১১:৫১ এম
নাইন-ইলেভেন হামলার ২৫ বছর পূর্তির আগে একটি নতুন নির্দেশনার কারণে সমালোচনার মুখে পড়েছে কানাডার সরকারি সংবাদমাধ্যম সিবিসি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সংঘটিত ভয়াবহ হামলার ২৫তম বার্ষিকী উপলক্ষে প্রতিবেদন তৈরির সময় সাংবাদিকদের ‘সন্ত্রাসবাদী হামলা’ শব্দটি ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার ফোর্বসের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সিবিসি পূর্ব থেকেই ‘সন্ত্রাসবাদ’ এবং ‘সন্ত্রাসবাদী’ শব্দ ব্যবহারে সতর্কতা অবলম্বন করে আসছে। তবে এবার ৯/১১-এর ২৫তম বার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের জন্য নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার সিবিসির পাবলিক অ্যাফেয়ার্স ডিরেক্টর কেরি কেলি বিষয়টি ব্যাখ্যা করেছেন। তার মতে, সিবিসির নীতিমতে ‘সন্ত্রাসবাদ’ বা ‘সন্ত্রাসবাদী’ শব্দগুলো সরাসরি সংবাদমাধ্যমের বর্ণনায় ব্যবহার না করে, কেবল কোনো ব্যক্তির বক্তব্য উদ্ধৃত করার সময় অথবা নির্দিষ্ট উৎস বা সাক্ষাৎকারদাতা হিসেবে ব্যবহার করা হলে তা প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন
২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ভয়াবহ হামলা সংঘটিত হয়। ওই হামলায় ২৬ জন কানাডীয় নাগরিকসহ প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারান। আগামী ১১ সেপ্টেম্বর হামলার ২৫ বছর পূর্ণ হবে।
ফোর্বসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি ‘টরন্টো সান’-এর এক কলামিস্ট দাবি করেছেন, ৯/১১ হামলা নিয়ে প্রতিবেদন তৈরির ক্ষেত্রে সিবিসি তাদের সাংবাদিকদের একটি নোট দিয়েছে। সেই নোটে হামলাটিকে ‘সন্ত্রাসবাদী’ হিসেবে বর্ণনা না করার নির্দেশনা রয়েছে বলে উল্লেখ করা হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য ভিকি প্যালানিডোও সিবিসির সমালোচনা করেছেন। তার অভিযোগ, এই ধরনের নির্দেশনা ৯/১১ হামলায় নিহত ব্যক্তিদের এবং তাদের পরিবারের স্মৃতির প্রতি অবমাননাকর।
প্যালানিডো বলেন, ২৫ বছর আগে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনাটির গুরুত্বকে খাটো করার মতো এই নির্দেশনা অত্যন্ত আপত্তিকর এবং অপমানজনক। গণআস্থার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে যখন বামপন্থি এবং বিদেশি স্বার্থের হাতে তুলে দেওয়া হয়, তখন এমন পরিস্থিতির সৃষ্টি হয় বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী: ১৬ বছর ধরে জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে শাসন করছে সন্ত্রাসী গোষ্ঠী
তবে সিবিসি একমাত্র সংবাদমাধ্যম নয়, এর আগে সংবাদ প্রতিবেদনে ‘সন্ত্রাসবাদ’ ও ‘সন্ত্রাসবাদী’ শব্দ ব্যবহারে সতর্ক অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। যদিও ৯/১১ হামলাকে কেন্দ্র করে নয়, তাদের সাংবাদিকদের এই শব্দ দুটি ব্যবহারে সতর্ক থাকতে কিংবা সম্ভব হলে এড়িয়ে যেতে বলা হয়েছিল।
এপির ব্যাখ্যা অনুযায়ী, সন্ত্রাসবাদ বলতে বেসামরিক নাগরিকদের মধ্যে ভয় তৈরি করার উদ্দেশ্যে সহিংসতা ব্যবহারের বিষয়টি বোঝায়। কিন্তু ‘সন্ত্রাসবাদ’ এবং ‘সন্ত্রাসবাদী’ শব্দ দুটি রাজনৈতিকভাবে স্পর্শকাতর এবং বিভিন্ন ক্ষেত্রে অসঙ্গতভাবে ব্যবহৃত হওয়ায় সংবাদ প্রতিবেদনে এগুলো ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন বলে মনে করে প্রতিষ্ঠানটি।
তথ্য সূত্র-
আরও পড়ুন: আইসিজের রায়ের অপেক্ষায় কক্সবাজারের রোহিঙ্গারা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন