০৬:১৪ পি.এম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মন্তব্য করেছেন, বর্তমান বিশ্বের চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করতে এবং শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক একটি বিশ্ব নির্মাণের জন্য কার্যকর জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংহতির শক্তিশালীকরণ অপরিহার্য।
শনিবার (২৪ অক্টোবর) ঢাকায় ক্রাউন প্লাজায় জোন্টা ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ২৫ এবং বাংলাদেশে জোন্টা ক্লাবগুলোর উদ্যোগে জাতিসংঘ দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান।
আরও পড়ুন: দিনাজপুরের গ্রামীণ নারীরা চীনা পেকিন হাঁস পালন করে স্বাবলম্বী
শামা ওবায়েদ বলেন, বর্তমান বিশ্বের চ্যালেঞ্জগুলো মোকাবিলা এবং শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে কার্যকর জাতিসংঘ ও শক্তিশালী আন্তর্জাতিক সংহতি অপরিহার্য।
তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বহুপাক্ষিকতাবাদকে এগিয়ে নেওয়ার বিষয়ে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
শামা ওবায়েদ আরও বলেন, উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা এবং মানবাধিকার—জাতিসংঘের এই তিন মূল স্তম্ভের প্রতি বাংলাদেশের অঙ্গীকার নতুন করে জোরদার করা হয়েছে।
তিনি জাতিসংঘের শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠার কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অবদানের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক সংলাপ, ঐকমত্য প্রতিষ্ঠা ও সহযোগিতা জোরদারেও গঠনমূলক ভূমিকা পালন করছে।
আরও পড়ুন: বাংলাদেশ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার একযোগে বদলি
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের বিষয়টিও তিনি উল্লেখ করেন। এই অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন