০৯:৪৮ পি.এম
চট্টগ্রাম, ৩১ আগস্ট, ২০২৬ : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম বিভাগের উদ্যোগে সোয়াট (SWAT) সদস্যদের জন্য একটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
আজ (সোমবার) নগরীর দামপাড়া সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।
বিশেষ দায়িত্ব পালনের জন্য নির্বাচিত সোয়াট সদস্যদের পেশাগত দক্ষতা, শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: গোপালগঞ্জের অস্থিরতায় রূপসী বাংলা এক্সপ্রেসের রুট পরিবর্তন
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, "পেশাদারিত্ব, শৃঙ্খলা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।" তিনি আরও বলেন, "যুগোপযোগী ও কার্যকর প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষ সদস্য হিসেবে গড়ে তুলে জননিরাপত্তা নিশ্চিত করা এবং বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব পালনে সক্ষম হতে হবে।"
তিনি উল্লেখ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী সদস্যরা বিশেষায়িত দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা অর্জন করবেন।
এই অনুষ্ঠানে সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া ও মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার ফেরদৌস আলী চৌধুরী, মো. হাবিবুর রহমান ও নেছার উদ্দিন আহম্মেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নিখোঁজের ঘটনায় নতুন মোড়, কুয়াকাটায় বেড়াতে গিয়ে মোবাইল বন্ধ রাখেন বিচারক ফারহান নাদীম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন