০১:৪৭ পি.এম
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে গেছে। আদালত আগামী ১৩ আগস্ট এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছে।
রবিবার (২৬ জুলাই) ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম শুনানি শেষে এই তারিখ নির্ধারণ করেন।
আরও পড়ুন: শেরপুরে সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ নাগরিক আটক
এদিন মামলার আসামি জুনাইদ আহমেদ পলককে আদালতে হাজির করা হয়। এ সময় এজলাসে দাঁড়িয়ে তিনি আদালতের কাছে আইনজীবীদের সঙ্গে বিশেষ সাক্ষাতের জন্য অনুমতি চান।
পলক আদালতকে জানান, ‘আমার ঘাড়ে আঘাতের কারণে চিকিৎসক হেলমেট না পরানোর নির্দেশনা দিয়েছেন।
৯৮টি মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম। প্রতিটি মামলার বিচার চলছে, আইসিটি মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে। এই অবস্থায় ১৫ দিনে পরিবারের সঙ্গে মাত্র আধাঘণ্টা সাক্ষাতের সুযোগ পাই।’
তিনি আরো বলেন, ‘মামলা সংক্রান্ত বিষয়ে আইনজীবীদের সঙ্গে প্রিভিলেজড কমিউনিকেশনের জন্য অন্তত দুই সপ্তাহে দুই দিন তিন ঘণ্টা করে সাক্ষাতের অনুমতি দেওয়ার আবেদন করছি।’
আরও পড়ুন: গাজীপুর, গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জে তিন জেলায় ২৬ প্লাটুন আনসার মোতায়েন
পরে আদালত শুনানি শেষে কারাবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জানান, মামলার আসামি ফোরকান আদালতে উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি পেছানোর আবেদন জানায়। একই সঙ্গে আসামিপক্ষের আইনজীবীরাও সময় আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ১৩ আগস্ট শুনানির দিন নির্ধারণ করেন।
তিনি জানান, মামলার ৩৪ আসামির মধ্যে এদিন চারজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
এছাড়া জামিনে থাকা আটজন আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামিরা পলাতক রয়েছেন।
আরও পড়ুন: স্বর্ণালংকারের লোভে মাকে হত্যার অভিযোগে তিনজন গ্রেপ্তার
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। ওইদিন গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় নিহতের মা রীনা বেগম বাদী হয়ে ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান ২০২৫ সালের ২৩ নভেম্বর আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ অনেকে।
আরও পড়ুন: বরিশাল ও পাবনায় এসআরবির অভিযানে বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, গ্রেপ্তার ৩
আসামিদের মধ্যে জুনাইদ আহমেদ পলক, সাদেক খান, ফোরকান হোসেন ও শাহজাহান খান বর্তমানে কারাগারে আটক রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন