০৬:২১ পি.এম
রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবের সামনে পুলিশের টহল গাড়ির দিকে মিছিল থেকে ককটেল নিক্ষেপের ঘটনায় পুলিশ ১২ জনকে গ্রেফতার করেছে।
ডিএমপি মিডিয়া বিভাগ সোমবার (৯ নভেম্বর) এই তথ্য প্রকাশ করে।
ডিএমপি জানায়, রোববার (৮ নভেম্বর) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ১২ জনকে আটক করা হয়। তবে গ্রেফতারকৃতদের নাম ও পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন: ঢাকা-পাবনা ট্রেন চলাচল শুরু, ৮০ বছরের অপেক্ষার অবসান
৫ নভেম্বর ক্যান্টনমেন্ট থানার গলফ ক্লাবের সামনে একটি ‘মিছিল’ থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছিল।
পুলিশের তথ্য অনুযায়ী, ককটেল হামলার ঘটনায় থানা পুলিশ চারজন, ডিবি পুলিশ পাঁচজন এবং এসআরইউ তিনজনসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: গণহত্যার রায়, তবু রোহিঙ্গাদের জীবন অনিশ্চয়তায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন