫৩ বলে ৭৮ রান এবং ফার্নান্দো ৩৬ বলে ৬৬ রান সংগ্রহ করেন।
শেষ দিকে ব্যাট করতে এসে মাত্র ২১ বল খেলে অপরাজিত ৩৫ রানের কার্যকরী ইনিংস খেলেন তাওহীদ হৃদয়। দুটি চার এবং একটি ছক্কা সহ ১৬৬.৬৬ স্ট্রাইক রেটে ব্যাট করে তিনি দলকে ২০০ রানের কাছাকাছি নিয়ে যান। ক্যান্ডির হয়ে শাহীন আফ্রিদি তিনটি উইকেট লাভ করেন।
২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপের মধ্যে ছিলেন ক্যান্ডি। মোহাম্মদ সিরাজ প্রথম তিন ওভারেই কুশল পেরেরা এবং ডেল ফিলিপসকে আউট করেন।
এরপর আক্রমণে এসে ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলীকে মাত্র ৭ রানে ফিরিয়ে দেন সাকিব আল হাসান। তিন ওভার খেলে মাত্র ১৮ রান দিয়ে একটি উইকেট শিকার করেন বাংলাদেশি এই অলরাউন্ডার।
আরও পড়ুন: চাঁদপুরে ফ্ল্যাট থেকে ৬৫ বছর বয়সী বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার
দুনিথ ভেল্লালাগে ২২ রানে ৩ উইকেট নিচ্ছেন, এবং মোহাম্মদ সিরাজও ১৮ রানে ৩ উইকেট নিয়ে ক্যান্ডির ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন। এছাড়া ডেভিড ভিসা ও ট্রাভিন ম্যাথিউ একজন করে উইকেট লাভ করেন।
ক্যান্ডির হয়ে লাহিরু উদারা সর্বোচ্চ ৫৪ রান করেছেন, তবে অন্য কোনো ব্যাটার উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। দলটি ১৮.২ ওভারে ১০৬ রানে অলআউট হয়ে যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন